শিরোনাম
ই-কমার্স প্রতিষ্ঠান জে-ক্রিয়েশনের পৌনে ৪ কোটি টাকার রাজস্ব ফাঁকি বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিবের সঙ্গে চীনা রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ চট্টগ্রাম বিভাগে ভারী বৃষ্টির আভাস প্রধানমন্ত্রীর সঙ্গে শহিদ সেনাসদস্যদের পরিবারের সাক্ষাৎ প্রধানমন্ত্রীকে সঠিক মর্যাদা দিয়ে আমন্ত্রণ করেনি ভারত: স্পিকার এমডি-সিইওদের মূল্যায়নের হিসাব নেবে কেন্দ্রীয় ব্যাংক পুঁজিবাজারের উন্নয়নে জ্ঞান, দক্ষতা ও পেশাদারিত্ব বাড়ানো জরুরি গত পাঁচ মাসে হামের টিকা পেয়েছে প্রায় দুই কোটি শিশু গণতন্ত্রকে শক্তিশালী করতে স্থানীয় সরকারকে শক্তিশালী করতে হবে: রাষ্ট্রপতি শরীফপুর ইউনিয়নে শামছুল হকের উদ্যোগে তিন দিনব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি

সরকারি চাকরিজীবীদের প্রতি বছর ডোপ টেস্ট করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

অনলাইন ডেস্ক:   |   মঙ্গলবার, ১৭ অগাস্ট ২০২১   |   প্রিন্ট   |   ১৭৬ বার পঠিত   |   পড়ুন মিনিটে

Default Image

ফাইল ছবি

সরকারি চাকরি, নতুন শিক্ষক নিয়োগ ও বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার সময় শিক্ষার্থীরা মাদকাসক্ত কি না সেটা শনাক্ত করতে আগে ডোপ টেস্ট করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।

মন্ত্রী বলেন, দেশের সরকারি চাকরিজীবীরাও কড়া নজরদারিতে রয়েছেন। প্রতি বছর একবার করে সরকারি কর্মকর্তা-কর্মচারীরা ডোপ টেস্টের আওতায় আসবেন। যারা এ ডোপ টেস্টে পজিটিভ হবেন তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে। এ বিষয়ে জিরো টলারেন্স নীতি অনুসরণ করে এগোতে বলা হয়েছে আমাদের।

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেন, আমাদের কাছে নতুন নতুন ভয়ংকর মাদক আসার খবর আসছে। বিভিন্নভাবে যেসব সংবাদ আমরা পাচ্ছিলাম, সেজন্য আমরা হঠাৎ করে কেবিনেট সেক্রেটারির মাধ্যমে আজকের সভা আহ্বান করেছি। সামারিক বাহিনীর প্রতিনিধিসহ সব বাহিনীর প্রধানরা সভায় উপস্থিত ছিলেন।

মন্ত্রী বলেন, মাদককে নিরুৎসাহিত করতে আমরা ডোপ টেস্টের ব্যবস্থা নিয়েছি। চাকরিতে ঢোকার সময় ডোপ টেস্ট করা হচ্ছে। অনেক ধরনের সমস্যা আসছে। এটাও কেবিনেট সচিব সংশ্লিষ্টদের জানিয়ে দেবেন।

শিক্ষাপ্রতিষ্ঠানও এই আওতায় থাকবে জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, শিক্ষাপ্রতিষ্ঠানও এই ডোপ টেস্টের আওতায় থাকবে। ছাত্র কিংবা যারা ইউনিভার্সিটি-কলেজে অ্যাডমিশন নেবেন তাদেরও ডোপ টেস্ট করা হবে। এছাড়া যারা নতুন শিক্ষক নিয়োগ হবেন, তাদের সবাই ডোপ টেস্টের আওতায় আসবেন। আমরা এ ধরনের একটি আলোচনা করেছি।

আসাদুজ্জামান খান কামাল বলেন, আমরা মাদক নিয়ে বিস্তারিত আলোচনা করেছি, কীভাবে নিয়ন্ত্রণ করা যায়। এর উৎস কী, ভুক্তভোগী কারা হচ্ছেন। আমরা দেখছি, আমাদের দেশে যে মাদকগুলো উদ্ধার করি, সেগুলো বাইরের। আমরা মাদক তৈরি করি না। মাদক বাইরে থেকে আসে। এর মাধ্যমে আমাদের ইয়ং জেনারেশন ক্ষতিগ্রস্ত হচ্ছে। আমাদের এই ভবিষ্যৎ প্রজন্মকে রক্ষার জন্যই আমরা দীর্ঘ আলোচনা করেছি। মাদক কীভাবে আসে সেগুলোও আমরা লক্ষ্য করছি। সম্প্রতি আমরা দেখেছি, কয়েকটা ভয়ংকর মাদক কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আসছে। সেজন্য কুরিয়ার সার্ভিসের মাধ্যমে যাতে না আসে, সেটা বন্ধ করার জন্য ব্যবস্থা নিয়েছি। কুরিয়ার সার্ভিস নিয়ন্ত্রণ করেন আমাদের ডাক বিভাগ। তাদেরকে এ বিষয়ে নির্দেশনা দেয়া হয়েছে। তারা স্ক্যানার বসিয়ে প্রত্যেকটা কুরিয়ার সার্ভিসের মালপত্র স্ক্যান করবে। যারা এই নির্দেশ না মানবে, তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করবেন কেবিনেট সচিব। সেটা আমরা পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছি।

কবে থেকে এটি বাস্তবায়ন হবে- এ বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আলোচনা হয়েছে। মন্ত্রিপরিষদ সচিব এ বিষয়ে সিদ্ধান্ত জানাবেন।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন ajkersanglap.com-এর খবর

Editor and Publisher
Muhammad Abdus Salam (Salam Mahmud)
Office