শিরোনাম
সোমবার থেকে কাঁচামরিচ আমদানির কার্যক্রম শুরু হবে: কৃষিমন্ত্রী ৩০ সেপ্টেম্বরের মধ্যে রিটার্ন দিলে মিলবে ৫ শতাংশ করছাড়: এনবিআর আইনের শাসন প্রতিষ্ঠায় পুলিশ সদস্যদের আন্তরিকভাবে কাজ করতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী চা শ্রমিক ইউনিয়নের নির্বাচন দ্রুত আয়োজনের দাবিতে শ্রীমঙ্গলে মানববন্ধন হাকালুকি হাওরে ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতায় হাজারো মানুষের ঢল শাহ আমানতে ৪২৭ গ্রাম সোনাসহ ভারতীয় নাগরিক গ্রেফতার রোগীদের প্রতি সহানুভূতিশীল আচরণ করতে হবে চিকিৎসকদের : ভূমিমন্ত্রী চক্রান্ত না করে দেশ গড়ার কাজে আত্মনিয়োগ করুন : তথ্যমন্ত্রী বিজিএমইএ’র নতুন মহাসচিব হিসেবে যোগ দিলেন ড. সাহেদুল ইসলাম ব্যাংকারের প্রধান দায়িত্ব আমানতের নিরাপত্তা দেওয়া: বিকেবি চেয়ারম্যান

লেহেঙ্গা পরে নাচলেন অক্ষয়, রণবীর সিং-এর সঙ্গে তুলনা

বিনোদন ডেস্ক   |   শনিবার, ০৪ মার্চ ২০২৩   |   প্রিন্ট   |   ৯৩ বার পঠিত   |   পড়ুন মিনিটে

Default Image

সংগৃহীত ছবি

একঝাঁক সুন্দরীদের নিয়ে মার্কিন মুলুকে সফর করছেন বলিউড অভিনেতা অক্ষয় কুমার। ‘দ্য এন্টারটেইনমেন্ট’ ট্যুরে অক্ষয়ের সফরসঙ্গী হয়েছেন দিশা পাটানি, নোরা ফাতেহি, মৌনি রায়, সোনাম বাজওয়া। শুক্রবার জর্জিয়া স্টেটের রাজধানী আটলান্টায় পারফর্ম করলেন তারা। গোটা অনুষ্ঠানের হাইলাইট ছিল লাল লেহেঙ্গায় নোরার সঙ্গে অক্ষয়ের নাচ!

এদিন মঞ্চে বুক খোলা শিমারি ব্লেজার আর কালো প্যান্টের ওপর লাল লেহেঙ্গা পরে কোমর দোলালেন অক্ষয়। যা দেখে চোখ কপালে উঠল নেটিজেনদের। ‘ম্যায় খিলাড়ি তু আনাড়ি’ গানে নাচতে দেখা গেল দুজনকে। দিন কয়েক আগে মুক্তি পাওয়া ‘সেলফি’ ছবির গান এটি, বক্স অফিসে মুখ থুবড়ে পড়েছে ছবিটি। যদিও গান কিন্তু সুপারহিট। এদিন সুপার হট নোরা ফাতেহির দেখা মিলল লালরঙা শর্ট স্কার্ট আর ডিপনেকের ব্লাউজে।

অক্ষয়ের এই ‘মেয়েলি’ অবতার দেখে নানা মুনির নানা মত। কেউ লেখেন, ‘এটাই দেখা বাকি ছিল।’ অপর একজন লেখেন, রণবীর সিং এফেক্ট।’ এক নেটিজেন লেখেন, ‘ছবি থেকে পয়সা না এলে, এইসব কাণ্ডই করতে হয়।’ তবে অনেকে আবার ভিন্ন পথে হেঁটে বাহবা দিয়েছেন অক্ষয়ের সাহসিকতার।

দিন কয়েক আগেই এই ট্যুর নিয়ে বিতর্ক দানা বেঁধেছিল। নিউ জার্সিতে অক্ষয়দের শো বাতিল হলে খবর রটে যায়, টিকিট বিক্রি না হওয়ার জেরে ক্যানসেল হয়েছে শো। যদিও পরে জানা যায়, স্থানীয় প্রোমোটার নির্দিষ্ট সময়ে টাকা মেটাতে ব্যর্থ হয়েছেন বলেই শো বাতিল হয়।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন ajkersanglap.com-এর খবর

Editor and Publisher
Muhammad Abdus Salam (Salam Mahmud)
Office