শিরোনাম
সোমবার থেকে কাঁচামরিচ আমদানির কার্যক্রম শুরু হবে: কৃষিমন্ত্রী ৩০ সেপ্টেম্বরের মধ্যে রিটার্ন দিলে মিলবে ৫ শতাংশ করছাড়: এনবিআর আইনের শাসন প্রতিষ্ঠায় পুলিশ সদস্যদের আন্তরিকভাবে কাজ করতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী চা শ্রমিক ইউনিয়নের নির্বাচন দ্রুত আয়োজনের দাবিতে শ্রীমঙ্গলে মানববন্ধন হাকালুকি হাওরে ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতায় হাজারো মানুষের ঢল শাহ আমানতে ৪২৭ গ্রাম সোনাসহ ভারতীয় নাগরিক গ্রেফতার রোগীদের প্রতি সহানুভূতিশীল আচরণ করতে হবে চিকিৎসকদের : ভূমিমন্ত্রী চক্রান্ত না করে দেশ গড়ার কাজে আত্মনিয়োগ করুন : তথ্যমন্ত্রী বিজিএমইএ’র নতুন মহাসচিব হিসেবে যোগ দিলেন ড. সাহেদুল ইসলাম ব্যাংকারের প্রধান দায়িত্ব আমানতের নিরাপত্তা দেওয়া: বিকেবি চেয়ারম্যান

সংশোধিত আর্থিক প্রতিবেদনে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের বিশাল লোকসান

নিজস্ব প্রতিবেদক   |   রবিবার, ১৪ ডিসেম্বর ২০২৫   |   প্রিন্ট   |   ৪০ বার পঠিত   |   পড়ুন মিনিটে

Default Image

বাংলাদেশ ব্যাংকের নির্দেশনার পর ২০২৫ সালের জানুয়ারি থেকে সেপ্টেম্বর সময়ের সংশোধিত আর্থিক প্রতিবেদনে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক ৫৭ হাজার ৫৭৬ কোটি টাকার বিশাল লোকসান দেখিয়েছে।

২০২৫ সালের ৩০ সেপ্টেম্বরে শেষ হওয়া তৃতীয় প্রান্তিকের (জুলাই-সেপ্টেম্বর) সংশোধিত অনিরীক্ষিত সমন্বিত আর্থিক প্রতিবেদন অনুযায়ী, এই তিন মাসে ব্যাংকটির শেয়ারপ্রতি সমন্বিত লোকসান দাঁড়িয়েছে ৪৬২.৫৭ টাকা। ২০২৪ সালের একই সময়ে যেখানে শেয়ারপ্রতি আয় ছিল ০.২৬ টাকা।

২০২৫ সালের জানুয়ারি থেকে সেপ্টেম্বর—এই নয় মাসে শেয়ারপ্রতি সমন্বিত লোকসান হয়েছে ৪৭৬.৫৭ টাকা, যেখানে আগের বছর একই সময়ে শেয়ার প্রতি আয় (ইপিএস) ছিল ০.৪৮ টাকা।ব্যাংকটি জানিয়েছে, বাংলাদেশ ব্যাংক ২০২৫ সালের ২৫ নভেম্বর দেওয়া এক চিঠির মাধ্যমে তাদের আগে দেওয়া ডেফারেল সুবিধাটি প্রত্যাহার করে নিয়েছে। এর আগে এই সুবিধার আওতায় প্রভিশন ঘাটতি সমন্বয় ছাড়াই আর্থিক প্রতিবেদন তৈরির সুযোগ ছিল। কেন্দ্রীয় ব্যাংক এখন নির্দেশ দিয়েছে যে, প্রয়োজনীয় প্রভিশন সমন্বয় করার পরেই ২০২৫ সালের ৩০ সেপ্টেম্বর সমাপ্ত হওয়া তৃতীয় প্রান্তিক ও পরবর্তী সময়ের আর্থিক প্রতিবেদন তৈরি করতে হবে।

২০২৫ সালের জানুয়ারি-সেপ্টেম্বর সময়ে শেয়ারপ্রতি সমন্বিত নিট অপারেটিং ক্যাশ ফ্লো (এনওসিএফপিএস) দাঁড়িয়েছে ঋণাত্মক ২৩.৮৪ টাকা, যা ২০২৪ সালের একই সময়ে ছিল ধনাত্মক ২৭.১৬ টাকা।

এদিকে, ২০২৫ সালের ৩০ সেপ্টেম্বর শেষে শেয়ারপ্রতি সমন্বিত নিট অ্যাসেট ভ্যালু (এনএভি) ব্যাপকভাবে কমে ঋণাত্মক ৪৬০.১৮ টাকায় দাঁড়িয়েছে; এক বছর আগে যা ছিল ২০.৬৬ টাকা।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন ajkersanglap.com-এর খবর

Editor and Publisher
Muhammad Abdus Salam (Salam Mahmud)
Office