শিরোনাম
শাহ আমানতে ৪২৭ গ্রাম সোনাসহ ভারতীয় নাগরিক গ্রেফতার রোগীদের প্রতি সহানুভূতিশীল আচরণ করতে হবে চিকিৎসকদের : ভূমিমন্ত্রী চক্রান্ত না করে দেশ গড়ার কাজে আত্মনিয়োগ করুন : তথ্যমন্ত্রী বিজিএমইএ’র নতুন মহাসচিব হিসেবে যোগ দিলেন ড. সাহেদুল ইসলাম ব্যাংকারের প্রধান দায়িত্ব আমানতের নিরাপত্তা দেওয়া: বিকেবি চেয়ারম্যান জালালাবাদ অ্যাসোসিয়েশন নির্বাচনে কামরুল-জসিম প্যানেলের নিরঙ্কুশ জয় শুধু ওষুধ দিয়ে জাতিকে রোগ থেকে বাঁচানো সম্ভব নয়: স্বাস্থ্যমন্ত্রী জুলাইয়ের আত্মত্যাগের চেতনাকে লাভজনক চেতনা বানাবেন না : তথ্যমন্ত্রী সরকারি-বেসরকারি অংশীদারিত্বে কমবে মামলার জট : আইনমন্ত্রী মানবপাচার-অনলাইন স্ক্যাম প্রতিরোধে সরকার কঠোর অবস্থানে : স্বরাষ্ট্রমন্ত্রী

শেষ তিন দিনের লেনদেনে ঊর্ধ্বমুখী সূচক

অর্থনীতি ডেস্ক   |   রবিবার, ০৬ নভেম্বর ২০২২   |   প্রিন্ট   |   ৯১ বার পঠিত   |   পড়ুন মিনিটে

Default Image

সংগৃহিত ছবি

শেষ তিন কার্যদিবসের ঊর্ধ্বমুখী প্রবণতা সার্বিকভাবে শেয়ারদর, লেনদেনসহ সব সূচক ঊর্ধ্বমুখী ছিল গত সপ্তাহে। শেয়ার ও মিউচুয়াল ফান্ডের মধ্যে দরের সঙ্গে মূল্যসূচকও বেড়েছে। সপ্তাহের সার্বিক লেনদেন প্রায় ৫৩ শতাংশ বেড়ে ৫ হাজার ৪৭২ কোটি টাকা ছাড়িয়েছে।

সূচক ঊর্ধ্বমুখী হওয়ায় বাজার-সংশ্নিষ্ট সবার মধ্যে নতুন করে আশার সঞ্চার হয়েছে। বিভিন্ন ব্রোকারেজ হাউসের কর্মকর্তারা জানান, নানা ধরনের নেতিবাচক খবরের মধ্যেও গত সপ্তাহটি ভালো কেটেছে। যদিও সপ্তাহের প্রথম দুই কার্যদিবসে নিম্নমুখী ছিল দর। এমনকি রেকর্ড ২৯২টি বা মোটের ৭৫ শতাংশ শেয়ার ও ফান্ডের বাজারদর বেঁধে দেওয়া ফ্লোর প্রাইসে নেমেছিল। শেষ তিন কার্যদিবসে ওই অবস্থা থেকে বের হয়ে এসেছে বাজার। শর্ত সাপেক্ষে চেক জমা দিয়েও শেয়ার কেনার সুযোগ দিয়ে নিয়ন্ত্রক সংস্থা থেকে নির্দেশনা জারির খবর এ ক্ষেত্রে মুখ্য ভূমিকা রেখেছে বলে মনে করছেন তাঁরা।

সপ্তাহ শেষে প্রধান শেয়ারবাজার ডিএসইর প্রকাশিত তথ্য অনুযায়ী, গত সপ্তাহে ১২১ কোম্পানির শেয়ার ও মিউচুয়াল ফান্ডের দর বেড়েছে এবং কমেছে ৪৬টির। দর অপরিবর্তিত বা ফ্লোর প্রাইসে পড়ে ছিল ২২২ শেয়ার ও ফান্ড। অবশ্য গত ৩১ অক্টোবর যেখানে ২৯২ শেয়ারের দর বেঁধে দেওয়া ফ্লোর প্রাইসে নেমে এসেছিল, গত বৃহস্পতিবার তা ২৩১টিতে নেমে এসেছে। অর্থাৎ শেষ তিন কার্যদিবসে ফ্লোর প্রাইস থেকে উঠে এসেছে ৬১ শেয়ার ও ফান্ড।

এদিকে বৃহৎ মূলধনি কিছু শেয়ারের দাম বৃদ্ধির ওপর ভর করে প্রধান মূল্যসূচক ডিএসইএক্স ৩২ পয়েন্ট বেড়ে ৬৪১০ পয়েন্ট ছাড়িয়েছে। সপ্তাহের প্রথম দুই কার্যদিবসে ৭০ পয়েন্টের বেশি সূচক কমার পর শেষ তিন কার্যদিবসে বেড়েছে ১০৩ পয়েন্ট। প্রধান সূচকটি বাড়লেও ডিএসইর অন্য দুই সূচক ডিএস-৩০ এবং ডিএসইএস কিছুটা কমেছে।

গত সপ্তাহে ডিএসইতে মোট ৫ হাজার ৪৭২ কোটি ৭০ লাখ টাকার শেয়ার কেনাবেচা হয়েছে। দৈনিক গড়ে কেনাবেচা হয়েছে ১ হাজার ৯৪ কোটি ৫৪ লাখ টাকা, যা এর আগের সপ্তাহের তুলনায় ৫২ দশমিক ৭২ শতাংশ বেশি। এর আগের সপ্তাহে এ বাজারে দৈনিক গড়ে ৭১৭ কোটি টাকারও কম মূল্যের শেয়ার কেনাবেচা হয়েছিল।

ডিএসইর দেওয়া তথ্য অনুযায়ী, গত সপ্তাহে এ বাজারে সর্বাধিক ১১৪ শতাংশ দর বেড়েছে নতুন তালিকাভুক্ত নাভানা ফার্মাসিউটিক্যালসের। দ্বিতীয় সর্বোচ্চ ২৮ শতাংশ দর বেড়েছে বসুন্ধরা পেপার মিলসের। তৃতীয় অবস্থানে থাকা এডিএন টেলিকমের দর বেড়েছে ২৪ শতাংশ।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন ajkersanglap.com-এর খবর

Editor and Publisher
Muhammad Abdus Salam (Salam Mahmud)
Office