শিরোনাম
সোমবার থেকে কাঁচামরিচ আমদানির কার্যক্রম শুরু হবে: কৃষিমন্ত্রী ৩০ সেপ্টেম্বরের মধ্যে রিটার্ন দিলে মিলবে ৫ শতাংশ করছাড়: এনবিআর আইনের শাসন প্রতিষ্ঠায় পুলিশ সদস্যদের আন্তরিকভাবে কাজ করতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী চা শ্রমিক ইউনিয়নের নির্বাচন দ্রুত আয়োজনের দাবিতে শ্রীমঙ্গলে মানববন্ধন হাকালুকি হাওরে ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতায় হাজারো মানুষের ঢল শাহ আমানতে ৪২৭ গ্রাম সোনাসহ ভারতীয় নাগরিক গ্রেফতার রোগীদের প্রতি সহানুভূতিশীল আচরণ করতে হবে চিকিৎসকদের : ভূমিমন্ত্রী চক্রান্ত না করে দেশ গড়ার কাজে আত্মনিয়োগ করুন : তথ্যমন্ত্রী বিজিএমইএ’র নতুন মহাসচিব হিসেবে যোগ দিলেন ড. সাহেদুল ইসলাম ব্যাংকারের প্রধান দায়িত্ব আমানতের নিরাপত্তা দেওয়া: বিকেবি চেয়ারম্যান

রূপালী ইন্স্যুরেন্সে উপদেষ্টা ও স্ট্যান্ডার্ড ইন্স্যুরেন্সে সিইও’র পুনর্নিয়োগ অনুমোদন

নিজস্ব প্রতিবেদক   |   শনিবার, ০৩ জানুয়ারি ২০২৬   |   প্রিন্ট   |   ৬৯ বার পঠিত   |   পড়ুন মিনিটে

Default Image

রূপালী ইন্স্যুরেন্সে উপদেষ্টা ও স্ট্যান্ডার্ড ইন্স্যুরেন্সে মুখ্য নির্বাহী কর্মকর্তা পদে পুনর্নিয়োগ অনুমোদন করেছে বীমা খাতের নিয়ন্ত্রক সংস্থা আইডিআরএ। বিদায় বছরের শেষ কর্মদিবস বুধবার (৩০ ডিসেম্বর) সংস্থাটির নন-লাইফ অনুবিভাগের উপ-পরিচালক মো. সোলায়মান স্বাক্ষরিত পৃথক দু’টি চিঠিতে এ তথ্য জানানো হয়।

রূপালী ইন্স্যুরেন্সে উপদেষ্টা পুনর্নিয়োগ

বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ)’র চিঠিতে উল্লেখ করা হয়, রূপালী ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের প্রস্তাবিত উপদেষ্টা পৃথ্বীশ কুমার রায় (পি কে রায়) এফসিএ’র পুনর্নিয়োগ অনুমোদন করা হয়েছে। নিয়োগপত্রের শর্তাদি যথাযথভাবে পরিপালন সাপেক্ষে তাকে ২ জানুয়ারি ২০২৬ থেকে ১ জানুয়ারি ২০২৯ পর্যন্ত মোট তিন বছরের জন্য উপদেষ্টা পদে বহাল থাকার অনুমতি দেয়া হয়।

স্ট্যান্ডার্ড ইন্স্যুরেন্সে মুখ্য নির্বাহী পুনর্নিয়োগ

একই দিনে পৃথক আদেশে স্ট্যান্ডার্ড ইন্স্যুরেন্স পিএলসি’র মুখ্য নির্বাহী কর্মকর্তা পদে মো. আবদুল মতিন সরকার এর পুনর্নিয়োগও অনুমোদন করে আইডিআরএ। নিয়োগপত্রের শর্তাবলি অনুসরণ সাপেক্ষে তিনি ২০ ডিসেম্বর ২০২৫ থেকে ১৯ ডিসেম্বর ২০২৮ পর্যন্ত পরবর্তী তিন বছর প্রতিষ্ঠানটির মুখ্য নির্বাহী হিসেবে দায়িত্ব পালন করবেন।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন ajkersanglap.com-এর খবর

Editor and Publisher
Muhammad Abdus Salam (Salam Mahmud)
Office