শিরোনাম
সোমবার থেকে কাঁচামরিচ আমদানির কার্যক্রম শুরু হবে: কৃষিমন্ত্রী ৩০ সেপ্টেম্বরের মধ্যে রিটার্ন দিলে মিলবে ৫ শতাংশ করছাড়: এনবিআর আইনের শাসন প্রতিষ্ঠায় পুলিশ সদস্যদের আন্তরিকভাবে কাজ করতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী চা শ্রমিক ইউনিয়নের নির্বাচন দ্রুত আয়োজনের দাবিতে শ্রীমঙ্গলে মানববন্ধন হাকালুকি হাওরে ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতায় হাজারো মানুষের ঢল শাহ আমানতে ৪২৭ গ্রাম সোনাসহ ভারতীয় নাগরিক গ্রেফতার রোগীদের প্রতি সহানুভূতিশীল আচরণ করতে হবে চিকিৎসকদের : ভূমিমন্ত্রী চক্রান্ত না করে দেশ গড়ার কাজে আত্মনিয়োগ করুন : তথ্যমন্ত্রী বিজিএমইএ’র নতুন মহাসচিব হিসেবে যোগ দিলেন ড. সাহেদুল ইসলাম ব্যাংকারের প্রধান দায়িত্ব আমানতের নিরাপত্তা দেওয়া: বিকেবি চেয়ারম্যান

সাধারণ বীমা ব্যবসায় ব্যক্তি এজেন্ট থাকবে না

নিজস্ব প্রতিবেদক   |   বৃহস্পতিবার, ০৮ জানুয়ারি ২০২৬   |   প্রিন্ট   |   ৪৯ বার পঠিত   |   পড়ুন মিনিটে

Default Image

সাধারণ বীমার সব বক্তি এজেন্ট লাইসেন্স স্থগিত করেছে বিমা খাতের নিয়ন্ত্রক সংস্থা বিমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ)। ফলে সাধারণ বিমা কোম্পানির ব্যবসায় কোনো ব্যক্তি এজেন্ট থাকবে না।

ব্যবসা পরিচালনার ক্ষেত্রে ব্যক্তি এজেন্ট কমিশনের নামে কোনো আর্থিক সুবিধা দেওয়া হলে সংশ্লিষ্ট কোম্পানির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেবে আইডিআরএ।

এ বিষয়ে বুধবার (৬ জানুয়ারি) আইডিআরএ থেকে জানানো হয়, নন-লাইফ বিমা (সাধারণ বীমা) ব্যবসা সংক্রান্ত সমস্যাগুলো উত্তরণের জন্য আইডিআরএ থেকে সব নন-লাইফ ব্যক্তি এজেন্ট লাইসেন্স স্থগিত করা হয়েছে।

এর ফলে চলতি বছরের ১ জানুয়ারি থেকে নন-লাইফ বিমা ব্যবসায় কোনো ব্যক্তি এজেন্ট থাকবে না বিধায় নন-লাইফ বিমা ব্যবসা পরিচালনার ক্ষেত্রে ব্যক্তি এজেন্ট কমিশন বা কমিশনের নামে কোনো ধরণের আর্থিক সুবিধা দেওয়ার সুযোগ নেই। এই নির্দেশনার ব্যত্যয় বিমা আইন ২০১০ এর ৫৮ (১) ধারার লঙ্ঘন এবং শাস্তিযোগ্য হবে।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন ajkersanglap.com-এর খবর

Editor and Publisher
Muhammad Abdus Salam (Salam Mahmud)
Office