শিরোনাম
ই-কমার্স প্রতিষ্ঠান জে-ক্রিয়েশনের পৌনে ৪ কোটি টাকার রাজস্ব ফাঁকি বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিবের সঙ্গে চীনা রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ চট্টগ্রাম বিভাগে ভারী বৃষ্টির আভাস প্রধানমন্ত্রীর সঙ্গে শহিদ সেনাসদস্যদের পরিবারের সাক্ষাৎ প্রধানমন্ত্রীকে সঠিক মর্যাদা দিয়ে আমন্ত্রণ করেনি ভারত: স্পিকার এমডি-সিইওদের মূল্যায়নের হিসাব নেবে কেন্দ্রীয় ব্যাংক পুঁজিবাজারের উন্নয়নে জ্ঞান, দক্ষতা ও পেশাদারিত্ব বাড়ানো জরুরি গত পাঁচ মাসে হামের টিকা পেয়েছে প্রায় দুই কোটি শিশু গণতন্ত্রকে শক্তিশালী করতে স্থানীয় সরকারকে শক্তিশালী করতে হবে: রাষ্ট্রপতি শরীফপুর ইউনিয়নে শামছুল হকের উদ্যোগে তিন দিনব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি

শ্রীমঙ্গলে বঙ্গবন্ধু ভ্রাম্যমান রেল যাদুঘরের উদ্বোধন করলেন ড.আব্দুস শহীদ এমপি,

নিজস্ব প্রতিবেদন ডেস্ক   |   শনিবার, ১২ নভেম্বর ২০২২   |   প্রিন্ট   |   ১৭৯ বার পঠিত   |   পড়ুন মিনিটে

Default Image

ছবি প্রতিনিধি

কাউছার আহমেদ রিয়ন শ্রীমঙ্গল প্রতিনিধি,

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে শুভ উদ্বোধন করা হয়েছে বঙ্গবন্ধু রেল জাদুঘর।
শনিবার (১২ নভেম্বর) দুপুরে উপজেলা প্রশাসন ও শ্রীমঙ্গল রেলওয়ে স্টেশনের কর্মকর্তা-কর্মচারীদের যৌথ উদ্যোগে এই রেল জাদুঘরের উদ্বোধন করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা আলী রাজিব মাহমুদ মিঠুন এর সভাপতিত্বে উদ্বোধক ও প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার-৪ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা উপাধ্যক্ষ ড. মোঃআব্দুস শহীদ এমপি।
এতে বিশেষ উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল উপজেলা পরিষদের চেয়ারম্যান ভানুলাল রায়।
এছাড়াও এ সময়‌ উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল রেলওয়ে স্টেশন মাস্টার সাখাওয়াত হোসেন, শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ জাহাঙ্গীর হোসেন সরদার, পুলিশ পরিদর্শক (তদন্ত) হুমায়ুন কবির, উপজেলা আওয়ামী লীগের সভাপতি অর্ধেন্দু কুমার দেব, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক জগৎজ্যোতি ধর শুভ্র, যুগ্ম সম্পাদক এনাম হোসেন চৌধুরী মামুন, সাংগঠনিক সম্পাদক বেলায়েত হোসেন, ছালিক আহমেদ শ্রীমঙ্গল প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মো. ইমাম হোসেন সোহেল,শ্রীমঙ্গল উপজেলা প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক কাউছার আহমেদ রিয়ন প্রমুখ।
শ্রীমঙ্গল রেলওয়ে স্টেশন মাস্টার সাখাওয়াত হোসেন জানান, বাংলাদেশ রেলওয়ে ঘিরে বঙ্গবন্ধুর অনেক অবদান রয়েছে। বঙ্গবন্ধুর স্মৃতিবিজরিত নানা উপকরণ নিয়ে এই রেল যাদুঘর গড়ে তোলা হয়েছে। জিআরপি পুলিশের নিরাপত্তায় রেল যাদুঘরটি ১২ নভেম্বর থেকে ১৮ নভেম্বর পর্যন্ত শ্রীমঙ্গল রেল ষ্টেশনে অবস্থান করবে।
যাদুঘরটি শিক্ষার্থী ও সর্ব সাধারনের জন্য সকাল ১০টা থেকে দুপুর ১টা এবং বিকাল ৩টা থেকে সন্ধ্যা ৬ টা পর্যন্ত উন্মুক্ত থাকবে।
প্রধান অতিথির বক্তব্যে আব্দুস শহীদ এমপি বলেন, স্বাধীনতা পরবর্তিকালে বাংলাদেশ রেলওয়েতে জাতির জনক বঙ্গবন্ধুর অনেক কৃতিত্ব রয়েছে। রেল পথের উন্নয়নে তার অবদান অপরিসীম। বঙ্গবন্ধুর অবদান নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে বাংলাদেশ রেল পথ মন্ত্রনালয় রেল যাদুঘর প্রতিষ্ঠা করেছেন। এতে করে স্কুল কলেজ শিক্ষার্থী ও নতুন প্রজন্মের জনসাধারণ রেলপথ ও বঙ্গবন্ধুর অবদান সম্পর্কে জানতে পারবেন। তিনি বলেন, এই যাদুঘর পর্যায়ক্রমে সারাদেশে রেল ষ্টেশনসমূহে অবস্থান করবে।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন ajkersanglap.com-এর খবর

Editor and Publisher
Muhammad Abdus Salam (Salam Mahmud)
Office