শিরোনাম
ই-কমার্স প্রতিষ্ঠান জে-ক্রিয়েশনের পৌনে ৪ কোটি টাকার রাজস্ব ফাঁকি বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিবের সঙ্গে চীনা রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ চট্টগ্রাম বিভাগে ভারী বৃষ্টির আভাস প্রধানমন্ত্রীর সঙ্গে শহিদ সেনাসদস্যদের পরিবারের সাক্ষাৎ প্রধানমন্ত্রীকে সঠিক মর্যাদা দিয়ে আমন্ত্রণ করেনি ভারত: স্পিকার এমডি-সিইওদের মূল্যায়নের হিসাব নেবে কেন্দ্রীয় ব্যাংক পুঁজিবাজারের উন্নয়নে জ্ঞান, দক্ষতা ও পেশাদারিত্ব বাড়ানো জরুরি গত পাঁচ মাসে হামের টিকা পেয়েছে প্রায় দুই কোটি শিশু গণতন্ত্রকে শক্তিশালী করতে স্থানীয় সরকারকে শক্তিশালী করতে হবে: রাষ্ট্রপতি শরীফপুর ইউনিয়নে শামছুল হকের উদ্যোগে তিন দিনব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি

রোহিঙ্গাদের বিষয়ে অবস্থান স্পষ্ট করলেন মিয়ানমারের সেনাপ্রধান

অনলাইন ডেস্ক:   |   মঙ্গলবার, ২৫ মে ২০২১   |   প্রিন্ট   |   ২০৩ বার পঠিত   |   পড়ুন মিনিটে

Default Image

মিয়ানমারের সশস্ত্র বাহিনীর সর্বাধিনায়ক সিনিয়র জেনারেল মিন অং হ্লাইং।

গত ১ ফেব্রুয়ারি অভ্যুত্থানের মাধ্যমে মিয়ানমারের ক্ষমতা দখল করে নেয় দেশটির সেনাবাহিনী। ক্ষমতাসীন ন্যাশন্যাল লিগ ফর ডেমোক্র্যাসি (এনএলডি) সরকারকে উৎখাত করা হয়। গ্রেফতার করা হয় দলটির নেত্রী অং সান সু চি-কে। এ ঘটনার প্রায় পাঁচ মাসের মাথায় বাংলাদেশে আশ্রিত রোহিঙ্গাদের ব্যাপারে অবস্থান স্পষ্ট করলেন মিয়ানমারের সশস্ত্র বাহিনীর সর্বাধিনায়ক সিনিয়র জেনারেল মিন অং হ্লাইং।

চীনা ভাষার স্ফিংস টেলিভিশনকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেছেন, “মিয়ানমারের আইনের সঙ্গে সংগতিপূর্ণ না হলে সেখানে বিবেচনার কী আছে? আমি মনে করি না, বিশ্বের এমন কোনও দেশ আছে যারা নিজেদের শরণার্থী আইনের বাইরে গিয়ে শরণার্থী গ্রহণ করবে।”

রোহিঙ্গারা মিয়ানমারের নয়— এমন ইঙ্গিত করে মিয়ানমারের সশস্ত্র বাহিনীর সর্বাধিনায়ক বলেন, “আমাদের স্বাধীনতা অর্জনের পর আদমশুমারিতে ‘বেঙ্গলি’, ‘পাকিস্তানি’ ও ‘চিটাগাং’ শব্দ যোগ করা হয়েছিল। কিন্তু ‘রোহিঙ্গা’ শব্দটি আমরা কখনও মেনে নিইনি।”
স্ফিংস টেলিভিশনে প্রকাশিত সাক্ষাত্কারের পূর্ণ বিবরণী বিশ্লেষণ করে বার্তা সংস্থা রয়টার্স বলছে, মিয়ানমারের ‘জান্তা নেতার’ ওই বক্তব্য রোহিঙ্গাদের নিজ দেশে ফেরায় অনিশ্চয়তার ছায়া ফেলছে।

মিয়ানমার রোহিঙ্গাদের ফিরিয়ে নেবে কি না—এ প্রশ্নের জবাবে তিনি ওই নেতিবাচক মন্তব্য করেন। তবে কি রোহিঙ্গাদের পক্ষে আন্তর্জাতিক চাপ কোনও কাজে আসেনি? এ প্রশ্নের জবাবেও তিনি বলেন, চাপে কাজ হবে না।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন ajkersanglap.com-এর খবর

Editor and Publisher
Muhammad Abdus Salam (Salam Mahmud)
Office