শিরোনাম
শাহ আমানতে ৪২৭ গ্রাম সোনাসহ ভারতীয় নাগরিক গ্রেফতার রোগীদের প্রতি সহানুভূতিশীল আচরণ করতে হবে চিকিৎসকদের : ভূমিমন্ত্রী চক্রান্ত না করে দেশ গড়ার কাজে আত্মনিয়োগ করুন : তথ্যমন্ত্রী বিজিএমইএ’র নতুন মহাসচিব হিসেবে যোগ দিলেন ড. সাহেদুল ইসলাম ব্যাংকারের প্রধান দায়িত্ব আমানতের নিরাপত্তা দেওয়া: বিকেবি চেয়ারম্যান জালালাবাদ অ্যাসোসিয়েশন নির্বাচনে কামরুল-জসিম প্যানেলের নিরঙ্কুশ জয় শুধু ওষুধ দিয়ে জাতিকে রোগ থেকে বাঁচানো সম্ভব নয়: স্বাস্থ্যমন্ত্রী জুলাইয়ের আত্মত্যাগের চেতনাকে লাভজনক চেতনা বানাবেন না : তথ্যমন্ত্রী সরকারি-বেসরকারি অংশীদারিত্বে কমবে মামলার জট : আইনমন্ত্রী মানবপাচার-অনলাইন স্ক্যাম প্রতিরোধে সরকার কঠোর অবস্থানে : স্বরাষ্ট্রমন্ত্রী

‘রোজা রেখেও টিকা নিতে পারবে’

অনলাইন ডেস্ক   |   বুধবার, ১৪ এপ্রিল ২০২১   |   প্রিন্ট   |   ১৪১ বার পঠিত   |   পড়ুন মিনিটে

Default Image

ছবি সংগৃহীত

রমজানে রোজা রেখেও টিকা নেওয়া যাবে। ইসলামী ফাউন্ডেশনের উদ্ধৃতি দিয়ে এই তথ্য জানিয়েছে স্বাস্থ্য অধিদফতর। বুধবার স্বাস্থ্য অধিদফতর এক সংবাদ সম্মেলনে এ কথা জানিয়েছে।

সম্মেলনে অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরা বলেন, ‘রোজা রেখে টিকা নেওয়া যাবে কিনা এ প্রশ্নের মুখোমুখি হচ্ছি আমরা। সবাইকে জানাতে চাই, রোজা রেখে টিকা নেওয়া যাবে। এ নিয়ে আমরা ইসলামিক ফাউন্ডেশনের সঙ্গে কথা বলেছি। ফাউন্ডেশন জানিয়েছে, রোজা রেখে টিকা নেওয়াতে কোনো বাধা নেই। সৌদি আরবসহ বিভিন্ন দেশে টিকাদান কর্মসূচি চলছে।’

৭ এপ্রিল থেকে দেশে জাতীয়ভাবে শুরু হয়েছে করোনার টিকাদান কর্মসূচি। টিকার দ্বিতীয় ডোজ কর্মসূচি শুরু হয়েছে ৮ এপ্রিল থেকে। কিন্তু লকডাউনের কারণে অনেকেই ঢাকাতে এসে আটকে পড়েছেন। দ্বিতীয় ডোজ টিকা তারা কীভাবে কোথা থেকে নিতে পারবেন এ নিয়েও প্রশ্ন রয়েছে জনমনে।

এ বিষয়ে অধ্যাপক সেব্রিনা ফ্লোরা বলেন, বর্তমানে টিকা কেন্দ্র পরিবর্তনের কোনো সুযোগ নেই। এতে করে চাপ বাড়বে। প্রথম ডোজ টিকা নেওয়ার ৮-১২ সপ্তাহ পর দ্বিতীয় ডোজ নিতে হবে। তাই টিকার দ্বিতীয় ডোজ নিয়ে শঙ্কিত বা উদ্বিগ্ন হওয়ার কোনো কারণ নেই।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন ajkersanglap.com-এর খবর

Editor and Publisher
Muhammad Abdus Salam (Salam Mahmud)
Office