শিরোনাম
ই-কমার্স প্রতিষ্ঠান জে-ক্রিয়েশনের পৌনে ৪ কোটি টাকার রাজস্ব ফাঁকি বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিবের সঙ্গে চীনা রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ চট্টগ্রাম বিভাগে ভারী বৃষ্টির আভাস প্রধানমন্ত্রীর সঙ্গে শহিদ সেনাসদস্যদের পরিবারের সাক্ষাৎ প্রধানমন্ত্রীকে সঠিক মর্যাদা দিয়ে আমন্ত্রণ করেনি ভারত: স্পিকার এমডি-সিইওদের মূল্যায়নের হিসাব নেবে কেন্দ্রীয় ব্যাংক পুঁজিবাজারের উন্নয়নে জ্ঞান, দক্ষতা ও পেশাদারিত্ব বাড়ানো জরুরি গত পাঁচ মাসে হামের টিকা পেয়েছে প্রায় দুই কোটি শিশু গণতন্ত্রকে শক্তিশালী করতে স্থানীয় সরকারকে শক্তিশালী করতে হবে: রাষ্ট্রপতি শরীফপুর ইউনিয়নে শামছুল হকের উদ্যোগে তিন দিনব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি

রীতা আক্তার’র কবিতা : অদম্য অনন্যা

নিজস্ব প্রতিবেদক   |   মঙ্গলবার, ২৭ জানুয়ারি ২০২৬   |   প্রিন্ট   |   ৪০৯ বার পঠিত   |   পড়ুন মিনিটে

রীতা আক্তার’র কবিতা : অদম্য অনন্যা

​আমার ললাটে কোনো তিলক নেই, তবু আমি মধ্যাহ্নের সূর্যের মতোই দীপ্ত;
শহরের নর্দমা ঘেঁষা কুটিল চোখগুলো আমার একাকীত্বের গন্ধে লালা ঝরায়,
অথচ তারা জানে না— নরম মাটির মূর্তি নই ,বরং আগ্নেয়গিরির পাথর।

যেখানে সাহায্যের হাত আসার কথা ছিল, সেখানে কেবল উপদেশের আঙুল ওঠে;
সেই আঙুল অবলীলায় সরিয়ে দিয়েছি নিজের অর্জিত রুটির ঘ্রাণে।

​আমার ঘাম ঝরানো আঁচল এখন আর কেবল মায়া ছড়ায় না, ঝড়ের ঝাপটাও দেই রুখে—
সন্তানের শৈশবে যেন অভাবের নোনা জল না লাগে, সেই পাহারায় কেটে যায় আমার বিনিদ্র রাত।

পৃথিবী আমাকে ‘অসম্পূর্ণ’ তকমা দিতে চায় বলেই, মুচকি হেসে পাল্টে দেই তার ব্যাকরণ;
প্রমাণ করি—পিতার পরিচয় কেবল দলিলে থাকে, অস্তিত্ব গড়ায় মায়ের ঘাম।

​সমাজের বাঁকা হাসি আর দরজার আড়ালের ফিসফাস আমার জেদ বাড়িয়ে দেয়,
অসহায়ত্বকে গয়না করোনি বলেই হয়ে গেছি লড়াইয়ের ধারালো হাতিয়ার।

বুকের ভেতর জমানো হাহাকারগুলো এখন আর অশ্রু হয়ে ঝরে না—
ওগুলো এখন আত্মসম্মানের জ্বালানি, যা আমাকে একাই পথ চলতে শেখায়।

​দিনশেষে ভাঙাচোরা ঘরে যখন বাতি জ্বালাই , মিটিমিটি সে আলোয় কোনো অন্ধকার থাকে না;
আমি কোনো পুরুষের ছায়া নই, আমি নিজেই এক বিশাল বটবৃক্ষ।

আমার একলা চলার প্রতিটি পদক্ষেপ এই পচাগলা সমাজের চৌকাঠ পেরিয়ে,
আমি এক অপরাজেয় বিপ্লবের নাম।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন ajkersanglap.com-এর খবর

Editor and Publisher
Muhammad Abdus Salam (Salam Mahmud)
Office