শিরোনাম
জুবাইদা রহমানের সঙ্গে ডাচেস অব এডিনবার্গ সোফির সাক্ষাৎ গত দেড় দশকে ধ্বংস হওয়া শিক্ষাব্যবস্থা পুনর্গঠনে কাজ করছে সরকার : রাষ্ট্রপতি ৫ লাখ টাকা পর্যন্ত চেক ডিজঅনারের মামলার বিচার হবে ম্যাজিস্ট্রেট আদালতে  শিল্পাঞ্চলে নিরাপত্তায় ঢাকা-গাজীপুর-নারায়ণগঞ্জে ৩৪ প্লাটুন বিজিবি মোতায়েন জেদ্দায় শুরু হজ সম্মেলন-প্রদর্শনী, বাংলাদেশের নেতৃত্বে ধর্মমন্ত্রী আর্থিক দুর্নীতির চেয়ে বিচার বিভাগের বেশি ক্ষতি করেছে বুদ্ধিবৃত্তিক দুর্নীতি: আইনমন্ত্রী উন্নত রাষ্ট্র গঠনে নির্ভরযোগ্য তথ্যের বিকল্প নেই: অর্থমন্ত্রী সুগন্ধি চালের উৎপাদন বাড়াতে প্রণোদনা দেওয়া হবে : খাদ্য প্রতিমন্ত্রী ভাঙ্গা–কুয়াকাটা ছয় লেন: দক্ষিণবাংলার অর্থনৈতিক মুক্তির মহাসড়ক: বদরুল আলম নাবিল, সভাপতি-পিজেএফ শেয়ারভিত্তিক অনিয়ন্ত্রিত আবাসন ব্যবসা বন্ধের দাবি রিহ্যাবের

সংবিধান অনুযায়ী জাতীয় নির্বাচন হবে: আইনমন্ত্রী

সারাদেশ ডেস্ক   |   শুক্রবার, ০৬ জানুয়ারি ২০২৩   |   প্রিন্ট   |   ২২৭ বার পঠিত   |   পড়ুন মিনিটে

Default Image

সংগৃহীত ছবি

আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, ‘আমাদের সংবিধানে যে সময় লেখা আছে সেই সময় অনুযায়ী জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে। এর ব্যত্যয় হবে না। আর সংবিধানে যেটা নেই সেটা হবে না।’

আজ শুক্রবার দুপুরে কসবা উপজেলা পরিষদ অডিটরিয়ামে কসবা প্রেস ক্লাবের দ্বি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আইনমন্ত্রী বলেন, সংবিধানে তত্ত্বাবধায়ক সরকারের কোনো নিয়ম নেই। তত্ত্বাবধায়ক সরকার অবৈধ সর্বোচ্চ আদালত থেকে। সুতরাং তত্ত্বাবধায়ক সরকারের প্রশ্নই ওঠে না।

তিনি সবাইকে নির্বাচনে অংশগ্রহণ করার আহ্বান জানিয়ে বলেন, জনগণ যাকে ভোট দেবে, সংখ্যাগরিষ্ঠ দল যে হবে, সেই গিয়ে সরকার গঠন করবে।

কসবা প্রেস ক্লাবের সভাপতি আবদুল হান্নানের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান রাশেদুল কাওসার ভূইয়া জীবন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মাসুদ উল আলম, পৌর মেয়র গোলাম হাক্কানী, ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাব সদস্য সচিব জাবেদ রহিম বিজন, সাবেক সভাপতি মোহাম্মদ আরজু, সাবেক কসবা পৌর মেয়র এমরান উদ্দিন জুয়েল, উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক কাজী আজহারুল ইসলাম, উপজেলা ভাইস চেয়ারম্যান, সাবেক উপজেলা চেয়ারম্যান আনিসুল হক ভুইয়া, মো. মনির হোসেন ও উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক আফজাল হোসেন রিমন প্রমুখ।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন ajkersanglap.com-এর খবর

Editor and Publisher
Muhammad Abdus Salam (Salam Mahmud)
Office