শিরোনাম
ই-কমার্স প্রতিষ্ঠান জে-ক্রিয়েশনের পৌনে ৪ কোটি টাকার রাজস্ব ফাঁকি বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিবের সঙ্গে চীনা রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ চট্টগ্রাম বিভাগে ভারী বৃষ্টির আভাস প্রধানমন্ত্রীর সঙ্গে শহিদ সেনাসদস্যদের পরিবারের সাক্ষাৎ প্রধানমন্ত্রীকে সঠিক মর্যাদা দিয়ে আমন্ত্রণ করেনি ভারত: স্পিকার এমডি-সিইওদের মূল্যায়নের হিসাব নেবে কেন্দ্রীয় ব্যাংক পুঁজিবাজারের উন্নয়নে জ্ঞান, দক্ষতা ও পেশাদারিত্ব বাড়ানো জরুরি গত পাঁচ মাসে হামের টিকা পেয়েছে প্রায় দুই কোটি শিশু গণতন্ত্রকে শক্তিশালী করতে স্থানীয় সরকারকে শক্তিশালী করতে হবে: রাষ্ট্রপতি শরীফপুর ইউনিয়নে শামছুল হকের উদ্যোগে তিন দিনব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি

শ্রীলংকার বিপক্ষে টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ

খেলা ডেস্ক   |   সোমবার, ১৮ মার্চ ২০২৪   |   প্রিন্ট   |   ১৭২ বার পঠিত   |   পড়ুন মিনিটে

শ্রীলংকার বিপক্ষে টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ

সংগৃহীত ছবি

চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরি স্টেডিয়ামে তিন ম্যাচ সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডেতে শ্রীলংকার বিপক্ষে টস হেরে প্রথমে ফিল্ডিং করছে স্বাগতিক বাংলাদেশ। সিরিজে ১-১ সমতা বিরাজ করছে।

দ্বিতীয় ম্যাচের একাদশ থেকে তিনটি পরিবর্তন করেছে বাংলাদেশ। লিটন দাস, তানজিম হাসান সাকিব ও তাইজুল ইসলামের পরিবর্তে একাদশে সুযোগ পেয়েছেন এনামুল হক বিজয়, মুস্তাফিজুর রহমান ও রিশাদ হোসেন।

অন্যদিকে, শ্রীলংকা একাদশে একটি পরিবর্তন হয়েছে। দিলশান মাদুশঙ্কার পরিবর্তে একাদশে সুযোগ পেয়েছেন স্পিনার মহেশ থিকশানা।

সব মিলিয়ে এখন পর্যন্ত ৫৬টি ওয়ানডে ম্যাচে মুখোমুখি হয়েছে বাংলাদেশ ও শ্রীলংকা। এরমধ্যে টাইগাররা ১১টিতে এবং লঙ্কানরা ৪৩টিতে জিতেছে। ২টি ম্যাচ পরিত্যক্ত হয়।

বাংলাদেশ একাদশ : নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), সৌম্য সরকার, তাওহিদ হৃদয়, মুশফিকুর রহিম, মাহমুদুল্লাহ রিয়াদ, মেহেদি হাসান মিরাজ, শরিফুল ইসলাম, তাসকিন আহমেদ, এনামুল হক বিজয়, মুস্তাফিজুর রহমান ও রিশাদ হোসেন।

শ্রীলংকা একাদশ : কুশল মেন্ডিস (অধিনায়ক), আবিস্কা ফার্নান্দো, পাথুম নিশাঙ্কা, সাদিরা সামারাবিক্রমা, চারিথ আসালাঙ্কা, জানিথ লিয়ানাগে, হাসারাঙ্গা ডি সিলভা, দুনিথ ওয়েলালাগে, মহেশ থিকশানা, প্রমোদ মাদুশান ও লাহিরু কুমারা।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন ajkersanglap.com-এর খবর

Editor and Publisher
Muhammad Abdus Salam (Salam Mahmud)
Office