শিরোনাম
বিরোধী দলকে সঙ্গে নিয়ে সংসদে রাজনৈতিক সংকটের সমাধান আসবে : মির্জা ফখরুল গুরুত্বপূর্ণ সরকারি ভবনে পর্যায়ক্রমে বসবে সৌর প্যানেল রাতে ন্যাশনাল ব্যাংকে ২৩ কোটি লেনদেন, ১৬ ঊর্ধ্বতন কর্মকর্তাকে তলব সোমবার থেকে কাঁচামরিচ আমদানির কার্যক্রম শুরু হবে: কৃষিমন্ত্রী ৩০ সেপ্টেম্বরের মধ্যে রিটার্ন দিলে মিলবে ৫ শতাংশ করছাড়: এনবিআর আইনের শাসন প্রতিষ্ঠায় পুলিশ সদস্যদের আন্তরিকভাবে কাজ করতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী চা শ্রমিক ইউনিয়নের নির্বাচন দ্রুত আয়োজনের দাবিতে শ্রীমঙ্গলে মানববন্ধন হাকালুকি হাওরে ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতায় হাজারো মানুষের ঢল শাহ আমানতে ৪২৭ গ্রাম সোনাসহ ভারতীয় নাগরিক গ্রেফতার রোগীদের প্রতি সহানুভূতিশীল আচরণ করতে হবে চিকিৎসকদের : ভূমিমন্ত্রী

সহিংসতার মাধ্যমে কোনো পরিবর্তন আনা সম্ভব নয়: রিজওয়ানা

নিজস্ব প্রতিবেদক   |   শনিবার, ২৭ ডিসেম্বর ২০২৫   |   প্রিন্ট   |   ৪৪ বার পঠিত   |   পড়ুন মিনিটে

Default Image

তথ্য ও সম্প্রচার উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, যারা প্রতিষ্ঠানে আগুন দেয় বা ককটেল বিস্ফোরণ ঘটায়, তারা সবার অভিন্ন প্রতিপক্ষ। সহিংসতার মাধ্যমে কোনো পরিবর্তন আনা সম্ভব নয় উল্লেখ করে তিনি বলেন, “শুধু লোক বদলে দিলেই দেশ বদলাবে না, সিস্টেম বদলাতে হবে।”

 

শনিবার রাজধানীর আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে ব্রডকাস্ট জার্নালিস্ট সেন্টার আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

ডেইলি স্টার ভবনে অগ্নিকাণ্ডের ঘটনার বর্ণনা দিয়ে উপদেষ্টা বলেন, আটকে পড়া ২৮ জন সংবাদকর্মীকে অক্ষত অবস্থায় উদ্ধার করাই ছিল প্রধান লক্ষ্য। হেলিকপ্টার বা কাঁদানে গ্যাস ব্যবহারের সীমাবদ্ধতা তুলে ধরে তিনি বলেন, “হেলিকপ্টার ব্যবহার করলে বাতাসের কারণে আগুন আরও ছড়িয়ে পড়ার ঝুঁকি ছিল। তেমনি কাঁদানে গ্যাসও পরিস্থিতিকে আরও জটিল করে তুলতে পারত। ভোর ৪টা ৩৭ মিনিটে সবাইকে ছাদ থেকে নিরাপদে নামিয়ে আনা সম্ভব হয়েছে।”

রিজওয়ানা হাসান আরও বলেন, কোনো সংবাদপত্রের মত পছন্দ না হলে বিকল্প পত্রিকা জনপ্রিয় করার চেষ্টা করা যেতে পারে, কিন্তু প্রতিষ্ঠানে আগুন দেওয়া কোনো সমাধান নয়।

গণমাধ্যমের এই ক্ষতিকে সরকারেরও ক্ষতি হিসেবে উল্লেখ করে তিনি বলেন, “আমরা এই ঘটনায় মর্মাহত। প্রো-অ্যাকটিভ না হওয়ায় গণমাধ্যমের যে ক্ষতি হয়েছে, তা আমাদের ধারণার বাইরে ছিল।”

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন ajkersanglap.com-এর খবর

Editor and Publisher
Muhammad Abdus Salam (Salam Mahmud)
Office