শিরোনাম
রোগীদের প্রতি সহানুভূতিশীল আচরণ করতে হবে চিকিৎসকদের : ভূমিমন্ত্রী চক্রান্ত না করে দেশ গড়ার কাজে আত্মনিয়োগ করুন : তথ্যমন্ত্রী বিজিএমইএ’র নতুন মহাসচিব হিসেবে যোগ দিলেন ড. সাহেদুল ইসলাম ব্যাংকারের প্রধান দায়িত্ব আমানতের নিরাপত্তা দেওয়া: বিকেবি চেয়ারম্যান জালালাবাদ অ্যাসোসিয়েশন নির্বাচনে কামরুল-জসিম প্যানেলের নিরঙ্কুশ জয় শুধু ওষুধ দিয়ে জাতিকে রোগ থেকে বাঁচানো সম্ভব নয়: স্বাস্থ্যমন্ত্রী জুলাইয়ের আত্মত্যাগের চেতনাকে লাভজনক চেতনা বানাবেন না : তথ্যমন্ত্রী সরকারি-বেসরকারি অংশীদারিত্বে কমবে মামলার জট : আইনমন্ত্রী মানবপাচার-অনলাইন স্ক্যাম প্রতিরোধে সরকার কঠোর অবস্থানে : স্বরাষ্ট্রমন্ত্রী ছয় মাসে ১ হাজার ৩১৬ কোটি টাকার নিট লোকসানে ইসলামী ব্যাংক

লেবাননে আরও ১০৫ জনের মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক   |   সোমবার, ৩০ সেপ্টেম্বর ২০২৪   |   প্রিন্ট   |   ৯৮ বার পঠিত   |   পড়ুন মিনিটে

Default Image

সংগৃহীত ছবি

লেবাননে হামলা অব্যাহত রেখেছে ইসরায়েলে। গত ২৪ ঘণ্টায় লেবাননজুড়ে ইসরায়েলি বোমা হামলায় ১০৫ জন নিহত হয়েছেন।

প্রথমবারের মতো রোববার রাজধানী বৈরুতে হামলা চালিয়েছে ইসরায়েল। সেখানকার দক্ষিণাঞ্চলীয় কোলা এলাকায় এই হামলা হয়। খবর আল জাজিরা, রয়টার্সের

লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, রোববার ইসরায়েলি হামলায় ১০৫ জন নিহত হয়েছেন। দেশটিতে এ পর্যন্ত ১ হাজারের বেশি মানুষের মৃত্যু হয়েছে। গত দুই সপ্তাহে দেশটিতে আহত হয়েছেন ৬ হাজারের বেশি নাগরিক। ১০ লাখেরও বেশি মানুষ তাদের ঘরবাড়ি ছেড়ে পালিয়েছেন। ঘর ছাড়া মানুষেরা যাইতুনে উপকূল এলাকায় খোলা আকাশ ও রাস্তায় আশ্রয় নিয়েছেন।

রোববারও লেবাননের আকাশে ইসরায়েলের ড্রোন উড়েছে। রাজধানী বৈরুতের দক্ষিণাঞ্চলে নতুন করে বোমা বর্ষণ শুরু হয়েছে। বেশিরভাগ আক্রমণ এই দক্ষিণাঞ্চলে শুরু করেছে ইসরায়েল। দেশটিতে গত সোমবার সবচেয়ে ভয়াবহ হামলা চালায় ইসরায়েল। এদিন হিজবুল্লাহর প্রায় ৩০০ অবস্থান লক্ষ্য করে হামলা চালায় ইসরায়েল। ভয়াবহ এই হামলায় কমপক্ষে ৩৫ শিশুসহ ৪৯২ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও সহস্রাধিক মানুষ। দক্ষিণ লেবাননে বসবাসকারীরা পালিয়ে আশেপাশের একটি সেতুর নিচে আশ্রয় নেন।

লেবানন সীমান্তের কাছে সামরিক সরঞ্জামাদিসহ সৈন্যের সংখ্যা বাড়িয়ে চলেছে ইসরায়েল। এতে দেশটিতে ইসরায়েলের সম্ভাব্য স্থল অভিযানের শঙ্কা বেড়েছে।

এদিকে যুক্তরাষ্ট্র লেবাননে সংঘাতের জন্য কূটনৈতিক সমাধানের আহ্বান জানিয়েছে। একই সঙ্গে দেশটি এই অঞ্চলে তার সেনাবাহিনীকে আরও শক্তিশালী করার ব্যবস্থা নিয়েছে। মধ্যপ্রাচ্যে যুদ্ধ বন্ধ করতে চান মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। তিনি বলেন, ‘এটা হতেই হবে।’ তবে এ বিষয় নিয়ে তিনি নেতানিয়াহুর সঙ্গে কথা বলবেন বলে জানান।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন ajkersanglap.com-এর খবর

Editor and Publisher
Muhammad Abdus Salam (Salam Mahmud)
Office