শিরোনাম
নয় মাসে ইসলামী ব্যাংকের ৩,২৮৬ কোটি টাকা লোকসান আশুলিয়ায় শতাধিক পোশাক কারখানায় ছুটি ঘোষণা পোশাক খাতের সহিংসতায় সীমান্তের ওপার থেকে ইন্ধনের তথ্য রয়েছে: তথ্য উপদেষ্টা ডিসেম্বরের আগেই রূপপুরের বিদ্যুৎ জাতীয় গ্রিডে যোগ হতে পারে : ফকির মাহবুব আনাম কুইক রেন্টালের নামে লুটপাটের পরিবর্তে সাশ্রয়ী উপায়ে বিদ্যুৎ সমস্যার সমাধান সম্ভব: প্রধানমন্ত্রী কুলাউড়া ইউবিসিপিএস লিমিটেডের অন্তর্বর্তী ব্যবস্থাপনা কমিটি গঠন মালয়েশিয়ার শ্রমবাজার খুললেও কাটেনি অনিশ্চয়তা দুই পোশাক কারখানায় ১০২ কোটি টাকার বেশি রাজস্ব ফাঁকি উদঘাটন করেছে এনবিআর গাজীপুরে আজও শ্রমিকদের বিক্ষোভ-অবরোধ, অর্ধশতাধিক যানবাহন ভাঙচুর সীমান্তের ওপারের ইশারায় অনেকে দেশকে অস্থিতিশীল করতে চাইছেন : স্বরাষ্ট্রমন্ত্রী

রাশিয়া ন্যাটোকে কড়া হুঁশিয়ারি দিলেন

অনলাইন ডেস্ক:   |   বুধবার, ২৩ মার্চ ২০২২   |   প্রিন্ট   |   ১৬১ বার পঠিত   |   পড়ুন মিনিটে

Default Image

রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। ছবি: সংগৃহীত

পশ্চিমা দেশগুলোর সামরিক জোট ন্যাটোকে কঠোর হুঁশিয়ারি দিয়েছে রাশিয়া। ইউক্রেনে শান্তিরক্ষী বাহিনী পাঠালে পরিণতি ভয়াবহ হবে বলে দেশটির পক্ষ থেকে ন্যাটোকে হুঁশিয়ারি দেওয়া হয়েছে। বুধবার (২৩ মার্চ) দ্য গার্ডিয়ানের প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেন, ‘এটি (ইউক্রেনে শান্তিরক্ষী বাহিনী পাঠানো) হবে বেপরোয়া এবং ভয়াবহ বিপজ্জনক সিদ্ধান্ত।’

সংবাদ সম্মেলনে পেসকভ সাংবাদিকদের বলেন, রাশিয়ান ও ন্যাটো বাহিনীর যেকোনো সম্ভাব্য ‘সংযোগ’ স্পষ্ট পরিণতি হতে পারে যার ক্ষতিপূরণ হবে অনেক কষ্টসাধ্য।

গত শুক্রবার পোল্যান্ড বলেছে, পরবর্তী ন্যাটো সম্মেলনে তারা ইউক্রেনে শান্তিরক্ষী বাহিনী পাঠানোর প্রস্তাব করবে। এদিকে, মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন জরুরি ন্যাটো সম্মেলনের জন্য ইউরোপের উদ্দেশ্যে পাড়ি দিয়েছেন।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন ajkersanglap.com-এর খবর

Editor and Publisher
Muhammad Abdus Salam (Salam Mahmud)
Office