অনলাইন ডেস্ক | সোমবার, ০৫ এপ্রিল ২০২১ | প্রিন্ট | ১৫৭ বার পঠিত | পড়ুন মিনিটে
লকডাউনের প্রতিবাদে পুরান ঢাকার ইসলামপুরের রাস্তা অবরোধ করে বিক্ষোভ করছে ইসলামপুরের ব্যবসায়ীরা।
লকডাউনের প্রতিবাদে পুরান ঢাকার ইসলামপুরের রাস্তা অবরোধ করে বিক্ষোভ করছে ইসলামপুরের ব্যবসায়ীরা। স্বাস্থ্যবিধি মেনে দোকানপাট খুলে দেওয়ার দাবি জানান তারা।
সোমবার বেলা সাড়ে ১১টায় লকডাউনের প্রথম দিনে ইসলামপুর-পাটুয়াটুলি রোডে কয়েকশো ব্যবসায়ী রাস্তা অবরোধ করে বিক্ষোভ করেন।
এসময় ব্যাবসায়ীরা গরীব মারার লকডাউন আমরা মানিনা, মানবোনা বলে শ্লোগান দেন। তারা বলেন, আগে মানুষের পেটে ভাত দিন, তারপরে লকডাউন। গত বছর লকডাউনের কারণে ব্যবসায়ীরা ক্ষতিগ্রস্ত হয়। সেটা এখনও পুষিয়ে না উঠতেই আবারও লকডাউন। তারা আরও বলেন, সামনেই রোজার ঈদ। ব্যবসার ভরা মৌসুম। তাই ঈদ উপলক্ষে লকডাউন তুলে দেওয়ার দাবিও জানান তারা।
কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বলেন, ব্যবসায়ীরা সকাল থেকে রাস্তা বন্ধ করে বিক্ষোভ করছিলেন। তারা স্বাস্থ্যবিধি মেনে দোকানপাট খোলা রাখার দাবি জানান। আমরা তাদেরকে বুঝিয়ে রাস্তা থেকে সরিয়ে দিয়েছি।