শিরোনাম
শাহ আমানতে ৪২৭ গ্রাম সোনাসহ ভারতীয় নাগরিক গ্রেফতার রোগীদের প্রতি সহানুভূতিশীল আচরণ করতে হবে চিকিৎসকদের : ভূমিমন্ত্রী চক্রান্ত না করে দেশ গড়ার কাজে আত্মনিয়োগ করুন : তথ্যমন্ত্রী বিজিএমইএ’র নতুন মহাসচিব হিসেবে যোগ দিলেন ড. সাহেদুল ইসলাম ব্যাংকারের প্রধান দায়িত্ব আমানতের নিরাপত্তা দেওয়া: বিকেবি চেয়ারম্যান জালালাবাদ অ্যাসোসিয়েশন নির্বাচনে কামরুল-জসিম প্যানেলের নিরঙ্কুশ জয় শুধু ওষুধ দিয়ে জাতিকে রোগ থেকে বাঁচানো সম্ভব নয়: স্বাস্থ্যমন্ত্রী জুলাইয়ের আত্মত্যাগের চেতনাকে লাভজনক চেতনা বানাবেন না : তথ্যমন্ত্রী সরকারি-বেসরকারি অংশীদারিত্বে কমবে মামলার জট : আইনমন্ত্রী মানবপাচার-অনলাইন স্ক্যাম প্রতিরোধে সরকার কঠোর অবস্থানে : স্বরাষ্ট্রমন্ত্রী

শ্রীমঙ্গল সীমান্ত এলাকা থেকে কোটি টাকার ভারতীয় চশমা আটক

কাউছার আহমেদ রিয়ন, শ্রীমঙ্গল প্রতিনিধি।   |   শনিবার, ০৮ মে ২০২১   |   প্রিন্ট   |   ২২৬ বার পঠিত   |   পড়ুন মিনিটে

Default Image

ছবি: ভারতীয় চশমা আটক করেছে গোয়েন্দা পুলিশ।

মৌলভীবাজারের শ্রীমঙ্গল রাজঘাট ইউনিয়নের বিদ্যাবিল চা বাগান সীমান্ত দিয়ে চোরাই পথে দেশে আনা প্রায় ১৯ হাজার পিস ভারতীয় চশমা আটক করেছে গোয়েন্দা পুলিশ।
শুক্রবার বিকেল ৩ টায় মৌলভীবাজার পুলিশ সুপার কার্যালয়ে মৌলভীবাজার জেলা গোয়েন্দা পুলিশ প্রেসব্রিফিং এর মাধ্যমে বিষয়টি নিশ্চিত করে।
মৌলভীবাজার অতিরিক্ত পুলিশ সুপার হাসান মোহাম্মদ নাসের রিকাবদার জানান, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার ভোরে শ্রীমঙ্গল উপজেলার রাজঘাট ইউনিয়নের ভারতীয় সিমান্তবর্তী বিদ্যাবিল মংলাম বস্তি দিয়ে রাজস্ব ফাঁকি দিয়ে সীমান্তের ওপার থেকে চোরাকারবারীরা এগুলো দেশে আনে। বাংলাদেশ সীমান্তে এনে তারা একটি পিক-আপ গাড়ী করে চোরাই পথে নিয়ে আসার সময় গোয়েন্দা পুলিশ তা আটক করে।
তিনি জানান, আটককৃত বস্তাগুলো খোলে এর বিভিন্ন রং, ব্র্যান্ড ও ফ্রেমের ১৮ হাজার ৮‘শ ৫২ পিছ চশমা উদ্ধার করা হয়। যার আনুমানিক মূল্য ১ কোট ২৫ লক্ষ টাকা।
গোয়েন্দা পুলিশের উপস্থিতি টের পেয়ে চশমা চোরাকারবারীরা পালিয়ে গেলেও চশমা বহন করা পিকআপ গাড়ী ও গাড়ীর চালক মোঃ শুভ মিয়া কে আটক করা হয়। আটক ড্রাইভার এবং মালামাল কোর্টে চালান দেওয়া হবে এবং জড়িতদের সনাক্ত করে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে বলে জানান, মৌলভীবাজার জেলা গোয়েন্দা শাখার ওসি মো: বদিউজ্জামান।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন ajkersanglap.com-এর খবর

Editor and Publisher
Muhammad Abdus Salam (Salam Mahmud)
Office