শিরোনাম
বিরোধী দলকে সঙ্গে নিয়ে সংসদে রাজনৈতিক সংকটের সমাধান আসবে : মির্জা ফখরুল গুরুত্বপূর্ণ সরকারি ভবনে পর্যায়ক্রমে বসবে সৌর প্যানেল রাতে ন্যাশনাল ব্যাংকে ২৩ কোটি লেনদেন, ১৬ ঊর্ধ্বতন কর্মকর্তাকে তলব সোমবার থেকে কাঁচামরিচ আমদানির কার্যক্রম শুরু হবে: কৃষিমন্ত্রী ৩০ সেপ্টেম্বরের মধ্যে রিটার্ন দিলে মিলবে ৫ শতাংশ করছাড়: এনবিআর আইনের শাসন প্রতিষ্ঠায় পুলিশ সদস্যদের আন্তরিকভাবে কাজ করতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী চা শ্রমিক ইউনিয়নের নির্বাচন দ্রুত আয়োজনের দাবিতে শ্রীমঙ্গলে মানববন্ধন হাকালুকি হাওরে ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতায় হাজারো মানুষের ঢল শাহ আমানতে ৪২৭ গ্রাম সোনাসহ ভারতীয় নাগরিক গ্রেফতার রোগীদের প্রতি সহানুভূতিশীল আচরণ করতে হবে চিকিৎসকদের : ভূমিমন্ত্রী

শত্রুর ষড়যন্ত্র–বন্ধুর সমালোচনার পার্থক্য প্রধানমন্ত্রীকে বুঝতে হবে: ইনু

অনলাইন ডেস্ক:   |   শনিবার, ২৫ সেপ্টেম্বর ২০২১   |   প্রিন্ট   |   ১৫৭ বার পঠিত   |   পড়ুন মিনিটে

Default Image

জাসদের জাতীয় কমিটির সভায় কেন্দ্রীয় নেতারা সংগৃহীত

জাতীয় সমাজতান্ত্রিক দল—জাসদের সভাপতি হাসানুল হক ইনু বলেছেন, শত্রুদের ষড়যন্ত্র এবং বন্ধুদের সমালোচনার পার্থক্য সরকার ও প্রধানমন্ত্রীকে বুঝতে হবে। প্রধানমন্ত্রী ও সরকারের উদ্দেশ্যে তিনি বলেন, শুধু বাইরের শত্রুই নয়, ঘরের শত্রু ঘরকাঁটা ইঁদুর-উইপোকাদের মোকাবিলায় সতর্ক হোন, প্রস্তুত হোন।

জাসদের জাতীয় কমিটির দুই দিনব্যাপী সভায় সভাপতির বক্তব্যে হাসানুল হক ইনু এসব কথা বলেন। আজ শুক্রবার শহীদ কর্নেল তাহের মিলনায়তনে এই সভা শুরু হয়েছে।

দু দিনব্যাপী সভার শুরুর বক্তব্যে হাসানুল হক ইনু বলেন, একদিকে বিএনপি তাদের পুরোনো সঙ্গী জামাত-জঙ্গিদের সঙ্গে নিয়ে অসাংবিধানিক সরকার আনার অস্বাভাবিক রাজনীতির পথে থেকেই নতুন করে জল ঘোলা করা শুরু করেছে। সরকার প্রশাসনিক ও আইনগতভাবে জঙ্গিদের কাবু করলেও জঙ্গিদের বিরুদ্ধে সর্ব ব্যাপক রাজনৈতিক লড়াইয়ের ঘাটতির কারণে জঙ্গিবাদের উৎপাদন ও পুনরুৎপাদন অব্যাহত রয়েছে। জঙ্গিবাদীরা বাংলাদেশ রাষ্ট্র-সংবিধান-মুক্তিযুদ্ধকে চ্যালেঞ্জ করছে। অন্যদিকে সরকার-প্রশাসনের চারদিকে দুর্নীতির চোরাবালি তৈরি হয়েছে।

ইনু বলেন, দুর্নীতির সিন্ডিকেট সরকারকে ঘিরে ফেলছে। গুন্ডাতন্ত্রের দাপট চলছে। জাতীয় অর্থনীতির সক্ষমতা বৃদ্ধি এবং এত উন্নয়নের পরও নীতি-কাঠামোগত দুর্বলতা এবং মুক্তবাজার অর্থনীতির মোহ থেকে বের হতে না পারায় সামাজিক-অর্থনৈতিক বৈষম্য ভয়ংকরভাবে বেড়েই চলেছে। জঙ্গিবাদ-দুর্নীতির সিন্ডিকেট-গুন্ডাতন্ত্র-বৈষম্য মোকাবিলায় সকল গণতান্ত্রিক রাজনৈতিক শক্তিকে ঐক্যবদ্ধ রাজনৈতিক অবস্থান গ্রহণ করার আহ্বান জানান হাসানুল হক।

সভায় দেশের সর্বশেষ রাজনৈতিক পরিস্থিতির ওপর খসড়া রাজনৈতিক রিপোর্ট উপস্থাপন করেন দলের সাধারণ সম্পাদক শিরীন আখতার। খসড়া রাজনৈতিক রিপোর্টের ওপর আলোচনা করেন কার্যকরী সভাপতি রবিউল আলম,আনোয়ার হোসেন, মীর হোসাইন আখতার, আফরোজা হক, আব্দুল হাই তালুকদার, মোহাম্মদ ফজলুর রহমান, শহীদুল ইসলাম, শফি উদ্দিন মোল্লা, মোহর আলী চৌধুরী, নইমুল হক চৌধুরী, উপদেষ্টামণ্ডলীর সদস্য এম সবেদ আলী, সাবেক সাংসদ আব্দুল মতিন মিঞা, আফজাল হোসেন খান জকি, মোখলেছুর রহমান মুক্তাদির, আব্দুল্লাহিল কাইয়ূম, শওকত রায়হান, মোঃ মোহসীন, নইমুল আহসান জুয়েল, ওবায়দুর রহমান চুন্নু, মীর্জা মোঃ আনোয়ারুল হক, সৈয়দ শফিকুল ইসলাম, আব্দুল হাই মাহবুব, আব্দুল আলিম স্বপন, জাহাঙ্গীর আলম, রাজিউর রহমান, শফিকুর রহমান, সৈয়দা শামীমা সুলতানা হ্যাপী, নিলঞ্জনা রিফাত সুরভী, রোকেয়া সুলতানা প্রমুখ।

সভার শুরুতে ৪৫তম তাহের দিবস উপলক্ষে দলের মূখপত্র ‘লড়াই’ এর বিশেষ সংখ্যার মোড়ক উন্মোচন করা হয়।

সভায় দলের কেন্দ্রীয় কার্যকরী কমিটির সদস্য, জেলা কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক এবং বিশেষ আমন্ত্রণে কেন্দ্রীয় উপদেষ্টামণ্ডলীর সদস্যরা অংশগ্রহণ করছেন। সভা কাল শনিবার রাত পর্যন্ত চলবে।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন ajkersanglap.com-এর খবর

Editor and Publisher
Muhammad Abdus Salam (Salam Mahmud)
Office