শিরোনাম
শাহ আমানতে ৪২৭ গ্রাম সোনাসহ ভারতীয় নাগরিক গ্রেফতার রোগীদের প্রতি সহানুভূতিশীল আচরণ করতে হবে চিকিৎসকদের : ভূমিমন্ত্রী চক্রান্ত না করে দেশ গড়ার কাজে আত্মনিয়োগ করুন : তথ্যমন্ত্রী বিজিএমইএ’র নতুন মহাসচিব হিসেবে যোগ দিলেন ড. সাহেদুল ইসলাম ব্যাংকারের প্রধান দায়িত্ব আমানতের নিরাপত্তা দেওয়া: বিকেবি চেয়ারম্যান জালালাবাদ অ্যাসোসিয়েশন নির্বাচনে কামরুল-জসিম প্যানেলের নিরঙ্কুশ জয় শুধু ওষুধ দিয়ে জাতিকে রোগ থেকে বাঁচানো সম্ভব নয়: স্বাস্থ্যমন্ত্রী জুলাইয়ের আত্মত্যাগের চেতনাকে লাভজনক চেতনা বানাবেন না : তথ্যমন্ত্রী সরকারি-বেসরকারি অংশীদারিত্বে কমবে মামলার জট : আইনমন্ত্রী মানবপাচার-অনলাইন স্ক্যাম প্রতিরোধে সরকার কঠোর অবস্থানে : স্বরাষ্ট্রমন্ত্রী

শহীদ মিনারে শ্রদ্ধা জানাতে গিয়ে ছাত্রলীগ নেতার মাথা ফাটিয়েছেন ‘এক নেত্রী’

অনলাইন ডেস্ক:   |   সোমবার, ২১ ফেব্রুয়ারি ২০২২   |   প্রিন্ট   |   ১৩৮ বার পঠিত   |   পড়ুন মিনিটে

Default Image

ছবি: কেন্দ্রীয় শহীদ মিনারে রোববার দিবাগত রাতে ছাত্রলীগের ঢাকা মহানগরের নেতা মো. এহসানুল হক ওরফে ইয়াসির হামলার শিকার হন বলে অভিযোগ করেন

একুশে ফেব্রুয়ারির প্রথম প্রহরে কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধা জানাতে গিয়ে ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির এক নেত্রী সংগঠনটির এক নেতার মাথা ফাটিয়েছেন বলে অভিযোগ উঠেছে। গতকাল রোববার দিবাগত রাত ১২টার পর এ ঘটনা ঘটে।

আহত মো. এহসানুল হক ওরফে ইয়াসির ঢাকা মহানগর দক্ষিণ শাখা ছাত্রলীগের ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনাবিষয়ক সম্পাদক ছিলেন। বর্তমানে তিনি ঢাকার সলিমুল্লাহ বিশ্ববিদ্যালয় কলেজ শাখা ছাত্রলীগের শীর্ষ পদপ্রত্যাশী।

ইয়াসির অভিযোগ করে বলেন, ‘শহীদ দিবসের প্রথম প্রহরে ঢাকা মহানগর দক্ষিণ শাখা ছাত্রলীগের পক্ষ থেকে আমরা কেন্দ্রীয় শহীদ মিনারে ফুল দিতে যাই। পথে আমাদের পেছনে ধাক্কাধাক্কি হয়। এ সময় কেন্দ্রীয় কমিটির ওই নেত্রী এসে হঠাৎ করে তাঁর মুঠোফোন দিয়ে আমার মাথায় এলোপাতাড়ি আঘাত করতে থাকেন। এতে আমার মাথা ফেটে যায়।’

হামলার পর সঙ্গে থাকা লোকজন তাঁকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে যান বলে জানিয়েছেন ইয়াসির। তিনি বলেন, ‘আমার মাথায় কয়েকটি সেলাই পড়েছে। এখন বাসায় চিকিৎসা নিচ্ছি।’

এ বিষয়ে জানতে চাইলে ছাত্রলীগের ওই নেত্রী বলেছেন, ‘আমার নামে মিথ্যা অভিযোগ দেওয়া হচ্ছে। আমি শুনেছি, শহীদ মিনারে ফুল দিতে যাওয়া কয়েকজন নারী শিক্ষার্থীকে কে বা কারা শ্লীলতাহানি করেছে।’

ছাত্রলীগের ওই নেত্রীর বিরুদ্ধে এর আগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রোকেয়া হল শাখা ছাত্রলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ফাল্গুনী দাসের ওপর হামলার অভিযোগ উঠেছিল। ২০২০ সালের ডিসেম্বরে ফাল্গুনীর করা মামলায় ওই নেত্রীসহ পাঁচজনের বিরুদ্ধে অভিযোগপত্র দেয় পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। তাঁদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানাও জারি হয়। ওই মামলায় জামিনে আছেন তাঁরা।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন ajkersanglap.com-এর খবর

Editor and Publisher
Muhammad Abdus Salam (Salam Mahmud)
Office