শিরোনাম
শাহ আমানতে ৪২৭ গ্রাম সোনাসহ ভারতীয় নাগরিক গ্রেফতার রোগীদের প্রতি সহানুভূতিশীল আচরণ করতে হবে চিকিৎসকদের : ভূমিমন্ত্রী চক্রান্ত না করে দেশ গড়ার কাজে আত্মনিয়োগ করুন : তথ্যমন্ত্রী বিজিএমইএ’র নতুন মহাসচিব হিসেবে যোগ দিলেন ড. সাহেদুল ইসলাম ব্যাংকারের প্রধান দায়িত্ব আমানতের নিরাপত্তা দেওয়া: বিকেবি চেয়ারম্যান জালালাবাদ অ্যাসোসিয়েশন নির্বাচনে কামরুল-জসিম প্যানেলের নিরঙ্কুশ জয় শুধু ওষুধ দিয়ে জাতিকে রোগ থেকে বাঁচানো সম্ভব নয়: স্বাস্থ্যমন্ত্রী জুলাইয়ের আত্মত্যাগের চেতনাকে লাভজনক চেতনা বানাবেন না : তথ্যমন্ত্রী সরকারি-বেসরকারি অংশীদারিত্বে কমবে মামলার জট : আইনমন্ত্রী মানবপাচার-অনলাইন স্ক্যাম প্রতিরোধে সরকার কঠোর অবস্থানে : স্বরাষ্ট্রমন্ত্রী

রুমিন ফারহানার আসনে ভোট ২০ মার্চ

জাতীয় ডেস্ক   |   রবিবার, ১৯ ফেব্রুয়ারি ২০২৩   |   প্রিন্ট   |   ১২৪ বার পঠিত   |   পড়ুন মিনিটে

Default Image

সংগৃহীত ছবি

বিএনপি নেতা ব্যারিস্টার রুমিন ফারহানার ছেড়ে দেওয়া জাতীয় সংসদের সংরক্ষিত আসনটিতে আগামী ২০ মার্চ উপ-নির্বাচন অনুষ্ঠিত হবে।

নির্বাচন কমিশন (ইসি) সচিব মো. জাহাংগীর আলম স্বাক্ষরিত এ সংক্রান্ত প্রজ্ঞাপন থেকে বিষয়টি জানা গেছে।

এতে উল্লেখ করা হয়েছে, মনোনয়নপত্র দাখিলের শেষ সময় আগামী ২৮ ফেব্রুয়ারি। মনোনয়নপত্র বাছাই ২ মার্চ। প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ৬ মার্চ। আর ভোটগ্রহণ ২০ মার্চ। একাধিক প্রার্থী থাকলে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে নির্বাচন ভবনে সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত। নির্বাচনে রিটার্নিং কর্মকর্তা হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে ইসির যুগ্ম সচিব মো. আবদুল বাতেনকে।

গত ১০ ডিসেম্বর রাজধানীর গোলপবাগ মাঠে আয়োজিত সমাবেশ থেকে বিএনপির সাত সংসদ সদস্য পদত্যাগপত্র ই-মেইলযোগে স্পিকারের কাছে পাঠিয়েছেন বলে জানানা। তারা হলেন আমিনুল ইসলাম (চাঁপাইনবাবগঞ্জ-২), হারুনর রশীদ (চাঁপাইনবাবগঞ্জ-৩), জাহিদুর রহমান (ঠাকুরগাঁও-৩), মোশাররফ হোসেন (বগুড়া-৪), জি এম সিরাজ (বগুড়া-৭), আব্দুস সাত্তার (ব্রাহ্মণবাড়িয়া-২) ও রুমিন ফারহানা (সংরক্ষিত নারী আসন)।

এরপর তারা সশরীরে স্পিকারের কাছে পদত্যাগপত্র জমা দেন। তিনি সেগুলো গ্রহণ করে আসনগুলো শূন্য ঘোষণা করেন। নির্বাচন কমিশন পরে সাধারণ আসনগুলোতে নির্বাচন দেয়। সেগুলোর ভোট শেষ হওয়ায় এবার রুমিন ফারহানার আসনে উপ-নির্বাচন দিল ইসি। কেননা সংরক্ষিত আসন দলগুলোর মধ্যে বণ্টন হয় সাধারণ আসনের আনুপাতিক হারে।

এদিকে একাদশ জাতীয় সংসদের চট্টগ্রাম-৮ (বোয়ালখালী-চান্দগাঁও) আসনটিতে উপ-নির্বাচনের সিদ্ধান্ত আসতে পারে আগামী বুধবার (২২ ফেব্রুয়ারি)। এদিন ‘১৫-তম কমিশন সভা’ ডেকেছে নির্বাচন কমিশন (ইসি)।

জানা গেছে, ওইদিন বেলা ১১টায় নির্বাচন ভবনে অনুষ্ঠেয় সভায় সভাপতিত্ব করবেন প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল। সভায় উপস্থিত থাকার জন্য সংশ্লিষ্টদের ইতোমধ্যে নির্দেশনা দেওয়া হয়েছে।

এ সংক্রান্ত অফিস আদেশ থেকে জানা গেছে, সভার আলোচ্য সূচিতে রাখা হয়েছে কেবল একাদশ জাতীয় সংসদের ২৮৫ চট্টগ্রাম-৮ নির্বাচনী এলাকার শূন্য আসনের নির্বাচন। এছাড়া বিবিধও থাকছে প্রথা অনুযায়ী।

গত ৫ ফেব্রুয়ারি রাজধানীর একটি হাসপাতালে চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের সভাপতি ও সংসদ সদস্য মোছলেম উদ্দিন আহমদ মৃত্যুবরণ করেন। এরপর আসনটি শূন্য ঘোষণা করে সংসদ সচিবালয়। পরবর্তীতে শূন্য ঘোষণার গেজেট ইসিতে এলে নির্বাচনের প্রস্তুতি শুরু করেছে সংস্থাটি।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন ajkersanglap.com-এর খবর

Editor and Publisher
Muhammad Abdus Salam (Salam Mahmud)
Office