শিরোনাম
১৪ মাস পর ডলার বিক্রি করল বাংলাদেশ ব্যাংক এনসিসি ব্যাংকের বিশেষ সাধারণ সভা অনুষ্ঠিত ছিনতাইকারীর টানে রিকশা থেকে পড়ে শিক্ষিকার মৃত্যু: ২ ছিনতাইকারী গ্রেপ্তার ই-কমার্স প্রতিষ্ঠান জে-ক্রিয়েশনের পৌনে ৪ কোটি টাকার রাজস্ব ফাঁকি বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিবের সঙ্গে চীনা রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ চট্টগ্রাম বিভাগে ভারী বৃষ্টির আভাস প্রধানমন্ত্রীর সঙ্গে শহিদ সেনাসদস্যদের পরিবারের সাক্ষাৎ প্রধানমন্ত্রীকে সঠিক মর্যাদা দিয়ে আমন্ত্রণ করেনি ভারত: স্পিকার এমডি-সিইওদের মূল্যায়নের হিসাব নেবে কেন্দ্রীয় ব্যাংক পুঁজিবাজারের উন্নয়নে জ্ঞান, দক্ষতা ও পেশাদারিত্ব বাড়ানো জরুরি

সরকার গণতন্ত্রে বিশ্বাস করে বলেই বিএনপি কথা বলতে পারে

ডেস্ক রিপোর্ট   |   বুধবার, ১৩ জানুয়ারি ২০২১   |   প্রিন্ট   |   ২১৪ বার পঠিত   |   পড়ুন মিনিটে

Default Image

অ্যাডভোকেট আনিসুল হক

আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হক বলেছেন, বিএনপি গণতন্ত্রের মানেই বুঝে না। বিএনপির সময় মানুষ খুন হলে খুনিরা রাস্তায় হেসে বেড়াত, আর ভদ্র মানুষ বাড়িতে চুপ করে বসে থাকত। বর্তমান সরকার গণতন্ত্রে বিশ্বাস করে বলেই বিএনপি আজ কথা বলতে পারে। আর যারা অন্যায় করে তাদের সাজা হয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণতন্ত্রে বিশ্বাস করেন বলেই দেশে গণতন্ত্র এনে দিয়েছেন।

সোমবার বিকালে ছাত্রলীগের ৭৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কসবা উপজেলা ছাত্রলীগ আয়োজিত আলোচনা সভায় ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

কসবা আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠ চত্বরে আয়োজিত অনুষ্ঠানে উপজেলা ছাত্রলীগ আহ্বায়ক আফজাল হোসেন রিমনের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান অ্যাডভোকেট রাশেদুল কাওসার ভূঁইয়া জীবন, উপজেলা নির্বাহী অফিসার মাসুদ উল আলম, উপজেলা আওয়ামী লীগ যুগ্ম আহ্বায়ক এমজি হাক্কানী প্রমুখ।

অনুষ্ঠানে আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ ও অঙ্গসংগঠনের নেতা, মুক্তিযোদ্ধা, জনপ্রতিনিধি, শিক্ষক, সাংবাদিকসহ সব শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন। পরে কেক কেটে ছাত্রলীগের ৭৩তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন ajkersanglap.com-এর খবর

Editor and Publisher
Muhammad Abdus Salam (Salam Mahmud)
Office