শিরোনাম
বাংলাদেশিদের জন্য ভিয়েতনামের ভিসা প্রক্রিয়া সহজীকরণের আহ্বান রাষ্ট্রপতির সাম্প্রতিক জ্বালানি সংকটে কোনো পোশাক কারখানা বন্ধ হয়নি : বিজিএমইএ সভাপতি রিকন্ডিশন্ড ইলেকট্রিক গাড়ি আমদানি বন্ধ, চট্টগ্রামে ব্যবসায়ীদের প্রতিবাদ ১৪ মাস পর ডলার বিক্রি করল বাংলাদেশ ব্যাংক এনসিসি ব্যাংকের বিশেষ সাধারণ সভা অনুষ্ঠিত ছিনতাইকারীর টানে রিকশা থেকে পড়ে শিক্ষিকার মৃত্যু: ২ ছিনতাইকারী গ্রেপ্তার ই-কমার্স প্রতিষ্ঠান জে-ক্রিয়েশনের পৌনে ৪ কোটি টাকার রাজস্ব ফাঁকি বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিবের সঙ্গে চীনা রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ চট্টগ্রাম বিভাগে ভারী বৃষ্টির আভাস প্রধানমন্ত্রীর সঙ্গে শহিদ সেনাসদস্যদের পরিবারের সাক্ষাৎ

রিন ও ভিম লিকুইডের রিফিল মেশিন চালু করল ইউবিএল

অর্থনীতি ডেস্ক   |   বৃহস্পতিবার, ২৩ জুন ২০২২   |   প্রিন্ট   |   ১০৭ বার পঠিত   |   পড়ুন মিনিটে

Default Image

সংগৃহিত ছবি

প্রযুক্তির ব্যবহার ও ভোক্তাদের অভ্যাস পরিবর্তনের সমন্বয়ে প্লাস্টিকের ব্যবহার কমিয়ে আনতে দেশে প্রথমবারের মতো ‘রিফিল মেশিন’ চালু করেছে ইউনিলিভার বাংলাদেশ লিমিটেড (ইউবিএল)। এই মেশিনের মাধ্যমে ভোক্তারা রিন ও ভিম লিকুইড রিফিল করতে পারবেন। খালি কনটেইনার (পাত্র), ব্যবহার করা রিন ও ভিমের পুরোনো বোতল, পানির বোতল বা বায়ুরোধী জারের মাধ্যমে বিশেষ ছাড়ে ফের পূর্ণ (রিফিল) করা যাবে এ দুটি পরিচ্ছন্নতাকারী পণ্য।
এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, পরিবেশ অধিদপ্তরের মহাপরিচালক ড. আবদুল হামিদ প্রধান অতিথি হিসেবে বুধবার ইউনিমার্ট গুলশানে রিফিল মেশিনটির উদ্বোধন করেন। এ সময় পরিবেশ অধিদপ্তরের পরিচালক মাসুদ ইকবাল মো. শামীম, ইউনিলিভার বাংলাদেশের সিইও জাভেদ আখতার এবং ইউনিমার্টের সিইও মুর্তোজা জামানসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
নতুন এ মেশিন ভোক্তারা নিজেরাই অনায়াসে ব্যবহার করতে পারবেন। তাঁরা টাচ স্ট্ক্রিনে কয়েকটি ধাপ পেরিয়ে পুরোনো কনটেইনার, বোতল ও বয়ামের মতো পাত্রে দুই লিটার পর্যন্ত তরল রিন ও ভিম ভরে নিতে পারবেন।
প্রাথমিকভাবে ইউনিলিভার বাংলাদেশ রাজধানীর গুলশান-২-এর ইউনিমার্ট এবং মোহাম্মদপুরের জাপান গার্ডেন সিটির আগোরা সুপারশপে দুটি মেশিন স্থাপন করেছে। পরীক্ষামূলকভাবে চালু করা দুটি মেশিনের ব্যবহার সফল হলে পরে এ উদ্যোগ সম্প্রসারণ করা হবে।
জাভেদ আখতার বলেন, আমাদের অগ্রাধিকার হলো, মৌলিকভাবে প্যাকেজিং সম্পর্কে পদ্ধতি পুনর্বিবেচনা করা এবং প্লাস্টিকের পুনর্ব্যবহার ও রিফিল করার মতো নতুন উপায় উদ্ভাবনের পথ প্রশস্ত করা।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন ajkersanglap.com-এর খবর

Editor and Publisher
Muhammad Abdus Salam (Salam Mahmud)
Office