নিজস্ব প্রতিবেদক | সোমবার, ১৬ ফেব্রুয়ারি ২০২৬ | প্রিন্ট | ২৭ বার পঠিত | পড়ুন মিনিটে
রূপালী ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের বার্ষিক সম্মেলন-২০২৬ সম্প্রতি মালিবাগ চৌধুরীপাড়ায় অবস্থিত ইম্পেরিয়াল কনভেনশন সেন্টারে অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে কোম্পানির শীর্ষ কর্মকর্তারা ও সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
সম্মেলনে উপস্থিত ছিলেন কোম্পানির চেয়ারম্যান মোস্তফা কামরুস সোবহান, পরিচালক কাজী মনিরুজ্জামান, পরিচালক জিন্নাত আলী মিয়া, পরিচালক এমএসটি শাফিয়া সোবহান চৌধুরী, উপদেষ্টা পি কে রয় এফসিএ, প্রধান নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মো. এ এইচ এম আবুল খায়ের, অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক ফৌজিয়া কামরুন তানিয়া, পরামর্শদাতা মো. নজরুল ইসলামসহ অন্যান্য সদস্যবৃন্দ।
চেয়ারম্যান মোস্তফা কামরুস সোবহান সভায় বক্তব্য রাখেন এবং কোম্পানির সাম্প্রতিক কার্যক্রম ও আগামী পরিকল্পনা নিয়ে আলোচনা করেন। তিনি বিনিয়োগকারীদের আস্থা বৃদ্ধিতে ও পুঁজিবাজারে কোম্পানির অবস্থান শক্তিশালী করতে সচেষ্ট থাকার প্রতিশ্রুতি দেন।