শিরোনাম
ই-কমার্স প্রতিষ্ঠান জে-ক্রিয়েশনের পৌনে ৪ কোটি টাকার রাজস্ব ফাঁকি বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিবের সঙ্গে চীনা রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ চট্টগ্রাম বিভাগে ভারী বৃষ্টির আভাস প্রধানমন্ত্রীর সঙ্গে শহিদ সেনাসদস্যদের পরিবারের সাক্ষাৎ প্রধানমন্ত্রীকে সঠিক মর্যাদা দিয়ে আমন্ত্রণ করেনি ভারত: স্পিকার এমডি-সিইওদের মূল্যায়নের হিসাব নেবে কেন্দ্রীয় ব্যাংক পুঁজিবাজারের উন্নয়নে জ্ঞান, দক্ষতা ও পেশাদারিত্ব বাড়ানো জরুরি গত পাঁচ মাসে হামের টিকা পেয়েছে প্রায় দুই কোটি শিশু গণতন্ত্রকে শক্তিশালী করতে স্থানীয় সরকারকে শক্তিশালী করতে হবে: রাষ্ট্রপতি শরীফপুর ইউনিয়নে শামছুল হকের উদ্যোগে তিন দিনব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি

লাবণ্য লিপি’র কবিতা : দুঃখবিলাসী মেয়ে

  |   মঙ্গলবার, ১৬ সেপ্টেম্বর ২০২৫   |   প্রিন্ট   |   ২৭৫ বার পঠিত   |   পড়ুন মিনিটে

Default Image

তুমি আর বৃষ্টির জন্য অপেক্ষা কোরো না
কেননা তুমি ভিজতে জানো না
তুমি জানো না আজন্ম ঢেকে রাখা শরীরের
ভাঁজ কীভাবে খুলে দিতে হয়!

দেখো মুষলধারে বৃষ্টি!
টিনের চালে খই ফুটছে, গাছ ভিজছে
পাতারাও দাঁড়িয়েছে দেহ মেলে দিয়ে
বৃষ্টির তোড়ে নুয়ে পড়েছে ফুলযুগল
যেন সঙ্গমশেষের আবেশ ছড়ানো তৃপ্ত শরীর।

অপেক্ষার পালক খুলে ভিজছে তৃষ্ণার্ত চাতক
আমুলে ভিজছে আকাশ ছোঁয়া ফ্ল্যাটবাড়িটাও
জানালায় দাঁড়িয়ে বাড়িয়েছে হাত দুরন্ত কিশোরী
বৃষ্টির ঝাপট এসে ছুঁয়ে দিচ্ছে তার চুল- চিবুক
গোলাপ পাপড়ির মতো ঠোঁট, বুক।

তুমি শুধু বাইরে এসো না!
চৌকাঠের ওপারে বসে থাকো নীরবতার বরফ হয়ে।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন ajkersanglap.com-এর খবর

Editor and Publisher
Muhammad Abdus Salam (Salam Mahmud)
Office