শিরোনাম
ই-কমার্স প্রতিষ্ঠান জে-ক্রিয়েশনের পৌনে ৪ কোটি টাকার রাজস্ব ফাঁকি বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিবের সঙ্গে চীনা রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ চট্টগ্রাম বিভাগে ভারী বৃষ্টির আভাস প্রধানমন্ত্রীর সঙ্গে শহিদ সেনাসদস্যদের পরিবারের সাক্ষাৎ প্রধানমন্ত্রীকে সঠিক মর্যাদা দিয়ে আমন্ত্রণ করেনি ভারত: স্পিকার এমডি-সিইওদের মূল্যায়নের হিসাব নেবে কেন্দ্রীয় ব্যাংক পুঁজিবাজারের উন্নয়নে জ্ঞান, দক্ষতা ও পেশাদারিত্ব বাড়ানো জরুরি গত পাঁচ মাসে হামের টিকা পেয়েছে প্রায় দুই কোটি শিশু গণতন্ত্রকে শক্তিশালী করতে স্থানীয় সরকারকে শক্তিশালী করতে হবে: রাষ্ট্রপতি শরীফপুর ইউনিয়নে শামছুল হকের উদ্যোগে তিন দিনব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি

শীতকালে ঘন ঘন ক্ষুধা লাগে কেন?

লাইফস্টাইল ডেক্স   |   শুক্রবার, ১৫ ডিসেম্বর ২০২৩   |   প্রিন্ট   |   ১৪৩ বার পঠিত   |   পড়ুন মিনিটে

শীতকালে ঘন ঘন ক্ষুধা লাগে কেন?

সংগৃহীত ছবি

শীতকালে খাবারের প্রতি ভালোবাসা একটু বেড়ে যায়। এমনিতেই এ সময় বিভিন্ন অনুষ্ঠান লেগেই থাকে। তার উপর আবার ঘন ঘন ক্ষুধা পায়। পেট ভরে খাবার খাওয়ার পরেও যেন তৃপ্তি হয় না। বিশেষ করে টুকটাক খাবার খাওয়ার জন্য সবারই মন টানে।

আর এ কারণে ওজনও বাড়তে থাকে। পেটের অসুখ থেকে শুরু করে হাজারো শারীরিক সমস্যা দেখা দেয়। তবে শীতে কেন ঘন ঘন ক্ষুধা পায়, তা কি জানেন? আসলে তাপমাত্রা ঠান্ডা হলে শরীর নিজেকে উষ্ণ রাখার জন্য ক্রমাগত চেষ্টা করে।

ফলে অ্যানার্জি বাড়াতে ও শরীর উষ্ণ রাখতে প্রয়োজন হয় প্রচুর পরিমাণে ক্যালোরির। ফলে ক্যালোরিযুক্ত খাওয়ার ইচ্ছে বাড়ে। আর শরীরে ক্যালোরির পরিমাণ পর্যাপ্ত রাখতে ঘন ঘন ক্ষুধা পায়। আর আমাদের খেয়ালই থাকে না যে প্রয়োজনের অতিরিক্ত খেয়ে ফেলছি।

আবার শীতে পানি পানের পরিমাণও কমে। যা ডিহাইড্রেশনের কারণ হতে পারে। এতে শরীরের অভ্যন্তরীণ ক্রিয়াকলাপে বাধা পড়ে। তাছাড়া শীতে শরীরে পানির অভাব পূরণ করতেই বেশি ক্ষুধা পায় ও অতিরিক্ত খেয়ে ফেলি আমরা।

এছাড়া শীতে উইন্টার ব্লুজ অত্যন্ত সাধারণ একটি সমস্যা। কমবেশি সবারই শীতকালীন অবসাদ হয়। কারণ সূর্যালোকের অভাব ও ঠান্ডা আবহাওয়া।

চিকিৎসার ভাষায় এই শীতকালীন অবসাদ বা উইন্টার ব্লুজকে সিজনাল অ্যাফেক্টিভ ডিসঅর্ডার (স্যাড) বলা হয়। আর ঠিক এই কারণেই বারবার ক্ষুধা পায় ও বেশি খাওয়া হয়ে যায়।

সূত্র: বোল্ডস্কাই

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন ajkersanglap.com-এর খবর

Editor and Publisher
Muhammad Abdus Salam (Salam Mahmud)
Office