শিরোনাম
ই-কমার্স প্রতিষ্ঠান জে-ক্রিয়েশনের পৌনে ৪ কোটি টাকার রাজস্ব ফাঁকি বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিবের সঙ্গে চীনা রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ চট্টগ্রাম বিভাগে ভারী বৃষ্টির আভাস প্রধানমন্ত্রীর সঙ্গে শহিদ সেনাসদস্যদের পরিবারের সাক্ষাৎ প্রধানমন্ত্রীকে সঠিক মর্যাদা দিয়ে আমন্ত্রণ করেনি ভারত: স্পিকার এমডি-সিইওদের মূল্যায়নের হিসাব নেবে কেন্দ্রীয় ব্যাংক পুঁজিবাজারের উন্নয়নে জ্ঞান, দক্ষতা ও পেশাদারিত্ব বাড়ানো জরুরি গত পাঁচ মাসে হামের টিকা পেয়েছে প্রায় দুই কোটি শিশু গণতন্ত্রকে শক্তিশালী করতে স্থানীয় সরকারকে শক্তিশালী করতে হবে: রাষ্ট্রপতি শরীফপুর ইউনিয়নে শামছুল হকের উদ্যোগে তিন দিনব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি

শিল্পভিত্তিক গবেষণা ও উদ্ভাবনে বিশেষ স্বীকৃতি দিলো এসআইসিআইপি

নিজস্ব প্রতিবেদক   |   সোমবার, ২৪ অগাস্ট ২০২৬   |   প্রিন্ট   |   ৫৯ বার পঠিত   |   পড়ুন মিনিটে

শিল্পভিত্তিক গবেষণা ও উদ্ভাবনে বিশেষ স্বীকৃতি দিলো এসআইসিআইপি

বাংলাদেশের শিল্প সক্ষমতা বৃদ্ধি এবং শিল্পভিত্তিক গবেষণা ও উদ্ভাবনকে উৎসাহিত করতে গবেষক, উদ্ভাবক ও উদ্যোক্তাদের আনুষ্ঠানিক স্বীকৃতি ও সম্মাননা দিয়েছে দক্ষতা উন্নয়ন ও শিল্প প্রতিযোগিতা এবং উদ্ভাবন কর্মসূচি।

সোমবার (২৪ আগস্ট ) অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগের আওতাধীন দক্ষতা উন্নয়ন ও শিল্প প্রতিযোগিতা এবং উদ্ভাবন কর্মসূচির উদ্যোগে বাংলাদেশ শিল্প গবেষণা, উন্নয়ন ও উদ্ভাবন উদ্যোগের আওতায় নির্বাচিত গবেষক, উদ্ভাবক ও উদ্যোক্তাদের এ সম্মাননা দেওয়া হয়। রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালের ক্রিস্টাল বলরুমে এ আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। তিনি বাংলাদেশের শিল্পখাতে উদ্ভাবন ও উন্নয়নে নির্বাচিত গবেষক ও উদ্যোক্তাদের সাফল্য এবং গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতি দেওয়ার এ উদ্যোগকে স্বাগত জানান।

অর্থমন্ত্রী বলেন, এ ধরনের আয়োজন শুধু নির্বাচিত গবেষক ও উদ্যোক্তাদেরই উৎসাহিত করবে না, দেশজুড়ে প্রযুক্তিগত অগ্রগতিতে কাজ করা বৃহত্তর গবেষক ও উদ্ভাবক সমাজকেও অনুপ্রাণিত করবে। শিল্পখাতের উন্নয়নে গবেষণা ও উদ্ভাবনের ভূমিকা আরও জোরদার হবে বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অর্থ বিভাগের সচিব ও জাতীয় কর্মসূচি পরিচালক ড. মো. খায়েরুজ্জামান মজুমদার। তিনি বলেন, এশীয় উন্নয়ন ব্যাংকের সহায়তায় বাস্তবায়নাধীন বাংলাদেশ শিল্প গবেষণা, উন্নয়ন ও উদ্ভাবন উদ্যোগটি বাস্তবমুখী ও শিল্পবান্ধব সমাধান তৈরির মাধ্যমে উৎপাদনশীলতা বাড়ানো, আন্তর্জাতিক সক্ষমতা সুসংহত করা এবং দক্ষ জনশক্তির ভিত্তি শক্তিশালী করার লক্ষ্যে প্রণয়ন করা হয়েছে।

তিনি আরও বলেন, এ উদ্যোগ দক্ষতা উন্নয়ন ও শিল্প প্রতিযোগিতা এবং উদ্ভাবন কর্মসূচির মূল রূপকল্প ‘দক্ষতার মাধ্যমে বাংলাদেশকে আলোকিত করা’-এর সঙ্গে সামঞ্জস্যপূর্ণ।

অনুষ্ঠানে বক্তব্য দেন এশীয় উন্নয়ন ব্যাংকের বাংলাদেশ আবাসিক মিশনের কান্ট্রি ডিরেক্টর ছিংফেং ঝাং। তিনি কর্মসূচির লক্ষ্য ও উদ্দেশ্য বাস্তবায়নে বাংলাদেশ সরকারের সঙ্গে এশীয় উন্নয়ন ব্যাংকের দীর্ঘমেয়াদি ও শক্তিশালী অংশীদারত্ব অব্যাহত রাখার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন।

অনুষ্ঠানে নির্বাচিত গবেষক, উদ্ভাবক ও উদ্যোক্তাদের শিল্পখাতের উন্নয়নে তাদের অবদান ও উদ্ভাবনী সাফল্যের জন্য আনুষ্ঠানিকভাবে সম্মাননা দেওয়া হয়।

অনুষ্ঠানের সমাপনী বক্তব্য ও ধন্যবাদ জ্ঞাপন করেন দক্ষতা উন্নয়ন ও শিল্প প্রতিযোগিতা এবং উদ্ভাবন কর্মসূচির অতিরিক্ত সচিব ও নির্বাহী কর্মসূচি পরিচালক মোহাম্মদ ওয়ালিদ হোসেন। তিনি অনুষ্ঠান সফল ও সার্থকভাবে আয়োজনের জন্য অতিথি, সম্মাননা পাওয়া গবেষক, উদ্ভাবক ও উদ্যোক্তা এবং উপস্থিত অংশগ্রহণকারীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন ajkersanglap.com-এর খবর

Editor and Publisher
Muhammad Abdus Salam (Salam Mahmud)
Office