শিরোনাম
প্রাণিজ ও কৃষিপণ্যের বাণিজ্য সম্প্রসারণে মালয়েশিয়ার আগ্রহ সোনালী ব্যাংকের পাঁচ শাখার ঋণসীমা তুলে নিল বাংলাদেশ ব্যাংক নিরাপদ পানি ব্যবস্থাপনা নিশ্চিতে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর আগস্টের শেষ সপ্তাহে খুলছে মালয়েশিয়ার শ্রমবাজার : তথ্য উপদেষ্টা জনপ্রত্যাশা পূরণে সমঝোতার ভিত্তিতে সংবিধান সংশোধন করা হবে : স্বরাষ্ট্রমন্ত্রী কমিউনিটি ব্যাংকের এমডি হলেন ইমতিয়াজ উদ্দিন টেকসই পানিসম্পদ ব্যবস্থাপনা ও নদী রক্ষায় এডিবির সহযোগিতা প্রত্যাশা মন্ত্রীর বিরোধী দলকে সঙ্গে নিয়ে সংসদে রাজনৈতিক সংকটের সমাধান আসবে : মির্জা ফখরুল গুরুত্বপূর্ণ সরকারি ভবনে পর্যায়ক্রমে বসবে সৌর প্যানেল রাতে ন্যাশনাল ব্যাংকে ২৩ কোটি লেনদেন, ১৬ ঊর্ধ্বতন কর্মকর্তাকে তলব

সাগরে লঘুচাপ: মেঘনায় বিপদসীমার ৬৯ সে.মি. উপর দিয়ে পানি প্রবাহিত হচ্ছে

অনলাইন ডেস্ক:   |   শুক্রবার, ২৩ জুলাই ২০২১   |   প্রিন্ট   |   ১৩০ বার পঠিত   |   পড়ুন মিনিটে

Default Image

ফাইল ছবি।

উত্তর-পশ্চিম বঙ্গোপসাগ ও এর কাছাকাছি এলাকায় সৃষ্ট লঘুচাপের প্রভাবে ভোলার মেঘনা ও তেতুলিয়া নদী উত্তাল হয়ে উঠেছে। শুক্রবার দুপুরে মেঘনা নদীতে বিপদসীমার ৬৯ সেন্টিমিটার উপর দিয়ে জোয়ারের পানি প্রবাহিত হয়। উত্তাল জোয়ারের পানিতে জেলার নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। ভোর থেকেই হালকা ঘূর্ণিবাতাস বইছে। সেই সাথে থেমে থেমে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি পড়ছে। তবে কোথাও কোন ক্ষয়-ক্ষতির সংবাদ পাওয়া যায়নি।

ভোলার পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী হাসান মাহমুদ বাংলাদেশ প্রতিদিনকে জানান, সাগরে সৃষ্ট লঘু চাপের প্রভাবে নদীতে জোয়ারের পানি বেড়েছে। শুক্রবার দুপুর আড়াইটায় মেঘনা নদীতে বিপদসীমার ৬৯ সেন্টিমিটার উপর দিয়ে পানি প্রবাহিত হয়েছে বলে রেকর্ড করা হয়।

তিনি আরও জানান, ভোলায় ঝুঁকিপূর্ণ বেড়িবাঁধ নেই। তাছাড়া জোয়ারের পানিতে বেড়িবাঁধ হুমকি মুখে পড়ার কোন তথ্য পাওয়া যায়নি।
ভোলার সাগর মোহনার বিচ্ছিন্ন দ্বীপ চরকুকুরি মুকুরির ইউপি চেয়ারম্যান হাসেম মহাজন জানান, নিম্নচাপের প্রভাবে সাগর বেশ উত্তাল হয়ে উঠেছে। স্বাভাবিকের চেয়ে পানির উচ্চতা বেড়েছে। জোয়ারের পানিতে নিম্নাঞ্চল প্লাবিত হচ্ছে। পরিস্থিতি মোকাবেলায় তারা যথাসাধ্য সতর্ক অবস্থানে রয়েছেন।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন ajkersanglap.com-এর খবর

Editor and Publisher
Muhammad Abdus Salam (Salam Mahmud)
Office