শিরোনাম
ই-কমার্স প্রতিষ্ঠান জে-ক্রিয়েশনের পৌনে ৪ কোটি টাকার রাজস্ব ফাঁকি বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিবের সঙ্গে চীনা রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ চট্টগ্রাম বিভাগে ভারী বৃষ্টির আভাস প্রধানমন্ত্রীর সঙ্গে শহিদ সেনাসদস্যদের পরিবারের সাক্ষাৎ প্রধানমন্ত্রীকে সঠিক মর্যাদা দিয়ে আমন্ত্রণ করেনি ভারত: স্পিকার এমডি-সিইওদের মূল্যায়নের হিসাব নেবে কেন্দ্রীয় ব্যাংক পুঁজিবাজারের উন্নয়নে জ্ঞান, দক্ষতা ও পেশাদারিত্ব বাড়ানো জরুরি গত পাঁচ মাসে হামের টিকা পেয়েছে প্রায় দুই কোটি শিশু গণতন্ত্রকে শক্তিশালী করতে স্থানীয় সরকারকে শক্তিশালী করতে হবে: রাষ্ট্রপতি শরীফপুর ইউনিয়নে শামছুল হকের উদ্যোগে তিন দিনব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি

লিড নিলো বাংলাদেশ

খেলা ডেস্ক   |   বৃহস্পতিবার, ৩০ নভেম্বর ২০২৩   |   প্রিন্ট   |   ১৮৩ বার পঠিত   |   পড়ুন মিনিটে

লিড নিলো বাংলাদেশ

সংগৃহীত ছবি

সিলেট টেস্টে নিউজিল্যান্ডের বিপক্ষে লিড নিয়েছে স্বাগতিক বাংলাদেশ। তৃতীয় দিনের মধ্যাহ্ন-বিরতি পর্যন্ত ১০ উইকেট হাতে নিয়ে ১২ রানে এগিয়ে টাইগাররা।

৭ রানে পিছিয়ে থেকে নিজের দ্বিতীয় ইনিংস শুরু করে বিনা উইকেটে ১৯ রান করে মধ্যাহ্ন-বিরতিতে যায় বাংলাদেশ। দুই ওপেনার মাহমুদুল হাসান জয় ৫ ও জাকির হাসান ১৪ রানে অপরাজিত আছেন।

প্রথম ইনিংসে বাংলাদেশের ৩১০ রানের জবাবে ৩১৭ রানে অলআউট হয় নিউজিল্যান্ড। প্রথম ইনিংস থেকে ৭ রানের লিড পায় কিউইরা।

দ্বিতীয় দিন শেষে প্রথম ইনিংসে নিউজিল্যান্ডের সংগ্রহ ছিল ৮ উইকেটে ২৬৬ রান। ২ উইকেট হাতে নিয়ে ৪৪ রানে পিছিয়ে ছিলো কিউইরা। কাইল জেমিসন ৭ ও অধিনায়ক টিম সাউদি ১ রানে অপরাজিত ছিলেন।

নবম উইকেটে ১১০ বলে ৫২ রান তুলে নিউজিল্যান্ডকে লিড এনে দেন জেমিসন ও সাউদি। ১০২তম ওভারের প্রথম বলে দলীয় ৩১৬ রানে জেমিসন-সাউদির জুটি ভাঙেন স্পিনার মোমিনুল হক। একই ওভারের পঞ্চম বলে সাউদিকে বোল্ড করে নিউজিল্যান্ডকে ৩১৭ রানে গুটিয়ে দেন মোমিনুল। জেমিসন ২৩ ও সাউদি ৩৫ রান করেন। ১ রানে অপরাজিত থাকেন শেষ ব্যাটার আজাজ প্যাটেল।

বাংলাদেশের তাইজুল ইসলাম ১০৯ রানে ৪টি এবং মোমিনুল ক্যারিয়ার সেরা ৪ রানে ৩ উইকেট নেন। এছাড়া ১টি করে শিকার করেন শরিফুল ইসলাম-মেহেদি হাসান মিরাজ ও নাইম হাসান।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন ajkersanglap.com-এর খবর

Editor and Publisher
Muhammad Abdus Salam (Salam Mahmud)
Office