কাউছার আহমেদ রিয়ন শ্রীমঙ্গল প্রতিনিধি। | শুক্রবার, ০৪ জুন ২০২১ | প্রিন্ট | ২০২ বার পঠিত | পড়ুন মিনিটে
শ্রীমঙ্গলে দ্বিতীয় ধাপে মুজিব শতবর্ষ উপলক্ষে মাননীয় প্রধানমন্ত্রী’র বিশেষ উপহার ভূমি গৃহহীনদের জন্য আশ্রায়ন প্রকল্প-২ এর আওতায় আরও ৩শ’ ঘরের নির্মাণ কাজ প্রায় শেষ পর্যায়ে। সকল প্রকার সুযোগ-সুবিধা সম্পন্ন এসব ঘর শীঘ্রই হস্তান্তর করা হবে উপকারভোগীদের কাছে।
বৃহস্পতিবার (৩জুন) সকাল ১১টায় উপজেলার কালাপুর ইউনিয়নের মাইজদিহি এলাকায় আশ্রয়ণ প্রকল্পের এসব কাজ পরিদর্শন করেন, সিলেট বিভাগীয় কমিশনার জনাব, মোঃ খলিলুর রহমান।
এসময় উপস্থিত ছিলেন, মৌলভীবাজার জেলা প্রশাসক মীর নাহিদ আহসান, অতিরিক্ত জেলা প্রশাসক মেহেদী হাসান, অতিরিক্ত জেলা প্রশাসক (রেভিনিউ) মল্লিকা দে, শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ নজরুল ইসলাম, শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ মোঃ আব্দুছ ছালেক, শ্রীমঙ্গল উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জনাব, মোঃ আসাদুজ্জামান, কালাপুর ইউনিয়নের চেয়ারম্যান মুজিবুর রহমান মুজুল প্রমুখ। পরিদর্শন শেষে বিভাগীয় কমিশনার মোঃ খলিলুর রহমান, কাজের গুণগত মান ও কাজের অগ্রগতি নিয়ে সন্তোষ প্রকাশ করেন। সকল কাজ সম্পন্ন করে খুব দ্রুত উপকারভোগীদের হাতে এসব ঘরের চাবি তুলে দেবেন বলেও জানান তিনি।
এসময় শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ নজরুল ইসলাম জানান, ঘরগুলি এমন মানুষরা পাবে যারা কখনো চিন্তাও করেনি যে পাকা ঘরে তারা বসবাস করবেন।
জুনের মাঝামাঝি সময়ের মধ্যে মাননীয় প্রধানমন্ত্রী ভিডিও কনফারেন্সের মাধ্যমে এসব ঘর উদ্বোধন করে, উপকারভোগীদের মাঝে হস্তান্তর করবেন।