শিরোনাম
রোগীদের প্রতি সহানুভূতিশীল আচরণ করতে হবে চিকিৎসকদের : ভূমিমন্ত্রী চক্রান্ত না করে দেশ গড়ার কাজে আত্মনিয়োগ করুন : তথ্যমন্ত্রী বিজিএমইএ’র নতুন মহাসচিব হিসেবে যোগ দিলেন ড. সাহেদুল ইসলাম ব্যাংকারের প্রধান দায়িত্ব আমানতের নিরাপত্তা দেওয়া: বিকেবি চেয়ারম্যান জালালাবাদ অ্যাসোসিয়েশন নির্বাচনে কামরুল-জসিম প্যানেলের নিরঙ্কুশ জয় শুধু ওষুধ দিয়ে জাতিকে রোগ থেকে বাঁচানো সম্ভব নয়: স্বাস্থ্যমন্ত্রী জুলাইয়ের আত্মত্যাগের চেতনাকে লাভজনক চেতনা বানাবেন না : তথ্যমন্ত্রী সরকারি-বেসরকারি অংশীদারিত্বে কমবে মামলার জট : আইনমন্ত্রী মানবপাচার-অনলাইন স্ক্যাম প্রতিরোধে সরকার কঠোর অবস্থানে : স্বরাষ্ট্রমন্ত্রী ছয় মাসে ১ হাজার ৩১৬ কোটি টাকার নিট লোকসানে ইসলামী ব্যাংক

সাকিব-হৃদয়ের ব্যর্থতার দিনে বাবরের সেঞ্চুরি

স্পোর্টস ডেস্ক   |   মঙ্গলবার, ০৮ অগাস্ট ২০২৩   |   প্রিন্ট   |   ১২৭ বার পঠিত   |   পড়ুন মিনিটে

সাকিব-হৃদয়ের ব্যর্থতার দিনে বাবরের সেঞ্চুরি

সংগৃহীত ছবি

লঙ্কা প্রিমিয়ার লিগে (এলপিএল) একটি ব্যর্থ দিন কাটালেন দুই বাংলাদেশি সাকিব আল হাসান ও তাওহিদ হৃদয়।

কলম্বো স্ট্রাইকার্সের বিপক্ষে বিপক্ষে ব্যাট হাতে নামার সুযোগ না পাওয়া গল টাইটান্সের সাকিব বল হাতে ছিলেন উইকেট শূন্য । ডাম্বুলা আউরার বিপক্ষে খালি হাতে প্যাভিলিয়নে ফিরেন জাফনা কিংসের হৃদয়। সাকিব-হৃদয়ের ব্যর্থতার দিনে ১০৪ রানের ইনিংস খেলেন কলম্বো স্ট্রাইকার্সের পাকিস্তানী বাবর।

গতরাতে পাল্লেকেলে আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টস হেরে প্রথমে ব্যাট করে ২০ ওভারে ৩ উইকেটে ১৮৮ রান করে গল। দলের পক্ষে নিউজিল্যান্ডের টিম সেইফার্ট ৩৫ বলে অপরাজিত ৫৪ ও শ্রীলংকার শেভন ড্যানিয়েল ৩১ বলে ৪৯ রান করেন। ব্যাট হাতে নামার সুযোগ হয়নি সাকিবের।

জবাবে বাবরের সেঞ্চুরিতে ১ বল বাকী থাকতে ৭ উইকেটে জয় পায় কলম্বো স্ট্রাইকার্স। ৮টি চার ও ৫টি ছক্কায় ৫৯ বলে ১০৪ রান করেন বাবর। দ্বিতীয় বোলার হিসেবে আক্রমনে এসে ৪ ওভারে ৩০ রানে উইকেট শূন্য ছিলেন সাকিব।

একই ভেন্যুতে দিনের আরেক ম্যাচে ডাম্বুলা আউরা ৯ রানে হারিয়েছে জাফনা কিংসকে। টস হেরে প্রথমে ব্যাট করে ২০ ওভারে ৮ উইকেটে ১৩৪ রান করে ডাম্বুলা। সর্বোচ্চ ৪১ রান করেন কুশল পেরেরা। ১৩৫ রানের টার্গেটে ব্যাটারদের ব্যর্থতায় ম্যাচ হারে জাফনা কিংস। ২০ ওভারে ৭ উইকেটে ১২৫ রান করে তারা। তিন নম্বরে নেমে প্রথম বলেই আউট হয়ে খালি হাতে প্যাভিলিয়নে ফিরেন হৃদয়।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন ajkersanglap.com-এর খবর

Editor and Publisher
Muhammad Abdus Salam (Salam Mahmud)
Office