শিরোনাম
১৪ মাস পর ডলার বিক্রি করল বাংলাদেশ ব্যাংক এনসিসি ব্যাংকের বিশেষ সাধারণ সভা অনুষ্ঠিত ছিনতাইকারীর টানে রিকশা থেকে পড়ে শিক্ষিকার মৃত্যু: ২ ছিনতাইকারী গ্রেপ্তার ই-কমার্স প্রতিষ্ঠান জে-ক্রিয়েশনের পৌনে ৪ কোটি টাকার রাজস্ব ফাঁকি বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিবের সঙ্গে চীনা রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ চট্টগ্রাম বিভাগে ভারী বৃষ্টির আভাস প্রধানমন্ত্রীর সঙ্গে শহিদ সেনাসদস্যদের পরিবারের সাক্ষাৎ প্রধানমন্ত্রীকে সঠিক মর্যাদা দিয়ে আমন্ত্রণ করেনি ভারত: স্পিকার এমডি-সিইওদের মূল্যায়নের হিসাব নেবে কেন্দ্রীয় ব্যাংক পুঁজিবাজারের উন্নয়নে জ্ঞান, দক্ষতা ও পেশাদারিত্ব বাড়ানো জরুরি

লকডাউন চেয়ে তোপের মুখে জুহি চাওলা

বিনোদন ডেস্ক   |   মঙ্গলবার, ১২ জানুয়ারি ২০২১   |   প্রিন্ট   |   ৩০৫ বার পঠিত   |   পড়ুন মিনিটে

Default Image

ছবি সংগৃহীত

তোপের মুখে পড়েছেন নব্বই দশকে বলিউড শাসন করা জনপ্রিয় নায়িকা জুহি চাওলা। একটি পোস্টের সূত্র ধরে অনেকেই তার বিরূপ মন্তব্য করছেন।

ভারতীয় সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছে– এক টুইটার পোস্টের সূত্র ধরে তোপের মুখে পড়েছেন এ অভিনেত্রী।

পোস্টে জুহি চাওলা লেখেন– পরিবেশ দূষণের মাত্রা বাড়তে দেখে হতাশ আমি। বারান্দায় দাঁড়িয়ে প্রাণভরে নিঃশ্বাস নিতে গিয়ে ধুলো ঢুকে যাচ্ছে নাকে-মুখে। আর তাই লকডাউনের সময়টাকে মিস করছেন তিনি।

সেই স্তব্ধ সময়টায় একটা জিনিস অন্তত ভালো ছিল বলে মনে করেন অভিনেত্রী। ঘরের বাইরে মানুষের চলাচল বন্ধ হয়ে যাওয়ার ফলে পরিবেশ যেন প্রাণ ফিরে পেয়েছিল।

তার এই পোস্ট পড়ে ক্ষুব্ধ অনেকে। কারও কারও দাবি– লকডাউনের সময়ে ভারতের নিম্ন-মধ্যবিত্ত ও মধ্যবিত্ত মানুষের রুজিরুটি বন্ধ হয়ে যায়। সে কথা কি তিনি ভুলে গেলেন?

ওই সময়ে একাধিক মানুষ কাজের অভাবে মানসিক অবসাদে ভুগতে শুরু করেন। কেউ কেউ নিজের প্রাণকেও শেষ করে দিতে বাধ্য হন। সেসব জুহি চাওলার মনে পড়ে না?

কেউ কেউ আবার তারকা ও বস্তি এলাকার মানুষের মধ্যকার আকাশসমান পার্থক্য বোঝাতে মন্তব্য করলেন। প্রশ্ন তুললেন নায়িকা যেভাবে থাকেন, একবার বারান্দায় বেরোলে নাকে ধুলো যায়। কিন্তু যারা ধুলোর মধ্যেই বাস করেন, তাদের জীবনটা যাপন করতে পারবেন তিনি?

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন ajkersanglap.com-এর খবর

Editor and Publisher
Muhammad Abdus Salam (Salam Mahmud)
Office