শিরোনাম
রোগীদের প্রতি সহানুভূতিশীল আচরণ করতে হবে চিকিৎসকদের : ভূমিমন্ত্রী চক্রান্ত না করে দেশ গড়ার কাজে আত্মনিয়োগ করুন : তথ্যমন্ত্রী বিজিএমইএ’র নতুন মহাসচিব হিসেবে যোগ দিলেন ড. সাহেদুল ইসলাম ব্যাংকারের প্রধান দায়িত্ব আমানতের নিরাপত্তা দেওয়া: বিকেবি চেয়ারম্যান জালালাবাদ অ্যাসোসিয়েশন নির্বাচনে কামরুল-জসিম প্যানেলের নিরঙ্কুশ জয় শুধু ওষুধ দিয়ে জাতিকে রোগ থেকে বাঁচানো সম্ভব নয়: স্বাস্থ্যমন্ত্রী জুলাইয়ের আত্মত্যাগের চেতনাকে লাভজনক চেতনা বানাবেন না : তথ্যমন্ত্রী সরকারি-বেসরকারি অংশীদারিত্বে কমবে মামলার জট : আইনমন্ত্রী মানবপাচার-অনলাইন স্ক্যাম প্রতিরোধে সরকার কঠোর অবস্থানে : স্বরাষ্ট্রমন্ত্রী ছয় মাসে ১ হাজার ৩১৬ কোটি টাকার নিট লোকসানে ইসলামী ব্যাংক

শ্রীমঙ্গলে বালু লুট করতে গিয়ে এলাকাবাসীর হাতে ২ বিএনপি নেতা আটক, বালু জব্দ

জেলা প্রতিনিধি, মৌলভীবাজার :    |   সোমবার, ০১ সেপ্টেম্বর ২০২৫   |   প্রিন্ট   |   ২৮২ বার পঠিত   |   পড়ুন মিনিটে

Default Image
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে ছড়া থেকে অবৈধভাবে বালু লুট করতে গিয়ে জনতার হাতে আটক হয়েছেন শ্রীমঙ্গল পৌর বিএনপির আহ্বায়ক শামীম আহমেদ ও যুগ্ম আহ্বায়ক রাশেদুল হাসান। পরে উপজেলা প্রশাসন অভিযান চালিয়ে লুট হওয়া বালু জব্দ করে।
শনিবার (৩০ আগস্ট) বিকেলে শ্রীমঙ্গল পৌর শহরসংলগ্ন শাহীবাগ এলাকায় উপজেলা প্রশাসন অভিযান চালিয়ে বালু জব্দ করেন হকারী কমিশনার (ভূমি) মো: মহিবুল্লাহ আকন। সকালে থেকেই ওই এলাকা থেকে বালু লুট করে আসছিলেন দুই বিএনপি নেতা।
এলাকাবাসী জানান, দীর্ঘদিন ধরে এ দুজন বিএনপি নেতার নেতৃত্বে স্থানীয় ছড়া থেকে প্রকাশ্যে বালু লুট হচ্ছে। বিএনপির নাম ভাঙিয়ে ও প্রশাসনের প্রভাব দেখিয়ে তারা ১০ থেকে ১৫ জন শ্রমিক দিয়ে নিয়মিত বালু উত্তোলন ও বিক্রি করে আসছিলেন।
শাহীবাগ গ্রামের শাহীন মিয়া বলেন, দল ও প্রশাসনের নাম ভাঙিয়ে এই দুই নেতা আমাদের এলাকার ছড়া থেকে বালু লুট করছে। আজ আমরা তাদেরকে কাগজ দেখাতে বললে তারা দেখাতে পারেনি। তারা বিএনপি নেতা পরিচয় দিয়ে বালু তুলছিলো। আমাদের গ্রামবাসীকে বলে আসছে, তারা লিজ নিয়ে এই বালু তুলছে কিন্তু ইউএনও জানিয়েছেন তারা এই ছড়ার বালু তুলতে কোন ইজারা দেননি। তাই এলাকাবাসী তাদের ধাওয়া দিয়ে আটক করে।  পরে তারা পালিয়ে যায়।
এলাকাবাসীর দাবি, অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত থাকলেও রাজনৈতিক পরিচয়কে ঢাল হিসেবে ব্যবহার করে তারা বারবার রক্ষা পেয়ে যাচ্ছেন। তবে এবার হাতে-নাতে আটক হওয়ায় মানুষ তাদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন।
শ্রীমঙ্গল পৌর বিএনপির আহ্বায়ক শামীম আহমেদ বলেন, আমি কোনদিন বালু ব্যবসার সাথে জড়িত নই। এখানে আজ রাস্তা মেরামতের জন্য বালু তুলছিলাম। তখন এলাকার মানুষ এসে বাধা দেন। আমি বিষয়টি বুঝতে পারিনি। ইউএনও মানুষ পাঠিয়েছেন তারা তদন্ত করে গেছেন। আর আমার সাথে যে যুগ্ম আহ্বায়ক ছিলেন তিনি সাংগঠনিক কাজে আমার কাছে এসেছিলেন, কোন বালু ব্যবসার কাজে আসেন নাই।
মৌলভীবাজার জেলা বিএনপির আহ্বায়ক ফয়জুল করিম ময়ূন বলেন, আমরা সবসময় ন্যায়ের পথে বিশ্বাসী। বিএনপি জনগণের অধিকার আদায়ের রাজনীতি করে, কোনো অবস্থাতেই অবৈধ বালু লুট বা অনৈতিক কর্মকাণ্ডকে প্রশ্রয় দেয় না। তারা দায়িত্বশীল জায়গা থেকে এমন কাজ করার কথা না। আমি জানলাম, আমরা বিষয়টি তদন্ত করবো। তাদের বিরুদ্ধে আমরা আমাদের সাংগঠনিক ব্যবস্থা নিবো।
শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী অফিসার মো: ইসলাম উদ্দিন বলেন, অভিযান চালিয়ে বাড়ির আঙ্গিনা থেকে কিছু বালু জব্দ করা হয়েছে। বালু উত্তোলনকারীকদের ভবিষ্যতের জন্য সতর্ক করা হয়েছে। তারা আশ্বাস দিয়েছেন আর ছড়া থেকে বালু উত্তোলন করবেন না। অবৈধভাবে বালু উত্তোলন করলে আইনী ব্যবস্থা নেয়া হবে।
Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন ajkersanglap.com-এর খবর

Editor and Publisher
Muhammad Abdus Salam (Salam Mahmud)
Office