শিরোনাম
কমিউনিটি ব্যাংকের এমডি হলেন ইমতিয়াজ উদ্দিন টেকসই পানিসম্পদ ব্যবস্থাপনা ও নদী রক্ষায় এডিবির সহযোগিতা প্রত্যাশা মন্ত্রীর বিরোধী দলকে সঙ্গে নিয়ে সংসদে রাজনৈতিক সংকটের সমাধান আসবে : মির্জা ফখরুল গুরুত্বপূর্ণ সরকারি ভবনে পর্যায়ক্রমে বসবে সৌর প্যানেল রাতে ন্যাশনাল ব্যাংকে ২৩ কোটি লেনদেন, ১৬ ঊর্ধ্বতন কর্মকর্তাকে তলব সোমবার থেকে কাঁচামরিচ আমদানির কার্যক্রম শুরু হবে: কৃষিমন্ত্রী ৩০ সেপ্টেম্বরের মধ্যে রিটার্ন দিলে মিলবে ৫ শতাংশ করছাড়: এনবিআর আইনের শাসন প্রতিষ্ঠায় পুলিশ সদস্যদের আন্তরিকভাবে কাজ করতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী চা শ্রমিক ইউনিয়নের নির্বাচন দ্রুত আয়োজনের দাবিতে শ্রীমঙ্গলে মানববন্ধন হাকালুকি হাওরে ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতায় হাজারো মানুষের ঢল

রিও’তে ইসরাইলের পক্ষে বিক্ষোভ

আন্তর্জাতিক ডেস্ক   |   সোমবার, ১৬ অক্টোবর ২০২৩   |   প্রিন্ট   |   ১৫৫ বার পঠিত   |   পড়ুন মিনিটে

রিও’তে ইসরাইলের পক্ষে বিক্ষোভ

সংগৃহীত ছবি

ব্রাজিলের রিওডি জেনিরোর অনেক জনপ্রিয় কোপাকাবানা সমুদ্র সৈকতে রোববার হামাসের বিরুদ্ধে সহষ্রাধিক মানুষ বিক্ষোভ প্রদর্শন করেছে।

এই বিদ্রোহী গোষ্ঠী এবং ইসরাইলের মধ্যে সংঘাতে মৃতের সংখ্য ক্রমাগত বাড়তে থাকায় তারা ইসরাইলের পক্ষে বিক্ষোভ করে। খবর এএফপি’র।

রিও’তে ইসরাইলি গ্রুপ আয়োজিত বিক্ষোভে তারা ‘হামাস আর কখনো নয়’ এবং ‘হামাস সন্ত্রাসবাদসহ’ বিভিন্ন শ্লোগান দেয়। এই সময় তাদেরকে ইসরাইলি পতাকা উপরের দিকে তুলে ধরতে এবং হিব্রু ভাষায় গান গাইতে দেখা যায়।

৩১ বছর বয়সী জোনাথন অলিভেইরা বলেন, ‘ইসরাইল এক নয়, সারাবিশ্বের ইহুদিরা একত্রিত হচ্ছে বা অন্যভাবে প্রার্থনা ও মিছিল করছে এবং শান্তির আহ্বান জানাচ্ছে।’

হামাসের ব্যাপক হামলার কথা উল্লেখ করে তিনি বলেন, ‘আমাদেরও আক্রমণ করতে হবে, অন্যথায় আমরা বারবার আক্রমণের শিকার হবো।’

গত ৭ অক্টোবরের থেকে ইসরাইলে হামাসের হামলায় ১,৪০০ জনেরও বেশি মানুষ প্রাণ হারিয়েছে বলে দাবি করা হয়। এদের অধিকাংশ বেসামরিক নাগরিক।

এদিকে ইসরাইলের ব্যাপক পাল্টা হামলায় গাজায় ২,৬৭০ জনেরও বেশি মানুষ নিহত হয়েছে। এদের মধ্যে শতাধিক নারী ও শিশু রয়েছে।

এই সংঘর্ষে ব্রাজিল বংশোদ্ভূত ইসরাইলি একজন পুরুষ ও একজন নারী মারা গেছেন। গাজা উপত্যকার দক্ষিণে ব্রাজিলের প্রায় ৩০ নাগরিক মিশরে যাওয়ার অপেক্ষায় রয়েছে।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন ajkersanglap.com-এর খবর

Editor and Publisher
Muhammad Abdus Salam (Salam Mahmud)
Office