শিরোনাম
শাহ আমানতে ৪২৭ গ্রাম সোনাসহ ভারতীয় নাগরিক গ্রেফতার রোগীদের প্রতি সহানুভূতিশীল আচরণ করতে হবে চিকিৎসকদের : ভূমিমন্ত্রী চক্রান্ত না করে দেশ গড়ার কাজে আত্মনিয়োগ করুন : তথ্যমন্ত্রী বিজিএমইএ’র নতুন মহাসচিব হিসেবে যোগ দিলেন ড. সাহেদুল ইসলাম ব্যাংকারের প্রধান দায়িত্ব আমানতের নিরাপত্তা দেওয়া: বিকেবি চেয়ারম্যান জালালাবাদ অ্যাসোসিয়েশন নির্বাচনে কামরুল-জসিম প্যানেলের নিরঙ্কুশ জয় শুধু ওষুধ দিয়ে জাতিকে রোগ থেকে বাঁচানো সম্ভব নয়: স্বাস্থ্যমন্ত্রী জুলাইয়ের আত্মত্যাগের চেতনাকে লাভজনক চেতনা বানাবেন না : তথ্যমন্ত্রী সরকারি-বেসরকারি অংশীদারিত্বে কমবে মামলার জট : আইনমন্ত্রী মানবপাচার-অনলাইন স্ক্যাম প্রতিরোধে সরকার কঠোর অবস্থানে : স্বরাষ্ট্রমন্ত্রী

সাধারণ বীমা কর্পোরেশনের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জাকির হোসেন চৌধুরী

নিজস্ব প্রতিবেদক   |   বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬   |   প্রিন্ট   |   ৩৫ বার পঠিত   |   পড়ুন মিনিটে

Default Image

সাধারণ বীমা কর্পোরেশনে নিয়মিত চেয়ারম্যান নিয়োগ না হওয়া পর্যন্ত প্রতিষ্ঠানটির পরিচালনা বোর্ডের চেয়ারম্যানের দায়িত্ব দেওয়া হয়েছে মো. জাকির হোসেন চৌধুরীকে।

অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের বীমা-২ শাখা থেকে জারি করা এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়েছে। আদেশে বলা হয়, বীমা কর্পোরেশন আইন, ২০১৯-এর ৯(৪) ধারা অনুযায়ী অতিরিক্ত সচিব ও সাধারণ বীমা কর্পোরেশনের পরিচালক মো. জাকির হোসেন চৌধুরীকে এই দায়িত্ব অর্পণ করা হয়েছে।

গত ৮ এপ্রিল জারি করা ওই আদেশে আরও উল্লেখ করা হয়, নতুন চেয়ারম্যান নিয়োগ না হওয়া পর্যন্ত তিনি এ দায়িত্ব পালন করবেন।

উপসচিব ইফতেখাইরুল করিমের সই করা আদেশের অনুলিপি সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরে পাঠানো হয়েছে। এর মধ্যে বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ) রয়েছে।

এদিকে, সাধারণ বীমা কর্পোরেশনের চেয়ারম্যান পদ থেকে মোহাম্মদ জয়নুল বারীর পদত্যাগপত্র গ্রহণ করেছে আর্থিক প্রতিষ্ঠান বিভাগ। তিনি গত ২ মার্চ বিভাগটিতে পদত্যাগপত্র জমা দেন।

এর আগে ২০২৪ সালের ১২ সেপ্টেম্বর সরকারের সাবেক সচিব ও বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের সাবেক চেয়ারম্যান মোহাম্মদ জয়নুল বারীকে সাধারণ বীমা কর্পোরেশনের চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেওয়া হয়। তাঁর মেয়াদ শেষ হওয়ার কথা ছিল ২০২৭ সালের ১১ সেপ্টেম্বর।

 

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন ajkersanglap.com-এর খবর

Editor and Publisher
Muhammad Abdus Salam (Salam Mahmud)
Office