| মঙ্গলবার, ২৪ মে ২০২২ | প্রিন্ট | ১৭৪ বার পঠিত | পড়ুন মিনিটে
সাদ উদ্দিন-এর কবিতা ‘বন্ধুদের মাঝে’
ভালোবাসা ও বন্ধুত্ব আছে যে স্থানে
আমিও থাকিব সারাজীবন সেই খানে।
তোমরা থাকো সবাই হৃদয়ের মাঝে
যেওনা কখনো হে বন্ধুগণ দূরে সরে।
আসুক যত ঝড়-ঝাপটা অভিমানে
আমরা সবাই এক হয়ে থাকবো
বন্ধুত্বের সেতু বন্ধন এই স্লোগানে।
বন্ধুত্ব হলো প্রাণের সাথে প্রাণ
আর ভালোবাসার জয়গান
পৃথিবীর শ্রেষ্ঠ উপহার,
মনে করি আজ তা আমি পেয়েছি
তোমাদের মতো বন্ধুদের জন্য
খোদার দরবারে শুকরিয়া কোটিবার।
পৃথিবীতে কিন্তু বন্ধু খুঁজে সবাই
আর আমি বন্ধুদের মাঝে
আমার সমস্ত পৃথিবী খুঁজে পাই।