শিরোনাম
শাহ আমানতে ৪২৭ গ্রাম সোনাসহ ভারতীয় নাগরিক গ্রেফতার রোগীদের প্রতি সহানুভূতিশীল আচরণ করতে হবে চিকিৎসকদের : ভূমিমন্ত্রী চক্রান্ত না করে দেশ গড়ার কাজে আত্মনিয়োগ করুন : তথ্যমন্ত্রী বিজিএমইএ’র নতুন মহাসচিব হিসেবে যোগ দিলেন ড. সাহেদুল ইসলাম ব্যাংকারের প্রধান দায়িত্ব আমানতের নিরাপত্তা দেওয়া: বিকেবি চেয়ারম্যান জালালাবাদ অ্যাসোসিয়েশন নির্বাচনে কামরুল-জসিম প্যানেলের নিরঙ্কুশ জয় শুধু ওষুধ দিয়ে জাতিকে রোগ থেকে বাঁচানো সম্ভব নয়: স্বাস্থ্যমন্ত্রী জুলাইয়ের আত্মত্যাগের চেতনাকে লাভজনক চেতনা বানাবেন না : তথ্যমন্ত্রী সরকারি-বেসরকারি অংশীদারিত্বে কমবে মামলার জট : আইনমন্ত্রী মানবপাচার-অনলাইন স্ক্যাম প্রতিরোধে সরকার কঠোর অবস্থানে : স্বরাষ্ট্রমন্ত্রী

লিফট আমদানিতে শুল্ক্ক না বাড়ানোর দাবি

অর্থনীতি ডেস্ক   |   মঙ্গলবার, ২৮ জুন ২০২২   |   প্রিন্ট   |   ১০১ বার পঠিত   |   পড়ুন মিনিটে

Default Image

সংগৃহিত ছবি

প্রস্তাবিত বাজেটে লিফটকে মূলধনি যন্ত্রপাতির আওতাভুক্ত করা হয়েছে। একই সঙ্গে পণ্যটির আমদানিতে বিদ্যমান শুল্ক্ক ১১ শতাংশ থেকে বাড়িয়ে ৩১ শতাংশ করা হয়েছে। লিফট আমদানিকারকরা বলছেন, শুল্ক্ক বাড়ানোর কারণে ব্যবসায়ীরা ক্ষতির মুখে পড়বেন। তাই পণ্যটি আমদানিতে শুল্ক্ক না বাড়ানোর অনুরোধ জানিয়েছেন তাঁরা।

গতকাল সোমবার রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের সামনে মানববন্ধনে এই দাবি জানান তারা। লিফট আমদানিকারকদের সংগঠন বাংলাদেশ এলিভেটর, এস্কেলেটরস অ্যান্ড লিফট ইম্পোর্টার্স অ্যাসোসিয়েশন (বেলিয়া) এ মানববন্ধনের আয়োজন করে। এতে শতাধিক ব্যবসায়ী অংশ নেন। মানববন্ধনে সংগঠনটির সভাপতি এমদাদ উর রহমান বলেন, আমদানি শুল্ক্ক বাড়ানোয় লিফটের দাম বেড়ে যাবে। এতে একদিকে এ খাতের ছোট ব্যবসায়ীদের ব্যবসা বন্ধ হয়ে যাবে। অন্যদিকে ক্ষতিগ্রস্ত হবেন ভোক্তারা।

ফার্স্ট এলিভেটর লিমিটেডের চেয়ারম্যান গোলাম সারওয়ার খান বলেন, প্রতিটি ভবনের ডিজাইন অনুযায়ী লিফটের ক্রয়াদেশ নেওয়া হয়। সেই অনুযায়ী বিদেশে প্রস্তুত করে সেগুলো আমদানি করা হয়। সেগুলো দেশে আসতে ৫ থেকে ৬ মাস লেগে যায়। কিন্তু আমদানি শুল্ক্ক বাড়ানোর কারণে অর্ডার দেওয়া সব লিফটের আমদানি মূল্য বেড়ে যাবে। ক্রেতাদের কাছ থেকে তা আদায় করা যাবে না। এতে আমদানিকারকরা লোকসানে পড়বেন।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন ajkersanglap.com-এর খবর

Editor and Publisher
Muhammad Abdus Salam (Salam Mahmud)
Office