শিরোনাম
শাহ আমানতে ৪২৭ গ্রাম সোনাসহ ভারতীয় নাগরিক গ্রেফতার রোগীদের প্রতি সহানুভূতিশীল আচরণ করতে হবে চিকিৎসকদের : ভূমিমন্ত্রী চক্রান্ত না করে দেশ গড়ার কাজে আত্মনিয়োগ করুন : তথ্যমন্ত্রী বিজিএমইএ’র নতুন মহাসচিব হিসেবে যোগ দিলেন ড. সাহেদুল ইসলাম ব্যাংকারের প্রধান দায়িত্ব আমানতের নিরাপত্তা দেওয়া: বিকেবি চেয়ারম্যান জালালাবাদ অ্যাসোসিয়েশন নির্বাচনে কামরুল-জসিম প্যানেলের নিরঙ্কুশ জয় শুধু ওষুধ দিয়ে জাতিকে রোগ থেকে বাঁচানো সম্ভব নয়: স্বাস্থ্যমন্ত্রী জুলাইয়ের আত্মত্যাগের চেতনাকে লাভজনক চেতনা বানাবেন না : তথ্যমন্ত্রী সরকারি-বেসরকারি অংশীদারিত্বে কমবে মামলার জট : আইনমন্ত্রী মানবপাচার-অনলাইন স্ক্যাম প্রতিরোধে সরকার কঠোর অবস্থানে : স্বরাষ্ট্রমন্ত্রী
অর্থনীতি ডেস্ক

সবজির দাম কমেনি, বেড়েছে আদা-রসুনের

  |   শনিবার, ২৪ সেপ্টেম্বর ২০২২   |   প্রিন্ট   |   ২৩০ বার পঠিত   |   পড়ুন মিনিটে

Default Image

সংগৃহিত ছবি

বাজারে রয়েছে সবজির পর্যাপ্ত সরবরাহ। যে অজুহাতে ব্যবসায়ীরা দাম বাড়িয়েছিলেন, সেই বৃষ্টিও নেই এখন। তারপরও কাঁচা পেঁপে ছাড়া সব ধরনের সবজির দাম ৬০ টাকার ওপরে। কোনো কোনোটির দাম দেড়শ টাকার কাছাকাছি। শুক্রবার রাজধানীর কয়েকটি কাঁচাবাজার ঘুরে এ চিত্র দেখা গেছে।

সম্প্রতি বৃষ্টির কারণে গত সপ্তাহে সবজির দাম কেজিতে ২০ থেকে ৩০ টাকা বেড়েছিল। সেই বাড়তি দর এখনও আছে। বেশিরভাগ সবজির দাম ৬০ থেকে ৮০ টাকার মধ্যে বিক্রি হচ্ছে। কয়েকটির দাম ১০০ টাকার বেশি।

বাজারে প্রতি কেজি গোল বেগুন ৯০ থেকে ১০০ টাকা, লম্বা বেগুন ৭০ থেকে ৮০ টাকা, করলা ৭০ থেকে ৮০ টাকা, শসা ৬০ থেকে ৭০ টাকা, ঢ্যাঁড়শ ও পটোল ৫০ থেকে ৬০ টাকা, কচুর লতি ও বরবটি ৭০ থেকে ৮০ টাকা, চিচিঙ্গা ও ধুন্দুল ৬০ থেকে ৭০ টাকায় বিক্রি হচ্ছে। বাজারে কদর কম থাকা সবজি মুলার কেজিও ৬০ টাকা রাখছেন বিক্রেতারা। এ ছাড়া প্রতি কেজি টমেটোর দাম ১২০ থেকে ১৪০ টাকা, শিম ১৫০ থেকে ১৬০ টাকা এবং গাজরের কেজি ১২০ থেকে ১৪০ টাকায় বিক্রি করছেন ব্যবসায়ীরা। তবে কিছুটা কম দামে পাওয়া যাচ্ছে পেঁপে। ২০ থেকে ৩০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে সবজিটি।

নতুন করে বাঁধাকপি ও ফুলকপি আসা শুরু হয়েছে বাজারে। তবে সেগুলো আকারে খুবই ছোট হলেও দামে চড়া। এক পিস বাঁধাকপি ও ফুলকপি কিনতে খরচ পড়বে ৫০ থেকে ৬০ টাকা। এ ছাড়া প্রতি পিস লাউ কিনতে ৬০ থেকে ৭০ টাকা; আর জালি কুমড়ায় ৪০ থেকে ৫০ টাকা খরচ পড়বে।

শাকের দামও কম নয়। প্রতি আঁটি লাল শাক ২৫ টাকা, ডাটা শাক ২৫ টাকা, পুই শাক ৩০ থেকে ৩৫ টাকায় বিক্রি হচ্ছে।

সবজি বিক্রেতারা জানান, গ্রীষ্ম আর বর্ষাকালীন সবজির মৌসুম প্রায় শেষ। এখন শীতের সবজি আসা শুরু হয়েছে। তবে পরিমাণে খুব কম। এ কারণে দাম বাড়তি। তাছাড়া সরবরাহে টান পড়ায় প্রতি বছরের মতো শীতের আগে দাম কিছুটা বেশি থাকে।

এখনও দাম কমেনি ফার্মের ডিমের। গত সপ্তাহের মত প্রতি হালি ৫০ আর ডজন ১৪০ থেকে ১৫০ টাকায় বিক্রি হচ্ছে। কেজিতে ১০ টাকা বেড়ে ব্রয়লার মুরগির বিক্রি হচ্ছে ১৭০ থেকে ১৮০ টাকায়। সোনালি জাতের মুরগির কেজি ২৯০ থেকে ৩১০ টাকা।

সবজির মত দাম বেড়েছে আদা-রসুনেরও। আদার দাম বেড়েছে কেজিতে ২০ থেকে ৩০ টাকার মতো। গত সপ্তাহে ১২০ টাকা কেজি দরে বিক্রি হওয়া আদার কেজি দাঁড়িয়েছে ১৪০ টাকায়। আমদানি করা আদার কেজি ১০০ থেকে বেড়ে হয়েছে ১৩০ টাকা। রসুনের দাম কেজিতে বেড়েছে ১০ থেকে ২০ টাকা। দেশি রসুন বিক্রি হচ্ছে ৮০ থেকে ৯০ টাকা। আমদানি করা রসুনের কেজি দাম বেড়ে হয়েছে ১২০ থেকে ১৩০ টাকা।

সরকারি সংস্থা ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশের (টিসিবি) তথ্য অনুযায়ী, গত এক সপ্তাহে দেশি রসুনের দাম ১৪ শতাংশ বেড়েছে। আদার দাম বেড়েছে আট থেকে ১৪ শতাংশ। সবজি আর আদা রসুনের মত মাছের বাজারও কিছুটা চড়া দেখা গেছে।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন ajkersanglap.com-এর খবর

Editor and Publisher
Muhammad Abdus Salam (Salam Mahmud)
Office