শিরোনাম
সোমবার থেকে কাঁচামরিচ আমদানির কার্যক্রম শুরু হবে: কৃষিমন্ত্রী ৩০ সেপ্টেম্বরের মধ্যে রিটার্ন দিলে মিলবে ৫ শতাংশ করছাড়: এনবিআর আইনের শাসন প্রতিষ্ঠায় পুলিশ সদস্যদের আন্তরিকভাবে কাজ করতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী চা শ্রমিক ইউনিয়নের নির্বাচন দ্রুত আয়োজনের দাবিতে শ্রীমঙ্গলে মানববন্ধন হাকালুকি হাওরে ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতায় হাজারো মানুষের ঢল শাহ আমানতে ৪২৭ গ্রাম সোনাসহ ভারতীয় নাগরিক গ্রেফতার রোগীদের প্রতি সহানুভূতিশীল আচরণ করতে হবে চিকিৎসকদের : ভূমিমন্ত্রী চক্রান্ত না করে দেশ গড়ার কাজে আত্মনিয়োগ করুন : তথ্যমন্ত্রী বিজিএমইএ’র নতুন মহাসচিব হিসেবে যোগ দিলেন ড. সাহেদুল ইসলাম ব্যাংকারের প্রধান দায়িত্ব আমানতের নিরাপত্তা দেওয়া: বিকেবি চেয়ারম্যান

সরকার ২৮০০ মেট্রিক টন ক্ষমতাসম্পন্ন ইউরিয়া সার কারখানা স্থাপন করবে

জাতীয় ডেস্ক   |   মঙ্গলবার, ০৫ সেপ্টেম্বর ২০২৩   |   প্রিন্ট   |   ৯৪ বার পঠিত   |   পড়ুন মিনিটে

সরকার ২৮০০ মেট্রিক টন ক্ষমতাসম্পন্ন ইউরিয়া সার কারখানা স্থাপন করবে

সংগৃহীত ছবি

শিল্পমন্ত্রী নুরুল মজিদ মাহমুদ হুমায়ুন বলেছেন, ইউরিয়া সারের ক্রমবর্ধমান চাহিদা মেটাতে সরকার ২৮০০ টন ইউরিয়া সার উৎপাদনের ক্ষমতা সম্পন্ন একটি নতুন আধুনিক সার কারখানা স্থাপনের উদ্যোগ নিয়েছে।

তিনি আজ সংসদে সরকারি দলের সদস্য মোরশেদ আলমের টেবিলে উপস্থাপিত তারকা চিহ্নিত এক প্রশ্নের জবাবে এ কথা বলেন।

শিল্পমন্ত্রী বলেন, এই সার কারখানা নির্মাণে ১৫৫০০.২০ কোটি টাকার বেশি ব্যয় হবে। ইতোমধ্যে প্রকল্পের ৮০ শতাংশের বেশি কাজ সম্পন্ন হয়েছে। ২০২৪ সালের জুন মাসে কারখানাটির নির্মাণ কাজ শেষ হওয়ার কথা রয়েছে।

এর পাশাপাশি, বিদেশ থেকে ইউরিয়া আমদানি নির্ভরতা কমানোর লক্ষ্যে দেশের উত্তরাঞ্চলে একটি ইউরিয়া সার কারখানা স্থাপনের জন্য সরকার ইতিমধ্যে প্রাক-সম্ভাব্যতা সমীক্ষা সম্পন্ন করেছে।

প্রাকৃতিক গ্যাসের প্রাপ্যতা বিবেচনা করে সার কারখানা নির্মাণের পরবর্তী উদ্যোগ নেওয়া হবে বলেও মন্ত্রী জানান।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন ajkersanglap.com-এর খবর

Editor and Publisher
Muhammad Abdus Salam (Salam Mahmud)
Office