শিরোনাম
সোমবার থেকে কাঁচামরিচ আমদানির কার্যক্রম শুরু হবে: কৃষিমন্ত্রী ৩০ সেপ্টেম্বরের মধ্যে রিটার্ন দিলে মিলবে ৫ শতাংশ করছাড়: এনবিআর আইনের শাসন প্রতিষ্ঠায় পুলিশ সদস্যদের আন্তরিকভাবে কাজ করতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী চা শ্রমিক ইউনিয়নের নির্বাচন দ্রুত আয়োজনের দাবিতে শ্রীমঙ্গলে মানববন্ধন হাকালুকি হাওরে ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতায় হাজারো মানুষের ঢল শাহ আমানতে ৪২৭ গ্রাম সোনাসহ ভারতীয় নাগরিক গ্রেফতার রোগীদের প্রতি সহানুভূতিশীল আচরণ করতে হবে চিকিৎসকদের : ভূমিমন্ত্রী চক্রান্ত না করে দেশ গড়ার কাজে আত্মনিয়োগ করুন : তথ্যমন্ত্রী বিজিএমইএ’র নতুন মহাসচিব হিসেবে যোগ দিলেন ড. সাহেদুল ইসলাম ব্যাংকারের প্রধান দায়িত্ব আমানতের নিরাপত্তা দেওয়া: বিকেবি চেয়ারম্যান

সাদিয়া শারমিন’র কবিতা ‘নতুন আশা’

  |   মঙ্গলবার, ১২ এপ্রিল ২০২২   |   প্রিন্ট   |   ৪৬২ বার পঠিত   |   পড়ুন মিনিটে

Default Image

সাদিয়া শারমিন’র কবিতা ‘নতুন আশা’

এমন একটি আকাশ হতো যেখানে
থাকবে না কালো মেঘের আনাগোনা,
এমন একটা আকাশ হোক যেথায়
বিহগ দল ডানা মেলে উড়তে নেই মানা।

এমন একটা আকাশ হতো যেথায়
সূর্যকিরণে থাকবে না প্রখরতা,
এমন একটা আকাশ হোক যেথায়
চন্দ্রপ্রভায় থাকবে উজ্জ্বলতা।

এমন একটা নদী হতো যেথায়
আনন্দ চিত্তে সুর ছড়াবে মাঝির গান
এমন একটা অর্ণব হোক, যেথায়
উঠবে না ঝড়, থাকবে প্রাণের সঞ্চারণ।

এমন একটা পৃথিবী হোক, যেথায়
থাকবে না কোন নিষ্ঠুর স্বার্থপরতা,
দূর হোক শক্তিমত্তার লড়াই প্রদর্শন
নবদিগন্তে উন্মেষিত হোক মানবতা।

এমন সমাজের সূচনা হোক, যেখানে
থাকবে না প্রতারনা, বঞ্চনা বা চাতুর্য
মানুষের কল্যানে ব্রতী হবে মানুষ
উদিত হবে ভালবাসার নতুন সূর্য।

এটাই কামনা, নতুন প্রভাতের আলোয়
উদ্ভাসিত নতুন দিনগুলোর ভাবনা,
নতুন আলোয় আলোকিত হোক ধরনী
অবসান হোক মহামারী আর হারানোর যন্ত্রণা।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন ajkersanglap.com-এর খবর

Editor and Publisher
Muhammad Abdus Salam (Salam Mahmud)
Office