শিরোনাম
সোমবার থেকে কাঁচামরিচ আমদানির কার্যক্রম শুরু হবে: কৃষিমন্ত্রী ৩০ সেপ্টেম্বরের মধ্যে রিটার্ন দিলে মিলবে ৫ শতাংশ করছাড়: এনবিআর আইনের শাসন প্রতিষ্ঠায় পুলিশ সদস্যদের আন্তরিকভাবে কাজ করতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী চা শ্রমিক ইউনিয়নের নির্বাচন দ্রুত আয়োজনের দাবিতে শ্রীমঙ্গলে মানববন্ধন হাকালুকি হাওরে ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতায় হাজারো মানুষের ঢল শাহ আমানতে ৪২৭ গ্রাম সোনাসহ ভারতীয় নাগরিক গ্রেফতার রোগীদের প্রতি সহানুভূতিশীল আচরণ করতে হবে চিকিৎসকদের : ভূমিমন্ত্রী চক্রান্ত না করে দেশ গড়ার কাজে আত্মনিয়োগ করুন : তথ্যমন্ত্রী বিজিএমইএ’র নতুন মহাসচিব হিসেবে যোগ দিলেন ড. সাহেদুল ইসলাম ব্যাংকারের প্রধান দায়িত্ব আমানতের নিরাপত্তা দেওয়া: বিকেবি চেয়ারম্যান

রেশনিং সিস্টেমের আদলে দুস্থদের বিনামূল্যে খাদ্য দেবে যুবলীগ

অনলাইন ডেস্ক:   |   বৃহস্পতিবার, ০৮ জুলাই ২০২১   |   প্রিন্ট   |   ১৫৯ বার পঠিত   |   পড়ুন মিনিটে

Default Image

ছবি সংগৃহীত

প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশের নেতৃত্বে দেশব্যাপী করোনায় বিপর্যস্ত অসহায়-দুস্থদের মাঝে খাদ্য সহায়তা অব্যাহত রেখেছে সংগঠনটি। এরই ধারাবাহিকতায় বৃহস্পতিবার ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের উদ্যোগে রাজধানীর টিকাটুলি কামরুন্নেসা স্কুল সংলগ্ন বস্তিতে যুবলীগের সাধারণ সম্পাদক মো. মাইনুল হোসেন খান নিখিল প্রায় ১০০০ অসহায়-দুস্থদের মাঝে রান্না করা খাবার বিতরণ করেন।

এ সময় যুবলীগ সাধারণ সম্পাদক বলেন, রাজনীতির মূল কথা মানব সেবা। শেখ ফজলে শামস পরশের নেতৃত্বে যুবলীগ সেই মহৎ কাজটিই দেশব্যাপী পরিচালনা করছে। আমরা অনতি বিলম্বে করোনায় বিপর্যস্ত অসহায়-দুস্থদেরকে খাদ্য সেবা দেওয়ার জন্য রেশনিং সিস্টেমের আদলে আমাদের সাধ্য ও সামর্থ্য অনুযায়ী বিনামূল্যে খাদ্যসামগ্রী বিতরণের প্রস্তুতি নিচ্ছি। আপনারা জানেন, যুবলীগ ইতোমধ্যে প্রায় ৬০ লক্ষাধিক মানুষকে খাদ্য সহায়তা দিয়েছে। এ ছাড়া ফ্রি অক্সিজেন সেবা, ফ্রি অ্যাম্বুলেন্স সেবা, ফ্রি টেলিমেডিসিন সেবা, বিনামূল্যে স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী বিতরণ, করোনায় মৃতদেহ দাফন কর্মে যুবলীগ রয়েছে সদা সোচ্চার।

এ সময় আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী যুবলীগের প্রেসিডিয়াম সদস্য অ্যাডভোকেট মামুনুর রশীদ, যুগ্ম সাধারণ সম্পাদক বিশ্বাস মুতিউর রহমান বাদশা, সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট ড. শামীম আল সাইফুল সোহাগ, প্রচার সম্পাদক জয়দেব নন্দী, দপ্তর সম্পাদক মোস্তাফিজুর রহমান মাসুদ, আইটি সম্পাদক শামসুল আলম অনিক, ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক সাদ্দাম হোসেন পাভেল, উপ-ত্রাণ ও সমাজ কল্যাণ সম্পাদক আলতাফ হোসেন, উপ-আন্তর্জাতিক সম্পাদক সফেদ আশফাক তুহিন, ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি মাইনুদ্দিন রানা, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক রেজাউল করিম রেজা, কার্যনির্বাহী সদস্য প্রফেসর ড. মো. আরশেদ আলি আশিক, মুক্তার হোসেন চৌধুরী কামাল প্রমুখ।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন ajkersanglap.com-এর খবর

Editor and Publisher
Muhammad Abdus Salam (Salam Mahmud)
Office