শিরোনাম
১৪ মাস পর ডলার বিক্রি করল বাংলাদেশ ব্যাংক এনসিসি ব্যাংকের বিশেষ সাধারণ সভা অনুষ্ঠিত ছিনতাইকারীর টানে রিকশা থেকে পড়ে শিক্ষিকার মৃত্যু: ২ ছিনতাইকারী গ্রেপ্তার ই-কমার্স প্রতিষ্ঠান জে-ক্রিয়েশনের পৌনে ৪ কোটি টাকার রাজস্ব ফাঁকি বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিবের সঙ্গে চীনা রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ চট্টগ্রাম বিভাগে ভারী বৃষ্টির আভাস প্রধানমন্ত্রীর সঙ্গে শহিদ সেনাসদস্যদের পরিবারের সাক্ষাৎ প্রধানমন্ত্রীকে সঠিক মর্যাদা দিয়ে আমন্ত্রণ করেনি ভারত: স্পিকার এমডি-সিইওদের মূল্যায়নের হিসাব নেবে কেন্দ্রীয় ব্যাংক পুঁজিবাজারের উন্নয়নে জ্ঞান, দক্ষতা ও পেশাদারিত্ব বাড়ানো জরুরি

শ্বাসকষ্ট নিয়ে হাসপাতালে ভর্তি এটিএম শামসুজ্জামান

অনলাইন ডেস্ক   |   বুধবার, ১৭ ফেব্রুয়ারি ২০২১   |   প্রিন্ট   |   ২৪৯ বার পঠিত   |   পড়ুন মিনিটে

Default Image

অভিনেতা এ টি এম শামসুজ্জামান

হাসপাতালে ভর্তি হয়েছেন বরেণ্য অভিনেতা এটিএম শামসুজ্জামান। বুধবার তীব্র শ্বাসকষ্ট নিয়ে রাজধানীর পুরান ঢাকার একটি হাসপাতালে ভর্তি হন তিনি। বিষয়টি সমকালকে নিশ্চিত করেছেন তার স্ত্রী রুনি জামান।

এটিএম শামসুজ্জামানের স্ত্রী বলেন, ‘বেশ কয়েকদিন ধরে তিনি অসুস্থ। বমি ও শ্বাসকষ্ট। আজ হুট করে সমস্যা বেড়ে যাওয়ায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।’

হাসপাতালে ভর্তি করার পর চিকিৎসকরা পরীক্ষা দিয়েছেন বলে জানান রুনি জামান। তিনি এটিএম শামসুজ্জামানের জন্য সবার কাছে দোয়া চেয়েছেন।

এর আগে ২০১৯ সালের ডিসেম্বরে এটিএম শামসুজ্জামান অসুস্থ হয়ে পড়লে তাকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে ভর্তি করা হয়।

 

১৯৪১ সালের ১০ সেপ্টেম্বর পুরান ঢাকায় জন্ম নেওয়া এ অভিনেতার চলচ্চিত্রে অভিষেক হয় ১৯৬৮ সালে নারায়ণ ঘোষ মিতা পরিচালিত ‘এতটুকু আশা’ ছবির মাধ্যমে।

অভিনয়ের দীর্ঘ ক্যারিয়ারে পাঁচবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন তিনি। অভিনয়ের বাইরে পরিচালক, কাহিনীকার, চিত্রনাট্যকার হিসেবেও তিনি পরিচিত। শিল্পকলায় অবদানের জন্য ২০১৫ সালে পেয়েছেন রাষ্ট্রীয় সম্মাননা একুশে পদক।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন ajkersanglap.com-এর খবর

Editor and Publisher
Muhammad Abdus Salam (Salam Mahmud)
Office