শিরোনাম
ই-কমার্স প্রতিষ্ঠান জে-ক্রিয়েশনের পৌনে ৪ কোটি টাকার রাজস্ব ফাঁকি বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিবের সঙ্গে চীনা রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ চট্টগ্রাম বিভাগে ভারী বৃষ্টির আভাস প্রধানমন্ত্রীর সঙ্গে শহিদ সেনাসদস্যদের পরিবারের সাক্ষাৎ প্রধানমন্ত্রীকে সঠিক মর্যাদা দিয়ে আমন্ত্রণ করেনি ভারত: স্পিকার এমডি-সিইওদের মূল্যায়নের হিসাব নেবে কেন্দ্রীয় ব্যাংক পুঁজিবাজারের উন্নয়নে জ্ঞান, দক্ষতা ও পেশাদারিত্ব বাড়ানো জরুরি গত পাঁচ মাসে হামের টিকা পেয়েছে প্রায় দুই কোটি শিশু গণতন্ত্রকে শক্তিশালী করতে স্থানীয় সরকারকে শক্তিশালী করতে হবে: রাষ্ট্রপতি শরীফপুর ইউনিয়নে শামছুল হকের উদ্যোগে তিন দিনব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি

শীতে সুস্থ থাকতে দৈনিক পাতে রাখুন এই সবজি

লাইফস্টাইল ডেক্স   |   শনিবার, ২৭ জানুয়ারি ২০২৪   |   প্রিন্ট   |   ১৪৩ বার পঠিত   |   পড়ুন মিনিটে

শীতে সুস্থ থাকতে দৈনিক পাতে রাখুন এই সবজি

সংগৃহীত ছবি

শীতে বাজারে নতুন অনেক সবজি ওঠে। তবে করলা প্রায় সারা বছরই পাওয়া যায় বাজারে। এই সবজি স্বাদে তেঁতো হলেও এর স্বাস্থ্য উপকারিতা অনেক। বিশেষ করে শীতে এই সবজি শরীরের সবচেয়ে বেশি খেয়াল রাখে।

করলায় প্রচুর পরিমাণে আয়রন, ভিটামিন সি, জিংক, পটাশিয়াম ও অন্যান্য পুষ্টিগুণ থাকে। ডায়াবেটিস ও হার্টের রোগীদের জন্যও অনেক উপকারী এই সবজি।

এতে থাকা পটাশিয়াম শরীরের ক্ষতিকর কোলেস্টেরল নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করে। তাই প্রতিদিন করলা খেতে পারেন।

এছাড়া হজমশক্তি উন্নত করতে সাহায্য করে এই তেঁতো সবজি। অন্ত্রের খেয়াল রাখে করলা। এতে প্রচুর পরিমাণে ফাইবার আছে যা হজমে সাহায্য করে।

এই সবজিতে আরও আছে ভিটামিন সি। যা রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে। শীতকালে এমনিতেই মানুষের রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যায়। তাই রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে রোজ করলা খান।

এছাড়া চোখ ভালো রাখতে সাহায্য করে করলা। নিয়মিত করলা খেলে দৃষ্টিশক্তি উন্নত হয়। বাড়িতে শিশুরা থাকলে তাদেরকেও করলার রস বা সেদ্ধ খাওয়ানোর অভ্যাস করুন।

বিশেষজ্ঞদের মতে, ডায়াবেটিকদের জন্য এই সবজি আশির্বাদস্বরূপ। কারণ ডায়াবেটিস নিয়ন্ত্রণে সাহায্য করে এই তেঁতো সবজি।

করলা মেটাবলিজম বাড়াতে সাহায্য করে। ফলে হজমে সাহায্য হয়। আর মেটাবলিজম রেট ভালো থাকলে আপনার ওজনও থাকবে নিয়ন্ত্রণে। তাই নিয়মিত পাতে রাখুন করলা।

সূত্র: হেলথলাইন

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন ajkersanglap.com-এর খবর

Editor and Publisher
Muhammad Abdus Salam (Salam Mahmud)
Office