শিরোনাম
সোমবার থেকে কাঁচামরিচ আমদানির কার্যক্রম শুরু হবে: কৃষিমন্ত্রী ৩০ সেপ্টেম্বরের মধ্যে রিটার্ন দিলে মিলবে ৫ শতাংশ করছাড়: এনবিআর আইনের শাসন প্রতিষ্ঠায় পুলিশ সদস্যদের আন্তরিকভাবে কাজ করতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী চা শ্রমিক ইউনিয়নের নির্বাচন দ্রুত আয়োজনের দাবিতে শ্রীমঙ্গলে মানববন্ধন হাকালুকি হাওরে ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতায় হাজারো মানুষের ঢল শাহ আমানতে ৪২৭ গ্রাম সোনাসহ ভারতীয় নাগরিক গ্রেফতার রোগীদের প্রতি সহানুভূতিশীল আচরণ করতে হবে চিকিৎসকদের : ভূমিমন্ত্রী চক্রান্ত না করে দেশ গড়ার কাজে আত্মনিয়োগ করুন : তথ্যমন্ত্রী বিজিএমইএ’র নতুন মহাসচিব হিসেবে যোগ দিলেন ড. সাহেদুল ইসলাম ব্যাংকারের প্রধান দায়িত্ব আমানতের নিরাপত্তা দেওয়া: বিকেবি চেয়ারম্যান

রূপালী ব্যাংকের ঢাকা দক্ষিণ-পশ্চিম জোনাল অফিস উদ্বোধন

বিজ্ঞপ্তি   |   বুধবার, ২৮ জানুয়ারি ২০২৬   |   প্রিন্ট   |   ৪২ বার পঠিত   |   পড়ুন মিনিটে

Default Image

রূপালী ব্যাংক পিএলসির ৩৮তম ঢাকা দক্ষিণ-পশ্চিম জোনাল অফিস আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়েছে।

বুধবার (২৮ জানুয়ারি) রাজধানীর শহীদ আবরার ফাহাদ অ্যাভিনিউয়ে অবস্থিত জোনাল অফিসটির উদ্বোধন করেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক কাজী মো. ওয়াহিদুল ইসলাম।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক তাহমিনা আখতার।

১১টি শাখা ও ৩টি উপশাখা নিয়ে গঠিত জোনাল অফিসটির উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিভাগীয় কার্যালয় ঢাকা দক্ষিণের মহাব্যবস্থাপক তানভীর হাসনাইন মইন।

এতে ঢাকা দক্ষিণ-পশ্চিম জোনাল অফিসের উপমহাব্যবস্থাপক আব্দুল কাদের জিলানী, স্বপ্না চক্রবর্তী, প্রধান কার্যালয়ের উপমহাব্যবস্থাপক মো. আনিছুর রহমান, আফরোজা সুলতানা ও মো. আবদুল মান্নান মিয়া, রমনা কর্পোরেট শাখার উপমহাব্যবস্থাপক মো. রফিকুল করিম ও মো. মামুনুর রশীদ মোল্লাসহ ব্যাংকের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

 

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন ajkersanglap.com-এর খবর

Editor and Publisher
Muhammad Abdus Salam (Salam Mahmud)
Office