শিরোনাম
ই-কমার্স প্রতিষ্ঠান জে-ক্রিয়েশনের পৌনে ৪ কোটি টাকার রাজস্ব ফাঁকি বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিবের সঙ্গে চীনা রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ চট্টগ্রাম বিভাগে ভারী বৃষ্টির আভাস প্রধানমন্ত্রীর সঙ্গে শহিদ সেনাসদস্যদের পরিবারের সাক্ষাৎ প্রধানমন্ত্রীকে সঠিক মর্যাদা দিয়ে আমন্ত্রণ করেনি ভারত: স্পিকার এমডি-সিইওদের মূল্যায়নের হিসাব নেবে কেন্দ্রীয় ব্যাংক পুঁজিবাজারের উন্নয়নে জ্ঞান, দক্ষতা ও পেশাদারিত্ব বাড়ানো জরুরি গত পাঁচ মাসে হামের টিকা পেয়েছে প্রায় দুই কোটি শিশু গণতন্ত্রকে শক্তিশালী করতে স্থানীয় সরকারকে শক্তিশালী করতে হবে: রাষ্ট্রপতি শরীফপুর ইউনিয়নে শামছুল হকের উদ্যোগে তিন দিনব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি

সাদিয়া নাজিব’র কবিতা : নির্জন দুপুরে

  |   মঙ্গলবার, ৩০ সেপ্টেম্বর ২০২৫   |   প্রিন্ট   |   ১৬০ বার পঠিত   |   পড়ুন মিনিটে

Default Image

কিছু নির্জন দুপুর, করি তার জন্য উৎসর্গ
আঙুলে জড়াই, লোপাট হয়ে যাওয়া স্মৃতির ধুলো।

বাস্পীভূত সেই সব প্রেম অপ্রেমের দিন
হয়েছে লীন,
চিলেকোঠার সিঁড়ির শেষ ধাপে
যেখানে ছায়ান্ধকারে অবহেলায় পড়ে থাকে
বালিকার প্রথম প্রেম!

আহা বালিকা!
এবেলার বাড়ন্ত দুপুরে মত্ত তুমি ইহলৌকিক খেলায়
সাপুড়ে বীণ পারদর্শী শুধু সুচতুর ছলাকলায়
নির্জন দুপুর জানে
একদিন সত্যিই ছোবল বসাবে নীল
উন্মার্গগামী সময়ের কদর্য লোলুপতায়।

 

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন ajkersanglap.com-এর খবর

Editor and Publisher
Muhammad Abdus Salam (Salam Mahmud)
Office