শিরোনাম
ই-কমার্স প্রতিষ্ঠান জে-ক্রিয়েশনের পৌনে ৪ কোটি টাকার রাজস্ব ফাঁকি বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিবের সঙ্গে চীনা রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ চট্টগ্রাম বিভাগে ভারী বৃষ্টির আভাস প্রধানমন্ত্রীর সঙ্গে শহিদ সেনাসদস্যদের পরিবারের সাক্ষাৎ প্রধানমন্ত্রীকে সঠিক মর্যাদা দিয়ে আমন্ত্রণ করেনি ভারত: স্পিকার এমডি-সিইওদের মূল্যায়নের হিসাব নেবে কেন্দ্রীয় ব্যাংক পুঁজিবাজারের উন্নয়নে জ্ঞান, দক্ষতা ও পেশাদারিত্ব বাড়ানো জরুরি গত পাঁচ মাসে হামের টিকা পেয়েছে প্রায় দুই কোটি শিশু গণতন্ত্রকে শক্তিশালী করতে স্থানীয় সরকারকে শক্তিশালী করতে হবে: রাষ্ট্রপতি শরীফপুর ইউনিয়নে শামছুল হকের উদ্যোগে তিন দিনব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি

শরীরের এই ৫ লক্ষণে বুঝে নিন বিকল হচ্ছে কিডনি

স্বাস্থ্য ডেস্ক   |   রবিবার, ০৯ জুলাই ২০২৩   |   প্রিন্ট   |   ২৩১ বার পঠিত   |   পড়ুন মিনিটে

শরীরের এই ৫ লক্ষণে বুঝে নিন বিকল হচ্ছে কিডনি

সংগৃহীত ছবি

মানবদেহের অন্যতম গুরুত্বপূর্ণ অঙ্গ কিডনি। কিডনি শরীরের যাবতীয় খারাপ পদার্থ শরীরের বাইরে বের করে দেয়। কাজেই সুস্থ থাকতে কিডনিকে সুস্থ রাখতেই হবে। চিকিৎসকদের মতে, আপনার শরীরে যদি এই লক্ষণগুলো দেখা দেয়, সাবধান হোন, হয়তো আপনার অজান্তেই কিডনি বিকল হচ্ছে-

চোখের ফোলা ভাব

পর্যাপ্ত ঘুমোনোর পরেও যদি চোখের তলায় ফোলা ভাব না কমে, তা হলে বুঝতে হবে কিডনির কার্যকারিতায় কোনও সমস্যা হচ্ছে। রক্ত থেকে পুষ্টিকর পদার্থ ছেঁকে দূষিত পদার্থ বের করতে পারছে না কিডনি।

প্রস্রাবের বেগ

খুব বেশি পানি খাননি অথচ ঘনঘন প্রস্রাব পাচ্ছে মানেই বুঝতে হবে কিডনি বিকল হচ্ছে। পুরুষদের ক্ষেত্রে এই লক্ষণ কখনও কখনও প্রস্টেটের সমস্যারও ইঙ্গিত দেয়।

খিদে না পাওয়া

কিডনি ঠিকভাবে কাজ না করলে খাওয়ার ইচ্ছে চলে যেতে পারে। কিডনি স্বাভাবিকভাবে কাজ না করলে শরীরে ‘টক্সিন’-এর পরিমাণ বেড়ে যায়, ফলে খাওয়ার ইচ্ছে হ্রাস পেতে পারে।

বমি বমি ভাব

কিডনি বিকল হয়ে গেলে শরীর থেকে সমস্ত টক্সিন বা ক্ষতিকর পদার্থ মূত্রের সঙ্গে বেরোয় না। কিডনির সমস্যার ফলে শরীরেই সেই ক্ষতিকর পদার্থগুলো জমতে থাকে। তা থেকে বমি বমি ভাব দেখা দিতে পারে।

শুষ্ক ত্বক

শরীর থেকে দূষিত পদার্থ বের করার পাশাপাশি রক্তে পর্যাপ্ত পরিমাণে লোহিত কণিকা উৎপাদন করা, বিভিন্ন খনিজের ভারসাম্য বজায় রাখা, হাড়ের স্বাস্থ্য— সবই নির্ভর করে কিডনির উপর। রক্তে বিভিন্ন উপাদান সঠিক মাত্রায় না থাকলে, ত্বক শুষ্ক হয়ে পড়ে।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন ajkersanglap.com-এর খবর

Editor and Publisher
Muhammad Abdus Salam (Salam Mahmud)
Office