শিরোনাম
শাহ আমানতে ৪২৭ গ্রাম সোনাসহ ভারতীয় নাগরিক গ্রেফতার রোগীদের প্রতি সহানুভূতিশীল আচরণ করতে হবে চিকিৎসকদের : ভূমিমন্ত্রী চক্রান্ত না করে দেশ গড়ার কাজে আত্মনিয়োগ করুন : তথ্যমন্ত্রী বিজিএমইএ’র নতুন মহাসচিব হিসেবে যোগ দিলেন ড. সাহেদুল ইসলাম ব্যাংকারের প্রধান দায়িত্ব আমানতের নিরাপত্তা দেওয়া: বিকেবি চেয়ারম্যান জালালাবাদ অ্যাসোসিয়েশন নির্বাচনে কামরুল-জসিম প্যানেলের নিরঙ্কুশ জয় শুধু ওষুধ দিয়ে জাতিকে রোগ থেকে বাঁচানো সম্ভব নয়: স্বাস্থ্যমন্ত্রী জুলাইয়ের আত্মত্যাগের চেতনাকে লাভজনক চেতনা বানাবেন না : তথ্যমন্ত্রী সরকারি-বেসরকারি অংশীদারিত্বে কমবে মামলার জট : আইনমন্ত্রী মানবপাচার-অনলাইন স্ক্যাম প্রতিরোধে সরকার কঠোর অবস্থানে : স্বরাষ্ট্রমন্ত্রী

লংকাবাংলা ফিক্সড ইনকাম ফান্ডের প্রসপেক্টাস অনুমোদন

নিজস্ব প্রতিবেদক   |   বুধবার, ০৪ মার্চ ২০২৬   |   প্রিন্ট   |   ৪০ বার পঠিত   |   পড়ুন মিনিটে

Default Image

পুঁজিবাজারে নতুন একটি বে-মেয়াদি (ওপেন-এন্ডেড) মিউচ্যুয়াল ফান্ড আসার পথ সুগম হলো। ‘লংকাবাংলা ফিক্সড ইনকাম ফান্ড’ নামে এই ফান্ডের খসড়া প্রসপেক্টাস ও এর সার-সংক্ষেপ অনুমোদন করেছে পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।

মঙ্গলবার (৩ মার্চ) বিএসইসি চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদের সভাপতিত্বে অনুষ্ঠিত ১০০১তম কমিশন সভায় এই অনুমোদন দেওয়া হয়।

সভা শেষে বিএসইসির পক্ষ থেকে এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি জানানো হয়েছে।

বিএসইসির বিজ্ঞপ্তিতে বলা হয়, লংকাবাংলা ফিক্সড ইনকাম ফান্ডের প্রাথমিক লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ২৫ কোটি টাকা। এই ফান্ডের উদ্যোক্তা হিসেবে লংকাবাংলা অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি লিমিটেড ২ কোটি ৫০ লাখ টাকা প্রদান করেছে। বাকি ২২ কোটি ৫০ লাখ টাকা সাধারণ বিনিয়োগকারীদের জন্য উন্মুক্ত থাকবে। ফান্ডটির প্রতি ইউনিটের অভিহিত মূল্য নির্ধারণ করা হয়েছে ১০ টাকা।

এই ফান্ডের সম্পদ ব্যবস্থাপক হিসেবে দায়িত্ব পালন করছে ‘লংকাবাংলা অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি লিমিটেড’। এছাড়া ফান্ডের ট্রাস্টি হিসেবে ‘সন্ধানী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড’ এবং কাস্টডিয়ান হিসেবে ‘কমার্শিয়াল ব্যাংক অব সিলন পিএলসি’ কাজ করছে।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন ajkersanglap.com-এর খবর

Editor and Publisher
Muhammad Abdus Salam (Salam Mahmud)
Office