শিরোনাম
ই-কমার্স প্রতিষ্ঠান জে-ক্রিয়েশনের পৌনে ৪ কোটি টাকার রাজস্ব ফাঁকি বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিবের সঙ্গে চীনা রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ চট্টগ্রাম বিভাগে ভারী বৃষ্টির আভাস প্রধানমন্ত্রীর সঙ্গে শহিদ সেনাসদস্যদের পরিবারের সাক্ষাৎ প্রধানমন্ত্রীকে সঠিক মর্যাদা দিয়ে আমন্ত্রণ করেনি ভারত: স্পিকার এমডি-সিইওদের মূল্যায়নের হিসাব নেবে কেন্দ্রীয় ব্যাংক পুঁজিবাজারের উন্নয়নে জ্ঞান, দক্ষতা ও পেশাদারিত্ব বাড়ানো জরুরি গত পাঁচ মাসে হামের টিকা পেয়েছে প্রায় দুই কোটি শিশু গণতন্ত্রকে শক্তিশালী করতে স্থানীয় সরকারকে শক্তিশালী করতে হবে: রাষ্ট্রপতি শরীফপুর ইউনিয়নে শামছুল হকের উদ্যোগে তিন দিনব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি

সরকারি অফিসে ঢুকে ইউপি সদস্যকে গুলি করে হত্যা

অনলাইন ডেস্ক   |   বুধবার, ২৪ ফেব্রুয়ারি ২০২১   |   প্রিন্ট   |   ২০৫ বার পঠিত   |   পড়ুন মিনিটে

Default Image

প্রতীকি ছবি

রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার (পিআইও) অফিসে ঢুকে রুপকারী ইউনিয়ন পরিষদের সদস্য সমর বিজয় চাকমাকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা।

বুধবার দুপুর পৌনে ১টার দিকে এ ঘটনা ঘটে।

নিহত সমর বিজয় চাকমার বাড়ি উপজেলার রুপকারী ইউনিয়নের পশ্চিম মগবান গ্রামে। তিনি এমএন লারমা গ্রুপের পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির উপজেলা শাখার ছাত্র বিষয়ক সম্পাদকের দায়িত্বে ছিলেন।

পুলিশ ও স্থানীয়রা জানায়, দুপুর পৌনে ১টার দিকে উপজেলা সদরে অবস্থিত উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার অফিস কক্ষে বসেছিলেন রুপকারী ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের সদস্য সমর বিজয় চাকমা (৩৮)। এসময় তিনজন দুর্বৃত্ত একটি মোটরসাইকেলযোগে গিয়ে প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার অফিসে ঢুকে সমর বিজয় চাকমাকে গুলি করে। ঘটনাস্থলেই সমরের মৃত্যু হয়। দুর্বৃত্তরা অফিসের বাইরে বের হয়ে ফাঁকা গুলি করে মোটরসাইকেলযোগে পালিয়ে যায়।

বাঘাইছড়ি থানার ওসি মো. আনোয়ার জানান, পুলিশ খবর পেয়ে সমরের মরদেহ উদ্ধার করেছে। ময়নাতদন্তের জন্য মরদেহ খাগড়াছড়ি আধুনিক হাসপাতালে পাঠানোর প্রস্তুতি নেওয়া হচ্ছে। ঘটনার তদন্ত করে আইনুগত ব্যবস্থা নেওয়া হবে।

বর্তমানে এলাকার পরিস্থিতি থমথমে। তবে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পুলিশের পাশাপাশি বিজিবি ও আনসার সদস্যরা এলাকায় টহল জোরদার করেছে।

ঘটনার পর ঘটনাস্থলে ২৭-বিজিবির লে. কর্নেল আনোয়ার হোসেন ভূইয়া, উপজেলা নির্বাহী অফিসার শরিফুল ইসলাম পরিদর্শন করেছেন।

এদিকে এমএন লারমা গ্রুপের জনসংহতি সমিতির উপজেলা শাখার সাধারণ সম্পাদক জোসি চাকমা অভিযোগ করেন, জেএসএস সন্তু লারমা দলের অস্ত্রধারীরা তার দলের উপজেলা শাখার ছাত্র বিষয়ক সম্পাদককে উপজেলা পরিষদ কক্ষে পিআইও অফিসে গিয়ে গুলি করে হত্যা করেছে।

তিনি এই হত্যাকাণ্ডের তীব্র নিন্দা জানিয়ে সন্ত্রাসীদের দ্রুত গ্রেপ্তার ও সুষ্ঠু বিচারের দাবি জানিয়েছেন।

তবে এ অভিযোগ অস্বীকার করে জেএসএস সন্তু লারমা দলের উপজেলা শাখার সাধারণ সম্পাদক ত্রিদিপ চাকমা জানান, তার দলের কোনো সন্ত্রাসী কার্যক্রম নেই। তার দল পার্বত্য চুক্তি বাস্তবায়নের জন্য কাজ করছে।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন ajkersanglap.com-এর খবর

Editor and Publisher
Muhammad Abdus Salam (Salam Mahmud)
Office