শিরোনাম
সোমবার থেকে কাঁচামরিচ আমদানির কার্যক্রম শুরু হবে: কৃষিমন্ত্রী ৩০ সেপ্টেম্বরের মধ্যে রিটার্ন দিলে মিলবে ৫ শতাংশ করছাড়: এনবিআর আইনের শাসন প্রতিষ্ঠায় পুলিশ সদস্যদের আন্তরিকভাবে কাজ করতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী চা শ্রমিক ইউনিয়নের নির্বাচন দ্রুত আয়োজনের দাবিতে শ্রীমঙ্গলে মানববন্ধন হাকালুকি হাওরে ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতায় হাজারো মানুষের ঢল শাহ আমানতে ৪২৭ গ্রাম সোনাসহ ভারতীয় নাগরিক গ্রেফতার রোগীদের প্রতি সহানুভূতিশীল আচরণ করতে হবে চিকিৎসকদের : ভূমিমন্ত্রী চক্রান্ত না করে দেশ গড়ার কাজে আত্মনিয়োগ করুন : তথ্যমন্ত্রী বিজিএমইএ’র নতুন মহাসচিব হিসেবে যোগ দিলেন ড. সাহেদুল ইসলাম ব্যাংকারের প্রধান দায়িত্ব আমানতের নিরাপত্তা দেওয়া: বিকেবি চেয়ারম্যান

রুমানাকে সতর্ক করতে যাচ্ছে বিসিবি

স্পোর্টস ডেস্ক   |   শনিবার, ২২ এপ্রিল ২০২৩   |   প্রিন্ট   |   ৯০ বার পঠিত   |   পড়ুন মিনিটে

রুমানাকে সতর্ক করতে যাচ্ছে বিসিবি

সংগৃহীত ছবি

বাংলাদেশ নারী ক্রিকেট দলের নিয়মিত মুখ রুমানা আহমেদ। তবে আসন্ন শ্রীলঙ্কা সফরের জন্য ঘোষিত দল থেকে হঠাৎ করেই বাদ পড়েছেন এই ক্রিকেটার। সঙ্গে রয়েছেন অভিজ্ঞ ক্রিকেটার সালমা খাতুনও। অবশ্য তাদের দলে না থাকার ব্যাখ্যায় বিসিবি বিশ্রামের কথা বললেও, সেটা মানতে নারাজ রুমানা।

সম্প্রতি শ্রীলঙ্কার বিপক্ষে ৩ ম্যাচের ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজের দলে রুমানা ও সালমার না থাকা নিয়ে বিসিবির নারী দলের নির্বাচক মনজুরুল ইসলাম বলেন, সামনে অনেক বেশি ম্যাচ থাকায় ওয়ার্ক লোড কমাতেই তাদের বিশ্রাম দেওয়া হয়েছে।

তবে ক্রিকবাজকে দেওয়া এক সাক্ষাৎকারে রুমানা বলেন, ‘নিশ্চিতভাবেই মনে হচ্ছে আমাকে বাদ দেওয়া হয়েছে। আপনি যখন কাউকে বিশ্রাম দেবেন অবশ্যই সেই খেলোয়াড়ের সঙ্গে আলোচনা করেই সিদ্ধান্ত নেবেন। যদিও এটা সম্পূর্ণভাবে তাদের (টিম ম্যানেজমেন্ট) ব্যাপার, তারা আমাকে কী দিয়েছে (বিশ্রাম নাকি বাদ) জানি না। কিন্তু তারা আমার সঙ্গে কথা বলেনি বলে এমন (বাদ পড়ার কথা) মনে হচ্ছে।’

অবশ্য রুমানার এমন মন্তব্যের কারণে মৌখিকভাবে তাকে সতর্ক করবে বোর্ড, এমনটি নিশ্চিত করেছেন শফিউল আলম চৌধুরি নাদেল। তিনি জানান, ‘ আমরা (রুমানাকে) ডাকব। যেহেতু প্রথমবারের মতো সে এই ধরনের কথা বলেছে তাই আপাতত তাকে মৌখিকভাবে সতর্ক করে দেওয়া হবে।’

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন ajkersanglap.com-এর খবর

Editor and Publisher
Muhammad Abdus Salam (Salam Mahmud)
Office