শিরোনাম
ই-কমার্স প্রতিষ্ঠান জে-ক্রিয়েশনের পৌনে ৪ কোটি টাকার রাজস্ব ফাঁকি বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিবের সঙ্গে চীনা রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ চট্টগ্রাম বিভাগে ভারী বৃষ্টির আভাস প্রধানমন্ত্রীর সঙ্গে শহিদ সেনাসদস্যদের পরিবারের সাক্ষাৎ প্রধানমন্ত্রীকে সঠিক মর্যাদা দিয়ে আমন্ত্রণ করেনি ভারত: স্পিকার এমডি-সিইওদের মূল্যায়নের হিসাব নেবে কেন্দ্রীয় ব্যাংক পুঁজিবাজারের উন্নয়নে জ্ঞান, দক্ষতা ও পেশাদারিত্ব বাড়ানো জরুরি গত পাঁচ মাসে হামের টিকা পেয়েছে প্রায় দুই কোটি শিশু গণতন্ত্রকে শক্তিশালী করতে স্থানীয় সরকারকে শক্তিশালী করতে হবে: রাষ্ট্রপতি শরীফপুর ইউনিয়নে শামছুল হকের উদ্যোগে তিন দিনব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি

লেবাননে ইসরাইলি হামলায় ইরান সমর্থিত যোদ্ধা নিহত

আন্তর্জাতিক ডেস্ক   |   মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪   |   প্রিন্ট   |   ১৩৮ বার পঠিত   |   পড়ুন মিনিটে

লেবাননে ইসরাইলি হামলায় ইরান সমর্থিত যোদ্ধা নিহত

সংগৃহীত ছবি

লেবাননে মঙ্গলবার ইসরাইলি হামলায় ইরান-সমর্থিত এক যোদ্ধা নিহত হয়েছে। গাড়িতে করে যাওয়ার সময় সে এ হামলার শিকার হয়।

গত ৭ অক্টোবর ইসরাইলে হামাসের নজিরবিহীন হামলার মধ্যদিয়ে গাজা যুদ্ধের সূত্রপাত হওয়ার পর থেকে হিজবুল্লাহ ও ইসরাইলি সেনাবাহিনীর মধ্যে প্রায় প্রতিদিনই আন্ত:সীমান্ত গুলি বিনিময় হতে দেখা যায়।

এএফপি’র এক সাংবাদিক জানান, সীমান্ত থেকে প্রায় ৩৫ কিলোমিটার দূরে উপকূলীয় তায়ার নগরীর কাছে আবু আল-আসওয়াদ এলাকায় সর্বশেষ এ হামলার ঘটনা ঘটে।

সূত্রটি এএফপিকে জানায়, নিহত যোদ্ধা হিজবুল্লাহ’র বিমান প্রতিরক্ষা বাহিনীতে একজন প্রকৌশলী ছিল।

লেবাননের রাষ্ট্রায়ত্ত জাতীয় বার্তা সংস্থা জানায়, ইসরাইলি বাহিনী তার গাড়ি লক্ষ্য করে ড্রোন হামলা চালায়।

এএফপি’র এক সাংবাদিক জানান, ওই ড্রোন হামলায় গাড়িটি সম্পূর্ণভাবে পুড়ে যায়।

খবরে বলা হয়, হিজবুল্লাহ সাম্প্রতিক সময়ে ইসরাইলি লক্ষ্যবস্তুতে তাদের রকেট হামলা জোরদার করেছে। রোববার সন্ধ্যায় তারা ইসরাইলি একটি ড্রোনকে গুলি করে ভূপাতিত করে।
এএফপি’র পরিসংখ্যান অনুযায়ী, গত ৭ অক্টোবর থেকে লেবাননে ইসরাইলি হামলায় কমপক্ষে ৩৭৭ জন নিহত হয়েছে।

এদের বেশিরভাগই হিজবুল্লাহ যোদ্ধা। তবে নিহতদের মধ্যে ৭০ জন বেসামরিক নাগরিকও রয়েছে। এদিকে ইসরাইল বলছে, তাদের দেশের সীমান্তে হিজবুল্লাহ গ্রুপের বিভিন্ন হামলায় ইসরাইলের ১১ সেনা ও আটজন বেসামরিক নাগরিক নিহত হয়েছে।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন ajkersanglap.com-এর খবর

Editor and Publisher
Muhammad Abdus Salam (Salam Mahmud)
Office