শিরোনাম
ই-কমার্স প্রতিষ্ঠান জে-ক্রিয়েশনের পৌনে ৪ কোটি টাকার রাজস্ব ফাঁকি বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিবের সঙ্গে চীনা রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ চট্টগ্রাম বিভাগে ভারী বৃষ্টির আভাস প্রধানমন্ত্রীর সঙ্গে শহিদ সেনাসদস্যদের পরিবারের সাক্ষাৎ প্রধানমন্ত্রীকে সঠিক মর্যাদা দিয়ে আমন্ত্রণ করেনি ভারত: স্পিকার এমডি-সিইওদের মূল্যায়নের হিসাব নেবে কেন্দ্রীয় ব্যাংক পুঁজিবাজারের উন্নয়নে জ্ঞান, দক্ষতা ও পেশাদারিত্ব বাড়ানো জরুরি গত পাঁচ মাসে হামের টিকা পেয়েছে প্রায় দুই কোটি শিশু গণতন্ত্রকে শক্তিশালী করতে স্থানীয় সরকারকে শক্তিশালী করতে হবে: রাষ্ট্রপতি শরীফপুর ইউনিয়নে শামছুল হকের উদ্যোগে তিন দিনব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি

শাকিবের কোম্পানিতে যুক্ত হলেন সাকিব

খেলা ডেস্ক   |   শনিবার, ০৯ মার্চ ২০২৪   |   প্রিন্ট   |   ১৪৪ বার পঠিত   |   পড়ুন মিনিটে

শাকিবের কোম্পানিতে যুক্ত হলেন সাকিব

সংগৃহীত ছবি

ঢাকাই চলচ্চিত্রের সুপারস্টার শাকিব খানের কোম্পানির সঙ্গে যুক্ত হলেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। সে উপলক্ষ্যে আজ একই মঞ্চে দেখা মিলেছে দেশের দুই অঙিনার দুই তারকার।

হোমকেয়ার ব্র্যান্ড ‘টাইলক্স’ নামে শাকিবের কোম্পানির শুভেচ্ছাদূত হিসেবে হয়েছেন সাকিব। দুপুরে রাজধানীর একটি পাঁচ তারকা হোটেলে আয়োজিত ডিক্লেয়ারেশন প্রোগ্রামে দুই পক্ষের মধ্যে এই সংক্রান্ত আনুষ্ঠানিক চুক্তি সাক্ষর হয়েছে।

এ অনুষ্ঠানে শাকিব বলেন, ‘আজকে আমাদের জন্য এক বিশেষ দিন কারণ বিশ্বের অন্যতম সেরা অলরাউন্ডার সাকিব আল হাসানের সঙ্গে আমরা নতুন পথচলা শুরু করেছি। আমি বিশ্বাস করি, এই চুক্তির মাধ্যমে আমরা একসঙ্গে আরও অনেক দূর এগিয়ে যাব। সাকিব যেমন খেলার মাঠে তার সর্বোচ্চ দেয়ার জন্য নিজেকে উজাড় করে দেয় তেমনি ‘টাইলক্স’ ব্র্যান্ডের ব্যাপক প্রচার ও প্রসারের ক্ষেত্রে নিজের সর্বোচ্চটা দেবে।’

সাকিব বলেন, ‘অনেক রিসার্চ এবং হার্ডওয়ার্কের ফল এই ‘টাইলক্স’। আমি আশা করি ‘টাইলক্স’ দেশের মাটিতে নিজেকে প্রমাণ করতে সক্ষম হবে এবং এর অলরাউন্ড পারফরম্যান্স দিয়ে দেশের সীমানা ছাড়িয়ে বিশ্বে বাংলাদেশের ভাবমূর্তি উজ্জ্বল করে তুলবে।’

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন ajkersanglap.com-এর খবর

Editor and Publisher
Muhammad Abdus Salam (Salam Mahmud)
Office